অনলাইনে ভিডিও শেয়ার করতে পারবে – এমন এক নতুন ধরণের সানগ্লাস বাজারে ছাড়তে যাচ্ছে স্ন্যাপচ্যাট নামের মেসেজিং এ্যাপ কোম্পানি।
স্ন্যাপচ্যাট এই অভিনব রোদ-চশমার নাম দিয়েছে ‘স্পেকট্যাকলস’।
এতে একটা ছোট ক্যামেরা বসানো রয়েছে, যাতে লেন্সের কোণ হচ্ছে ১১৫ ডিগ্রি। ফলে এতে ধারণ করা ভিডিও দেখলে মনে হবে যেন মানুষের চোখ দিয়েই দেখা দৃশ্য দেখছেন আপনি।
এই ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও সরাসরি স্ন্যাপচ্যাট এ্যাপে চলে যাবে, এবং সেখান থেকেই তা অন্য ব্যবহারকারীদের সাথে শেয়ার করা যাবে।
এতে ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও একবারে রেকর্ড করা যাবে।
এই স্পেকট্যাকলসের দাম হবে ১৩০ ডলার। এ বছরের মধ্যেই এটি বাজারে আসবে।
এই এ্যাপ ছাড়ার সাথে সাথে স্ন্যাপচ্যাট কোম্পানিও তার নাম বদলে ফেলছে, কারণ ভিডিও শেয়ারিং যোগ হবার ফলে তারা আর শুধু চ্যাটিং-এ সীমাবদ্ধ থাকছে না।
ফলে তারাও নতুন নাম নিয়েছে ‘স্ন্যাপ’।

আরিফ মাহমুদ: বাকি মাত্র সপ্তাহ দু’য়েক, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার। উৎসব আর আনন্দে মেতে উঠতে প্রস্তত হচ্ছে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সীরা। বছর ঘুরে কয়েক দিনের বড় এ আনন্দের শরিক হতে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অনেক উদার মানসিকতার মুসলিম ও খৃষ্টান ধর্মাবলম্বীরাও যেন অনেকটা উদগ্রীব। দুর্গোৎসবের আয়োজনে শুধু ধর্ম নয় যেন একটি সংস্কৃতির মিলন মেলায় পরিণত হয় সেটা প্রমাণ করতে প্রস্তুত সাতক্ষীরার কলারোয়া জনপদ।
কলারোয়া ব্যুরো: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা সহায়তা কর্মসূচি সাতক্ষীরার কলারোয়ায় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১হাজার ২শত ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তাদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা সহায়তা হিসেবে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
কলারোয়া ব্যুরো: প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌছুতে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহপুরে শনিবার সকালে কমিউনিটি ক্লিনিকের ভবন স্থাপনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। শাহপুরে প্রায় ৮শতক খাস জমিতে ওই ক্লিনিকটি স্থাপন করা হচ্ছে।
কলারোয়া ব্যুরো: কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন যুবলীগের নয়া কমিটি ঘোষইা করা হয়েছে। ফারুক হোসেনকে আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। দলকে গতিশীল করতে আগামি দুই মাসের মধ্যে আহবায়ক কমিটিকে একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন যৌথ স্বাক্ষরে ওই কমিটি ঘোষণা করেন।