শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে ডিআরআরএ প্রশিক্ষণ কক্ষে শ্যামনগর ইউনিয়ন ও নুরনগর ইউনিয়নের প্রাক প্রাথমিক শিক্ষকদের নিয়ে প্রাক-প্রাথমিক শিক্ষকদের একিভূত শিক্ষা ব্যবস্থাপনার উপর ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন। উদ্বোধনী বক্তব্য তিনি বলেন,একিভুত শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থা যেখানে শিশুদের চাহিদা ভিত্তিক শিক্ষা উপকরণ ও শ্রেণি কক্ষের পরিবেশ থাকবে,প্রাক-প্রাথমিক শিক্ষদের উদ্দেশ্য বলেন,প্রাক-প্রাথমিক শ্রেণিতে অধ্যায়নরত প্রতিবন্ধী শিশুদের ধরন ও তাদের শিক্ষার চাহিদা বিশ্লেষণ ও সেই অনুযায়ী শিশুদের পাঠদানের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষণ উদ্ধোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিরাজ হোসেন প্রজেক্ট কো-অর্ডিনেটর নিড বেইস্ড ইনক্লুসিভ এডুকেশন ফর চিলড্রেন উইথ ডিজএ্যাবলিটি প্রজেক্ট। সাতক্ষীরা জেলার ডিআরআরএ এর উর্ধবন কর্মকর্তা জি,এম,আনজির হোসেন তিনি ডিআরআরএ এর কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন। প্রাক-প্রাথমিক শিক্ষকদের একিভূত শিক্ষা ও শিশু ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া, ডেপুটি ম্যানেজার ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ও মোঃ নিজাম উদ্দিন ম্যানেজার (কিউ-এ) ডিআরআরএ ঢাকা। উক্ত অনুষ্ঠানে এস,এম,এ রকিব, পিসি, আরপি৪২, সিরাজুল ইসলাম পিসি,রেড প্রজেক্ট,আনোয়ারুল ইসলাম ,পিসি এলডিডিপি প্রজেক্ট ফিজিও থেরাপিস্ট আসাদুজ্জান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহাফিজুল ইসলাম আক্কাজ: আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জেলা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পুরাতন আইনজীবী ভবনে আলোচনাসভাস্থলে গিয়ে মিলিত হয়।
মাহাফিজুল ইসলাম আক্কাজ: জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা আমতলা মোড়স্থ সূর্যের হাসি ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। শিশুদের মুখে ক্যাপসুল দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশিদা বেগম ও সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ।
স্পোর্টস ডেস্ক: ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ পাঁচ মাস পর আবারো মাঠে ফেরার অপেক্ষায় বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজ। আর এ সফরে মোস্তাফিজকে দেখা যাবে নতুন হেয়ারস্টাইলে।
স্পোর্টস ডেস্ক:সব সময়ই তারকাদের ভীড়ে পার্শ্ব নায়ক হয়ে থাকা মাহমুদউল্লাহ যেন এবার নিজের কাধেই তুলে নিয়েছিলেন দলকে টেনে নেয়ার দায়িত্ব। প্রায় একক প্রচেষ্টায় দলকে তুলেছন কোয়ালিফায়ারে। তবে দল ফাইনালে জেতে ব্যর্থ হলেও খুলনার অধিনায়ক পেয়েছেন তার নৈপুণ্যের পুরস্কার। ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৯৬ রানের পাশাপাশি বল হাতে নিয়েছে ১০ উইকেট। হয়েছেন চতুর্থ বিপিএলে সেরা খেলোয়াড়।