মইনুল ইসলাম: ঈদুল আযহা উপলক্ষে আশাশুনি উপজেলার বুধহাটায় সিনিয়র সাংবাদিক একাদশ ও জুনিয়র সাংবাদিক একাদশের মধ্যে এক আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ঈদের পরদিন বিকাল ৫টায় বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে আশাশুনি রিপোটার্স ক্লাবের উদ্যোগে এবং সাংবাদিক আলমিন হোসেন ছট্টু ও মইনুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলা ৩-৩ গোলে অমিমাংশিত ভাবে শেষ হয়। খেলায় সিনিয়র সাংবাদিক একাদশের অধিনায়কের দায়িত্বে ছিলেন প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম এবং জুনিয়র সাংবাদিক একাদশের অধিনায়কের দায়িত্বে ছিলেন মইনুল ইসলাম। খেলায় সিনিয়র সাংবাদিক একাদশের পক্ষে আইয়ুব হোসেন রানা, মোস্তাফিজুর রহমান ও সোহরাব হোসেন ১টি করে গোল এবং জুনিয়র সাংবাদিক একাদশের পক্ষে মোখলেছুর রহমান ময়না, মাস্টার সুব্রত দাশ ও নূর আলম ১টি করে গোল করে।

নিজস্ব প্রতিবেদক: ‘হয় মামলা তুলবি, আর না হয় তোকেই তুলে নিয়ে যাবো ’ মোবাইল ফোনে এই হুমকির কথা জানিয়ে বাবা সংবাদ সম্মেলন করার দুদিনের মাথায় তার মেয়ে শ্যামনগরের নারী চিকিৎসক শম্পারানীর বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরে থানা থেকেই ছেড়ে দেওয়া হয় ডা. শম্পাকে।
ভিন্ন স্বাদের সংবাদ: নিউ ইয়র্কের গুগেনহাইম যাদুঘর দেখতে আসা দর্শনার্থীরা এখন থেকে এক পেনি খরচ করে ব্যবহার করতে পারবেন খাঁটি সোনার একটি টয়লেট সিট।
ডেস্ক রিপোর্ট: যেন কোনো রহস্য উপন্যাস। ম্যাচের শেষ মুহূর্তটি পর্যন্ত টান টান উত্তেজনা, যার শেষটা হলো অনির্বচনীয় তৃপ্তিতে। জিনেদিন জিদানের হয়তো এখন তেমন অনুভূতিই হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: ভারতের সর্বশেষ আদমশুমারির তথ্যে এমন প্রায় ১২০০০ শিশু পাওয়া গেছে, যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এদের অর্দ্ধেকেরও বেশি শিশুকন্যা। যদিও আইন অনুযায়ী এদের বিয়ের বয়স হয় নি, তবুও জনগণনার তথ্যেই উঠে এসেছে সে দেশে বাল্যবিবাহ কতটা ব্যাপকহারে ঘটে থাকে। নতুন যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে সারা দেশে বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন ১২,১০৫টি শিশুকে পাওয়া গেছে যাদের বয়স ১০-১৪ বছর। আবার এদের মধ্যে রয়েছে ৬৫০০ কন্যা শিশু। ভারতে আইন অনুযায়ী ১৮ বছরের আগে বিয়ে দেয়া নিষিদ্ধ।
ডেস্ক রিপোর্ট: তরুণী করিশ্মা ওয়ালিয়ার কুকুর খুব পছন্দ। তার পোষা কুকুরটির নাম লুসি।
ডেস্ক রিপোর্ট: বিশ্বের বিপজ্জনক প্রাণীদের মাঝে এমন কিছু প্রাণী যা আপাতদৃষ্টিতে আমরা তেমন বিপজ্জনক বলে মনে না করলেও এসব প্রাণীর অনেকগুলোই বহু মানুষের প্রাণ কেড়ে নেয়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কয়েকটি প্রাণীর তালিকা। এক প্রতিবেদনে বিজনেস ইনসাইডার বিষয়টি জানিয়েছে।