অনলাইন ডেস্ক: ২০১৭ শিক্ষাবর্ষে সারাদেশের ৩১৬টি সরকারি মাধ্যমিক স্কুলে থাকা ৬৭ হাজার ৩৯টি আসনের বিপরীতে ভর্তির আবেদন জমা পড়েছে ৩ লাখ ২৮ হাজার ১৮৬ টি। ফলে ৩ লাখ ২১ হাজার ৪৪৭ জন শিক্ষার্থী অর্থাৎ মোট আবেদনের ৭৯ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি হতে পারবে না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারি স্কুলের ভর্তির আবেদনপত্র ছাড়া হয় ১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে। আর শেষ হয় ১২ ডিসেম্বর সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে।
অনলাইন ডেস্ক: সর্বশেষ হিসাব অনুযায়ী, রাজধানী বাদে সারাদেশের সরকারি স্কুলে ৫৬ হাজার ৪৪৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৫৬ হাজার ৮৮২টি। এ হিসেব অনুযায়ী প্রতি আসনের বিপরীতে প্রায় ৫ জন শিক্ষার্থী।
আর রাজধানীর ৩৮ সরকারি স্কুলে ১০ হাজার ৫৯৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭১ হাজার ৩০৪টি। এ অনুযায়ী, প্রতি আসনের বিপরীতে ৭ জন শিক্ষার্থী। ফলে ভর্তি যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে।
মঙ্গলবার মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. এলিয়াছ হোসেন বলেন, ‘সারা দেশের ৩৩৫টি সরকারি হাইস্কুলের মধ্যে এবছর ৩১৬টি স্কুল অনলাইনে ভর্তি কার্যক্রমের আওতায় আনা সম্ভব হয়েছে। বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সংযোগ না থাকায় বাকি ১৯টি স্কুল অনলাইন আবেদনের বাইরে রয়েছে। সেগুলোতে ম্যানুয়ালি ভর্তি পরীক্ষা নেওয়া হবে। স্বচ্ছভাবে ভর্তি পরীক্ষা ও লটারি সম্পন্ন করতে মঙ্গলবার সভা করে মনিটরিং টিম গঠন করা হবে। তার ভর্তি কার্যক্রম মনিটরিং করবে।’
২০১৬ শিক্ষাবর্ষে সারা দেশের ১৭৫টি সরকারি হাইস্কুলে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদনের আাওতায় আনা হয়। রাজধানীর স্কুলে ১০ হাজার আসনের বিপরীতে প্রায় ৭৫ হাজার আবেদন জমা পড়েছিল।
মাউশি অধিদফতর সূত্রে জানা গেছে, দ্বিতীয়-নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে ভর্তি করানো হবে। আর ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করতে মাউশি পৃথক মনিটরিং টিম গঠন করবে।
রাজধানীর ৩৮টি সরকারি হাইস্কুলকে গত বছরের মতো ‘ক’, ‘খ’ ও ‘গ’ এই তিন গ্রুপে ভাগ করা হয়েছে। এরমধ্যে ৩টি স্কুলে ফিডার শাখা রয়েছে। প্রতিটি ভাগের যে কোনও একটি স্কুলে আবেদন করা যাবে।
‘ক’ গ্রুপের ১৩টি স্কুলের ৩ হাজার ৯৯১টি আসনের বিপরীতে ২১ হাজার ৮৩০ টি, খ’ গ্রুপের ১৩টি স্কুলের ২ হাজার ৯৬৯টি আসনের বিপরীতে ২৬ হাজার ৫৬৭টি ও ‘গ’ গ্রুপের ১২টি স্কুলের ৩ হাজার ৬৩৫টি আসনের বিপরীতে ২২ হাজার ৯০৭টি আবেদন জমা পড়েছে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, এবারও সরকারি হাইস্কুলে মোট আসনের ৫৯ শতাংশ কোটায় ভর্তি করা হবে। এগুলো হচ্ছে, স্কুল এলাকা কোটা ৪০ শতাংশ, সরকারি প্রাইমারি স্কুল, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্কুলের শিক্ষক-কর্মচারী কোটা। কোটার বাইরে সাধারণ শিক্ষার্থীদের সরকারি হাইস্কুলে পড়ার জন্য কঠিন লড়াই করতে হবে।
ঢাকার বাহিরের স্কুলের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট ভর্তি কমিটি তারিখ নির্ধারণ করবে।
পরীক্ষার বিষয় ও মানবণ্টন: দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য বাংলা ১৫, ইংরেজি ১৫ ও ২০ নম্বরের গণিত মোট ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
চতুর্থ-অষ্টম শ্রেণিতে ভর্তির জন্য বাংলা ৩০, ইংরেজি ৩০ ও ৪০ নম্বরের গণিত মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।
জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণিতে ভর্তি করা হবে।

ন্যাশনাল ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল উচ্ছেদের ঘটনার এক মাস পেরিয়ে গেছে। অথচ এখনও উত্তরাঞ্চলে জেঁকে বসা শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসবাস করছেন সাঁওতালরা। সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া ও মাদারপুর গ্রামের গির্জার সামনে আশ্রয় নেওয়া ৪০০ শতাধিক সাঁওতাল পরিবার কোনও রকমে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। অনেকে আশপাশের গ্রাম ও পরিত্যক্ত স্কুল ঘরে আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যরাই আগুন দিয়েছে বলেও অভিযোগ করেছেন সাঁওতালরা। গণমাধ্যমে পুলিশের আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ফলে এ ঘটনার দায়িত্বে থাকা পুলিশের তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। সাঁওতাল, আইনজীবী, মানবাধিকার কর্মীরা নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবিও তুলেছেন।
মানবিকতা ডেস্ক: মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযান শুরুর পর গত দুই মাসে প্রায় ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় চেয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, রোহিঙ্গাদের ক্ষেত্রে যা ঘটছে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করতে আমাদের একমত হওয়া উচিত। সোমবার এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ প্রভাবশালী সাময়িকী টাইম। প্রতিবেদনটির গুরুত্বপূর্ণ অংশ এখানে তুলে ধরা হলো-
স্বাস্থ্য ও জীবন: চিকেন খেতে কে না ভালবাসে। এমন সহজপাচ্য, সুস্বাদু অথচ সহজে রান্না হয়ে যাওয়া মাংস আর কিছু রয়েছে কি? সে কারণেই এত জনপ্রিয় চিকেন। তবে সহজে রান্না হয়ে গেলেও চিকেন সিদ্ধ করার সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। কারণ গবেষকরা জানাচ্ছেন, আধসিদ্ধ চিকেনে থাকা ব্যাকটেরিয়া শরীরে গেলে তা থেকে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে!
আজ মঙ্গলবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)। আখেরি নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর জন্ম ও ওফাত দিবস। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন এই দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.) এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, মিলাদ মাহফিল, মোনাজাত এবং ধর্মীয় শোভাযাত্রা। পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণী দিয়েছেন।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের দেওয়া মর্যাদার পুরস্কারটি জিতলেন রোনালদোই। তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হয়েছেন দ্বিতীয়, আর তিন নম্বর জায়গাটি পেয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান।
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে ভোট দেবেন না বলে জানিয়ে দেয়ায় প্রবীণ আ.লীগ নেতা ও ভোমরা ইউপি সদস্য মোনাজাত গাজীকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদের বিরুদ্ধে।