কুলিয়া প্রতিনিধি: গতকাল দেবহাটা উপজেলার মাদকবিরোধী যুব ফাউন্ডেশন এর পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। মাদক বিরোধী যুব ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জি এম ওহায়িদ পারভেজ স্বাক্ষরিত উক্ত কমিটিতে সভাপতি হিসাবে মিন্টু রহমান মিঠু, সহ- সভাপতি আব্দুস সালাম, আবজাল হোসেন, মোহাবক্ষত আলী, সাধারন সম্পাদক এনামুল হাসান সবুজ, যুগ্ম সম্পাদক শাহিন গাজী, সজিবুল হোসেন সাগর, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবিক্ষর হোসেন, আবির হোসেন লিয়ন, সোহাগ হোসেন, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক একেএম বেলাল হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক জাকির সম্পাদক, ক্রিড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, এবং ইব্রাহিম খলিল সুজন, হযরত আলী, আলফাজ সরদার, ইব্রাহিম হোসেন, আশিকুর রহমান কে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট দেবহাটা উপজেলা কমিটি ঘোষনা করা হয়।






নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন অভিযোগ করে বলেন, তারা স্থানীয় জামায়াত বিএনপি ও নামধারী নব্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকির মধ্যে রয়েছেন। স্বার্থান্বেষী রাজনৈতিক পরিচয়ধারী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন বলেও উল্লেখ করেন।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর ভূমি অফিসের অফিস সহকারীর বিরুদ্ধে এবার ছুটির দিনে শনিবার সকালে বহু প্রাচীনতম ৪টি সরকারী গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। এদিকে, কোন অফিসিয়াল অনুমতি বা টে-ার ছাড়াই বন্ধের দিনে সাতক্ষীরা সদর ভূমি অফিসের ৩টি আম ও একটি কাঁঠাল গাছ কেটে নেয়ার ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়েছে। এ খবর শুনে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হলে অফিস সহকারী আব্দুল হাকিম তাদের সাথে খারাপ আচরণ করেন। সকালে অফিস সহকারী আব্দুল হাকিম নিজেই বসে থেকে ৪/৫ জন শ্রমিক নিয়ে এই গাছ কাটা শুরু করেন।