সর্বশেষ সংবাদ-
সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামকে দুর্নীতির দায়ে অন্যত্র বদলী করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা ভূমি অফিস বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, ২০১৫ সালের এপ্রিল মাসে ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম যোগদানের পর হতে ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের শত শত সাধারণ মানুষকে হয়রানী করে দাখিলা, নামপত্তন, খাস জমি বন্দোবস্ত, একসনা লীজ, ব্রহ্মরাজপুর বাজারের পেরি-ফেরীভুক্ত অস্থায়ী চান্দিনা বন্দোবস্ত দেওয়ার নামে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া শুরু করে। দুটি ইউনিয়নের অসংখ্য মানুষ তার দ্বারা হয়রানী ও ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব এলাকার বহু মানুষ এখনো বিপুল পরিমান ঘুষের টাকা ফেরত পাওয়ার আশায় রয়েছে। ভূক্তভোগী এসব লোকের কাছ থেকে ভূমি অফিসের কাজ হাসিলের নাম করে ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘুষ গ্রহণ করেছিল বলে জানা গেছে। ঘুষ নিয়ে কোন কাজ করে দিতে না পারায় অনেক ব্যক্তিকে ইতিমধ্যে ঘুষের টাকা ফেরতও দিয়েছে। নায়েব রফিকুলের এ সমস্ত অসংখ্য অনিয়ম, দুর্নীতি ও হয়রানীর খবর ইতিপূর্বে বিভিন্ন মিডিয়ায় একাধিকবার প্রকাশিত হয়েছে। অপর একটি সূত্র জানায়, ধুলিহর গ্রামের আবুল কাশেম মন্ডলের পুত্র মনিরুজ্জামান জয়নাল, বালুইগাছা গ্রামের মৃত অধর চন্দ্র পালের পুত্র বীরেন্দ্র নাথ পাল, উমরাপাড়া গ্রামের মৃত ওমর আলি গাজীর পুত্র মোঃ সাজ্জাত হোসেন ও একই গ্রামের মোঃ ওসমান মোড়লের পুত্র ছলেমান মোড়ল অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও হয়রানীর অভিযোগ এনে প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কমিশনার ও সাতক্ষীরা জেলা প্রশাসক সহ প্রশাসনের কয়েকটি দপ্তরে গত আগষ্ট মাসে লিখিত দরখাস্ত প্রেরণ করে। সম্প্রতি কয়েকটি অভিযোগ সদর উপজেলা সহকারী কশিনার (ভূমি) মনিরা পারভীন তদন্ত করে প্রতিবেদন প্রদান করেন। এর ফলেই তাকে শাস্তিমুলকভাবে ভোমরা ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর তার জয়গায় ইউনিয়ন ভূমি কর্মকতা মোখলেস আলী যোগদান করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। শুধু বদলী নয় এ ধরনের দুর্নীতিবাজকে বরখাস্ত করে উচিত শিক্ষা দিতে হবে বলেও অনেকেই এ ধরনের মতামত ব্যক্ত করেন। ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামের বদলীর খবরে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

shyamnagar-pic
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উপজেলা কার্যালয়ে সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ সভাপতি নূরুজ্জামান টুটুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নেতা আব্দুল গফ্ফার, ঈশ্বরীপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলী, ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মাহবুবুর রহমান, আওয়ামীলীগের নেতা স.ম আব্দুস সাত্তার, পদ্ম পুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম, মহিলা নেত্রী খালেদা আইয়ুব ডলি, সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত কুমার বাবু, যুব নেতা কুমুদ রঞ্জন গায়েন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাইদ, বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ। আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনার পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মুফতি মাওঃ আব্দুল খালেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার উত্তর পারুলিয়ায় আইএফএম কৃষক মাঠ স্কুলের সমাপনি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ সমাপনি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন। অন্যান্যদের উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, ইব্রাহিম খলিল, আহম্মদ সাঈদ, মনিরুল ইসলাম প্রমূখ। সমাপনি মাঠ দিবসে ফসলের ক্ষতির বিভিন্ন বিষয় চিহ্নিত করে প্রতিকারের কথা বলা হয়। প্রশিক্ষণ শেষে সমাপনি মাঠ দিবসে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র এবং বিশেষ অবস্থানকারী পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-0
তালা প্রতিনিধি: জেল হত্যা দিবস উপলক্ষে তালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে তালা ডাকবাংলা থেকে শুরু হয়ে র‌্যালিটি বাজারের প্রদক্ষিন শেষে তিন রাস্তার মোড়ে শেষ হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যন ঘোস সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

