
তালা প্রতিনিধি : তালায় আগোলঝাড়া-জাতপুর সড়কের বারুইহাটি নামক স্থান থেকে প্রকাশ্যে দু’টি সরকারি মেহগনি গাছ বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে গাছ দু’টি কাটা হয়। ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, তালা উপজেলার বারুইহাটি গ্রামের নুর উদ্দীনের পুত্র পলাশ মালী তালা-জাতপুর সড়কের বারুইহাটি নামক স্থান থেকে দু’টি মেহগনি গাছ বিক্রি করে দেয় একই গ্রামের আফাজ মোড়লের পুত্র ফারুখের কাছে। উক্ত মেহগনি গাছ দুটি গত মঙ্গলবার কেটে তার নিজ বাড়িতে নিয়ে যায়। এব্যাপারে ফারুখের কাছে জনতে চাইলে তিনি জানান,তিনি গাছ দুটি পলাশের কাছ থেকে ক্রয় করেছেন। এঘটনায় তালা সদরের নায়েব আব্দুল মজিদকে জানালে তিনি বলেন,বিষয়টি আমার জানা ছিল না তবে ঘটনাটি সত্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




বিনোদন ডেস্ক : আলিয়া ভাট ও রণবীর কাপুরঅনেক দিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার ও পতৌদির প্রয়াত নবাব মনসুর আলী খানের জীবন নিয়ে বলিউডে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো হবে। কিন্তু ছবির প্রধান চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি। মনসুর আলীর স্ত্রী বলিউডের গুণী অভিনেত্রী শর্মিলা ঠাকুর চাইছেন এই ছবিতে তাঁর চরিত্রে আলিয়া ভাট অভিনয় করুন। আর টাইগার পতৌদির চরিত্রে তিনি রণবীরকে দেখার ইচ্ছা প্রকাশ করেন।