স্পোর্টস ডেস্ক: এক সময় দুটো পুরস্কার ছিল আলাদা। ২০১০ সালে একীভূত হয়ে যায় ফিফা বর্ষসেরা আর ব্যালন ডি’অর পুরস্কার। কিন্তু ফিফা ও ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলাদা হয়ে যাচ্ছে পুরস্কার দুটো।
শুক্রবার বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ‘ফিফা আর ফ্রান্স ফুটবলের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত জানুয়ারিতে। আগস্টের শুরুতেই আমরা ফ্রান্স ফুটবলকে জানিয়ে দিয়েছিলাম যে আর চুক্তির নবায়ন করা হবে না।’ আর তাই আগের মতো আলাদাভাবে দেওয়া হবে ফুটবলের মর্যাদাজনক দুটো পুরস্কার।
ফ্রান্স ফুটবলের হাত ধরে ব্যালন ডি’অর চালু হয়েছিল ১৯৫৬ সালে। সাংবাদিকদের ভোটে বছরের সেরা ফুটবলার নির্বাচন করত ফুটবলবিষয়ক ম্যাগাজিনটি। প্রথমবার পুরস্কারটা জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউজ। ফিফার সঙ্গে একত্রিত হওয়ার আগে সর্বোচ্চ তিনবার করে এই পুরস্কার জিতেছিলেন তিন ‘গ্রেট’—ফ্রান্সের মিশেল প্লাতিনি এবং নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ ও মার্কো ফন বাস্তেন। ১৯৯৪ পর্যন্ত শুধু ইউরোপীয় ফুটবলাররাই বিবেচিত হতেন এই পুরস্কারের জন্য। ১৯৯৫ সালে প্রথম অইউরোপীয় হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন এসি মিলানের লাইবেরিয়ান তারকা জর্জ উইয়াহ।
২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ছয়টি ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের চারটিই জিতে নিয়েছিলেন লিওনেল মেসি। বাকি দুবার এই ট্রফি ছিল মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। এ বছর চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন রোনালদো। ফুটবল বিশেষজ্ঞদের অনেকের ধারণা, আলাদা হলেও দুটো পুরস্কারই জিতে নিতে পারেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা।

স্বাস্থ্য ও জীবন: মজবুত, ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের স্বপ্ন কে না দেখে? কিন্তু দুর্ভাগ্যবশত, নানা কারণে আমরা যেমনটা চাই আমাদের চুলের গঠন তেমন হয়ে ওঠে না। মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি পান করার অভাবে চুলের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ সমস্যার খুব সাধারণ একটি সমাধান রয়েছে। তা হলো, চুলের যত্নে ভালো তেল ব্যবহার করা।
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ৫ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছে নেইমারের ব্রাজিল। তবে কোন উন্নতি হয়নি দেশের ফুটবলের। উল্টো দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৫ নম্বরে।
বিনোদন ডেস্ক: অবশেষে খোঁজ মিলল অপু বিশ্বাসের। বিদেশে আছেন তিনি। তবে ভালো নেই। প্রচণ্ড মানসিক কষ্টে আছেন। শারীরিকভাবেও ভেঙে পড়েছেন। সহসা দেশে ফিরছেন না। ২৯ আগস্ট বেলা ২টা ৪৭ মিনিট। একটি বিদেশি নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই ভেসে আসে অপরিচিত মহিলার কণ্ঠস্বর। আমার পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি নিজেকে অপু বিশ্বাসের ঘনিষ্ঠ বলে দাবি করেন এবং অপু সম্পর্কে বেশ কিছু তথ্য জানাতে চান। তিনি বলেন, অপু ভালো নেই। তার এই ভালো না থাকার জন্য শাকিব খান দায়ী। অপুকে বিয়ে করেছেন শাকিব এমনও দাবি তার।
ভিন্ন স্বাদের সংবাদ: ফোনটা এসেছিল রাত এগারোটা নাগাদ। একটা রিং হতেই ডিউটি অফিসার তড়িঘড়ি রিসিভার তুলেছিলেন, ‘‘নমস্কার, কোতোয়ালি থানা…।’’
স্বাস্থ্য ও জীবন: বাংলাদেশের অল্প কিছু এলাকায় লাইনের গ্যাস রয়েছে। বাকী সব এলাকার মানুষই এলপিজি বা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্নার কাজে। এটি এখন একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে দাড়িয়েছে। কিন্তু একটু অসাবধানতার কারনেই ঘটতে পারে সিলিন্ডার বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে মারাত্বক দুর্ঘটনা ঘটতে পারে, হতে পারে প্রাণহানি। তাই আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
আন্তর্জাতিক ডেস্ক: ম্যানচেস্টারে বাংলাদেশি ইমাম জালাল উদ্দিনকে হত্যায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডিত মোহাম্মেদ হোসেন সাঈদীর বিরুদ্ধে ইমামকে হত্যায় সহযোগিতার প্রমাণ মিলেছে। রোগ নিরাময় ও নানা সমস্যা সমাধানে তাবিজ দেওয়ায় ৭১ বছর বয়সী এই ইমামকে হত্যা করা হয় বলে আদালতের রায়ে উঠে এসেছে। হত্যাকাণ্ডের পিছনে আইএসের আদর্শ কাজ করেছে বলে এতে বলা হয়।
স্বাস্থ্য ও জীবন: আদা ছাড়া বাঙালির রান্নাঘর ভাবাই যায় না। সুস্বাদু রান্নার জন্য রান্না ঘরে আদা চাই-ই চাই। কিন্তু আদা শুধু খাবারের স্বাদ ও গন্ধ বাড়ায় না, এক টুকরো আদা পুরুষের প্রজনন ক্ষমতা বাড়িয়ে জীবনও বদলে দিতে পারে। কি বিশ্বাস হচ্ছে না তো! তাহলে দেরি কেন আসুন প্রতিবেদন পড়ে জেনে নেই নিয়মিত আদা খেলে কি হয়?