wife-of-nurol
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) গাড়ীচালক নুরুল ইসলামের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামী কর্তৃক নির্যাতনের শিকার শেফালী পারভীন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন চিকিৎসাধীন শেফালী পারভিনের খোঁজ খবর নিয়েছেন। নির্যাতনের শিকার শেফালী পারভীন বলেন, তার স্বামী নুরুল ইসলামের ২ জন স্ত্রী ছিল। ২০০৬ সালের ১২ জুন নুরুল ইসলামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি নুরুলের ৩য় স্ত্রী। বিবাহের পর থেকে তিনি স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাত ১০টার দিকে স্বামী নুরুল ইসলাম ও তার ছোট ভাই টর্চ লাইট ও লাটি দিয়ে মারপিট করে। পরদিন চিকিৎসার জন্য তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। সরেজমিনে বৃহস্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন চিকিৎসাধীন শেফালী পারভিনের খোঁজ খবর নিতে এসেছেন। শেফালী পারভীনের মাথায় ক্ষত হয়েছে। নির্যাতনের ফলে ডানচোখ রক্ত বর্ণ হয়ে গেছে। ডান হাতে নির্যাতনের দাগ রয়েছে। শেফালী পারভীনের স্বামী নুরুল ইসলাম বলেন, তার স্ত্রী নির্যাতনের বিষয় তিনি কিছুই জানেন না। তার স্ত্রীর শরীরে নির্যাতনের চিহ্ন কোথা থেকে হলো? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি আপনার সাথে পরে কথা বলবো। একথা বলে তিনি মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলার কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অসীম কুমার দাশ(সোনার) মাতা-গীতা রাণী দাশ (৭৪)গতকাল বিকাল ৪টায় সংগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সভাপতি মন্ডলীর সদস্য গোষ্ট বিহারী মন্ডল, হেনরী সরদার, বিশ্বনাথ ঘোষ, মঙ্গল কুমার পাল, সিদ্ধেশ্বর চক্রবর্তী, সুবোধ চক্রবর্তী, চেয়ারম্যান অসীম কুমার মৃধা, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিব পদ গাইন, সুকেশ চক্রবর্তী, বিকাশ দাশ, অধ্যক্ষ নির্মল দাশ, রায় দুলাল, বিশ্বজিৎ বাছাড় প্রমুখ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

123
নিজস্ব প্রতিবেদক : ৩রা নভেম্বর শোকাবহ জেল হত্যা দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা ছাত্রলীগের অফিস চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম রিফাত আমিন বলেন, ইন্টার পোলের মাধ্যমে জাতীয় ৪ নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ একটি পরিবার।  সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পাশে থাকবে হবে। ৭৫’র শোকাহত ঘটনার বাংলার মাটিতে আর পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। শেখ হাসিনার ভিশন মধ্যম আয়ের দেশ বাস্তবায়ন করে উন্নত সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। আলোচনাসভায় আরো অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. এস এম হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, আইন সম্পাদক এড. ওসমন গণি, প্রচার সম্পাদক শেখ নূরুল হক, সাংগঠনিক সম্পাদক ও জেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আসাদুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, এড. আব্দুল লতিফ, মীর মোশাররফ হোসেন মন্টু, এড. শাহানাজ পারভীন মিলি, শেখ আব্দুর রশিদ, এনছার বাহার বুলবুল, গণেশ মন্ডল, মহিলা আওয়ামীলীগের এড. ফরিদা আক্তার বানু, শাহানা মহিদ, ইসমত আরা, রেবেকা পারভীন, স্বেচ্ছাসেবকলীগের শেখ মারুফ হাসান মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, মনিরুল ইসলাম মাসুম ও ছাত্রনেতা রেজাউল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তুফান কোম্পানি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শেখ ওমর ফারুক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

satkhira-pressonfrence-photo-11
প্রেসবিজ্ঞপ্তি : আশাশুনি উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখল করতে আপন বোনের উপর নির্মম নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে মতিয়ার রহমান নামে এক ব্যক্তি। কোন উপায়ান্ত না পেয়ে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে এর প্রতিকার দাবি করেছেন মতিয়ার রহমানের বোন মমতাজ। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতার দুই বিয়ে। প্রথমপক্ষের ঘরে তারা আট ভাই-বোন। দ্বিতীয়পক্ষের ঘরে রয়েছে আরও তিন সন্তান। মমতাজ বলেন, তার বিয়ের পর কোন সন্তান না হওয়ায় পিতা তাকে অন্যত্র বিয়ে দেন। সেখানেও তার কোন সন্তান না হওয়ায় স্বামী তাকে তাড়িয়ে দেয়। তখন পিতা মৃত গোলাপ গাজী মমতাজের নামে দেড় বিঘা জমি লিখে দেন। সেখানেই ঘর তুলে জীবনে বেঁচে আছেন তিনি। এরই মধ্যে ভরণপোষণের জন্য পিতার দেওয়া দেড় বিঘা জমি থেকে ১০ কাটা জমি বিক্রয়ের সিদ্ধান্ত নেন মমতাজ। তখন তার নওয়া ভাই মতিয়ার রহমান তাকে বাইরে জমি বিক্রি করতে নিষেধ করে তার কাছে বিক্রির অনুরোধ জানায়। ভাইয়ের কথায় বিশ্বাস করে কোন টাকা-পয়সা না নিয়েই মমতাজ মতিয়ার রহমানের নামে জমি লিখে দেয়। মমতাজ অভিযোগ করে বলেন, তিনি শিক্ষিত না হওয়ায় তার ভাই ১০ কাঠার পরিবর্তে ১৭ কাঠা জমি লিখে নিয়েছে। এছাড়া এখনো পর্যন্ত পাওনা এক লক্ষ টাকা পরিশোধ করেনি। পাওনা টাকা চাওয়ার পর মতিয়ার রহমান তাকে বাড়ি ছাড়া করতে ষড়যন্ত্র শুরু করে। এরই সূত্র ধরে ১/১১/১৬ তারিখে মতিয়ার রহমান, হাসান ও মতিয়ারের স্ত্রী অরুনা খাতুন হত্যার উদ্দেশ্যে দা, বটি নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় ঘরে গিয়ে আশ্রয় নিলে তারা টেনে হিচড়ে বের করে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় আশাশুনি থানায় মামলা করতে গেলে ওসি মতিয়ার রহমানের কাছ থেকে টাকা নিয়ে উল্টো তাকেই জেলে দেওয়ার হুমকি দেয়। তিনি বলেন, পুলিশকে ম্যানেজ করে মতিয়ার রহমান তার বাড়ি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে তিনি পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest