ডেস্ক রিপোর্ট: খরস্রোতা পায়রা নদীতে সেতু নির্মাণের আশ্বাস সম্বলিত প্রধানমন্ত্রীর ফিরতি চিঠি আজ সোমবার পটুয়াখালীর স্কুলfull_1757223523_1474857718ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসকে দেওয়া হচ্ছে। সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এই ছাত্র গ্রামের বাড়ি ঝালকাঠির মির্জাগঞ্জে যাওয়ার পথে পায়রা নদীতে একটি সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন গত ১৫ আগস্ট।
পরে প্রধানমন্ত্রী ওই চিঠি পেয়ে সেতু নির্মাণের আশ্বাস দিয়ে বলেন, শীর্ষেন্দুর চিঠি পেয়ে তিনি উচ্ছ্বসিত। নৌকায় নদী পার হবার ঝুঁকি নিয়ে ছেলেটির উদ্বেগের প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ওই চিঠি সোমবার স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শিশুটির হাতে তুলে দেবে বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী। তিনি রোববার বলেন, “একটি শিশুর চিঠি পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, তাতে আমরা গর্বিত ও আনন্দিত। আমাদের জেলার একটি শিশুর চিঠিতে মির্জাগঞ্জে খরস্রোতা একটি বড় নদীর উপর ব্রিজ নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে সকলে আনন্দিত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
স্কুলের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর চিঠিটি গত ২০ সেপ্টেম্বর স্কুলের ঠিকানায় আসে। চিঠিটি তার কাছেই রয়েছে। প্রধানমন্ত্রীর জবাব পেয়ে শীর্ষেন্দু খুব খুশি হয়েছে। সে ভেবেছিল তার এই চিঠি হয়তো প্রধানমন্ত্রী পড়বেন না। সেখানে ফিরতি চিঠিতে তার দাবি পূরণের আশ্বাস পেয়ে ছেলেটি খুব উচ্ছ্বসিত।
শীর্ষেন্দু চিঠিতে লিখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি দেশের একজন সাধারণ নাগরিক। নাম শীর্ষেন্দু বিশ্বাস, পিতা বিশ্বজিৎ বিশ্বাস, মাতা শীলা রাণী সন্নামত। আমি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার দাদু অবিনাস সন্নামত একজন বীর মুক্তিযোদ্ধা।
“আমি আপনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমি আপনার পিতার শৈশব কাল রচনা লিখে তৃতীয় স্থান অধিকার করি।”
আমার গ্রামের বাড়ি ঝালকাঠি। আমাদের মির্জাগঞ্জে নদী পাড়ি দিয়ে যেতে হয়। এটি পটুয়াখালী জেলার একটি উপজেলা। এ নদীতে প্রচণ্ড ঢেউ। মানুষ ভয় পায়। কখনও নৌকা ডুবে যায়, কখনও ট্রলার ডুবে যায়। এতে আমার থেকে ছোট ভাই বোন তাদের মা বাবাকে হারায়। আমি আমার মা বাবাকে প্রচণ্ড ভালবাসি। তাদের হারাতে চাই না। তাই আপনার কাছে একটাই অনুরোধ যে আপনি মির্জাগঞ্জ নদীতে ব্রিজের ব্যবস্থা করুন। তা যদি আপনি পারেন তা হলে আমাদের জন্য একটু কষ্ট করে এই ব্রিজ তৈরির ব্যবস্থা করুন। চিঠিতে ১৫ অগাস্ট তারিখ দিয়ে প্রেরকের ঠিকানায় লেখা হয় পুরান বাজার, পটুয়াখালী।
জবাবে প্রধানমন্ত্রীর স্বাক্ষরে পাঠানো চিঠিতে তারিখ রয়েছে ৮ সেপ্টেম্বর।
এতে লেখা হয়, “স্নেহের শীর্ষেন্দু, তুমি শুধু দেশের একজন সাধারণ নাগরিক নও, দেশের ভাবিষ্যৎ প্রজন্ম এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়ার অগ্রজ সৈনিক। আমি জানি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীটি অত্যন্ত খরস্রোতা। নিজের পিতামাতাসহ অন্যান্য পরিবারের সদস্যদের নিয়ে এই নদীকেন্দ্রিক তোমার নিরাপত্তা সচেতনতা আমাকে মুগ্ধ করেছে। আমি বুঝতে পারি তোমার বীর মুক্তিযোদ্ধা দাদুর প্রভাব রয়েছে তোমার ওপর। মির্জাগঞ্জের পায়রা নদীতে একটি সেতু নির্মাণ করা হবে বলে তোমাকে আশ্বস্ত করছি।

শেষের দুই লাইনে শীর্ষেন্দুসহ পরিবারের সবার মঙ্গল কামনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ছেলের চিঠির জবাব দেওয়ায় উচ্ছ্বসিত শীলা সাংবাদিকদের বলেন, “আমার এখনও বিশ্বাস হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী আমার ছেলের চিঠি পড়েছেন। আমি প্রধানমন্ত্রীকে হাজার হাজার প্রণাম জানাই। আমি খুবই গর্বিত।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ: অস222-696x426হায় প্রতিবন্ধী ফজলে রহমানের স্ত্রী ও কন্যার উপর পুর্ব শত্রুতার জের ধরে অমানুষিক নির্যাতন করেছে প্রতিপক্ষ।
প্রতিবন্ধী ফজলের দাবি গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান নষ্ট করায় তার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। প্রতিপক্ষরা কোর্ট থেকে আগাম জামিন নিয়ে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।
জানা যায়, সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা কাজীর বটতলা এলাকার অসহায় প্রতিবন্ধী ফজলে রহমানের মেয়ে রোজিনা খাতুন খুকুমনিকে অশ্লীলভাষায় কটুক্তি করায় উভয় পক্ষের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে ফজলের গর্ভবতী স্ত্রী সেলিনা বেগম ও মেয়ে রোজিনা খাতুনের উপর আতর্কিতভাবে হামলা চালায়। এসময় মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর রোজিনা খাতুনের মাথায় একাধিক সেলাই দিতে হয়।
সদর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০৫.০৯.১৬ তারিখ সন্ধ্যায় সদরের থানাঘাটা কাজীর বটতলায় এ ঘটনা ঘটে। আসামি থানাঘাটা কাজীর বটতলা এলাকার মো. আরিজুল ইসলাম, মো. আরিজুল ইসলামের স্ত্রী শাকিলা বেগম (গুরো), মো. বুলু’র স্ত্রী ভদো খাতুনসহ অন্যান্যরা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছে। আসামিরা প্রতিবন্ধী ফজলে রহমানের স্ত্রী গর্ভবতী সেলিনা বেগমকে পেটে লাথি ও কিল ঘুষি মারে এবং তার মেয়ে রোজিনা খাতুন (খুকু মনি) কে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। সে কারণে তার মাথায় ক্ষতের সৃষ্টি হয় এবং একাধিক সেলাই দিতে হয় ও তার হাতে দাঁত দিয়ে কামড়িয়ে মাংস তুলে নেয় আসামিরা।
ফজলের পরিবারে দাবি, এর ফলে সেলিনা খাতুনের গর্ভের সন্তান মারা যায়। সাতক্ষীরা সদর থানায় ২৪.০৯.১৬ তারিখ রাতে আরো একটি মামলা করা হয়েছে। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন, “আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে এস. আই এনামুলকে মামলা তদন্তের দায়িক্ত দেওয়া হয়েছে। অসহায় প্রতিবন্ধী ফজলে রহমানের স্ত্রী-সন্তানের উপর যারা এই অমানবিক অত্যাচার করলো তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কৃর্তপক্ষের আশু হস্তক্ষেপ  কামনা করেছে ফজল ও তার পরিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4-large
দেবহাটা প্রতিনিধি: শান্তি-সম্প্রীতির স্বপক্ষে তরুণ-যুবরা ঐক্যবদ্ধ হও শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল হতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে বেসরকারি সংস্থা অগ্রগতি ও রূপান্তরের আয়োজনে উক্ত কর্মসূচি পালিত হয়। উপজেলার কুলিয়ার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া আলিয়া মাদ্রাসা, সুবর্ণাবাদের সেন্টাল হাইস্কুল, সখিপুর আলিম মাদ্রাসা, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটা মডেল হাইস্কুল, নওয়াপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, জগন্নাথপুর দাখিল মাদ্রাসা, টাউন শ্রীপুর শরৎচ্চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে আন্তর্জাতিক শান্তি দিবসের র‌্যালি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সুন্দর মানবিক জীবন যাপনের জন্য মানসিক সচেতনতার পাশাপাশি সমাজের বা এলাকার শান্তি বিনষ্টকারী বা বেআইনী বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের খেয়াল রাখতে বলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি রক্ষায় সকলের প্রতি অনুরোধ জানানো হয়। তাছাড়া লেখাপড়ায় দূর্বল শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সমাজসেবা মূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকসক্ত এবং উগ্রবাদে ধাবিত না হয় সে দিকেও খেয়াল রাখার কথা বলা হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান সঞ্চলনা করেন অগ্রগতি সংস্থার উপজেলা ফিল্ড অফিসার তহিদুজ্জামান ও রূপান্তরের দিলারা পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌর সদরসহ উপজেলার ১২টি ইউনিয়ন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজাকে ঘিরে উপজেলার ৪০টি পূজা মণ্ডপে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। আগামী ৭ই অক্টোবর থেকে মহা ৬ষ্ঠী’র মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা পূজা উৎসব। এ কারনে  দ্রুততার সাথে চলছে প্রতিমা তৈরির কাজ। ভাস্বরদের নিপূন হাতের ছোঁয়ায় দিনে পর দিন নতুন রুপ পাচ্ছে প্রতিমা। আগামী ৬ অক্টোবর দুপুর ২টা ২১ মিনিটে পঞ্চমী তিথিতে দুর্গা বোধন ও শুভ পঞ্চমী পূজার মধ্যদিয়ে দুর্গতীনাশিণী দেবী দুর্গাপূজার শুভসূচনা ঘটবে। সরজমিনে কলারোয়া পৌরসদর সহ উপজেলার কয়েকটি ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি মণ্ডপেই প্রতিমা শিল্পীরা দেবী দুর্গা ঠাকুর তৈরি ও মন্দির সাজানো কাজে ব্যস্ত সময় পার করছে। এলাকার উল্লেখযোগ্য মণ্ডপগুলোর মধ্যে রয়েছে কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ঘোষ পাড়া মণ্ডপ, ঝিকরা হরিতলা সার্বজনীন পূজা মন্ডপ, পাল পাড়া পূজা মণ্ডপ, তুলশীডাঙ্গা কালী মণ্ডপ, কয়লা সাবজনীন পুজা মণ্ডপ, দেয়াড়া ঘোষ পাড়া পূজা মন্ডপ, বামনখালী পূজা মণ্ডপসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে কয়েকটি করে পূজা মণ্ডপ আছে। তবে এখনো উপজেলা প্রশাসন ও কলারোয়া পুলিশ প্রশাসন ঝুকিপূর্ণ মণ্ডপের তালিকা প্রকাশ করেনি। কলারোয়া উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন সাহা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তিনি আরো বলেন বিগত বছরে ন্যায় এবারও শান্তি পূর্ণ পরিবেশে পূজা পালিত হবে তিনি আশা ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, অতীতে কোন সময় কলারোয়া উপজেলায় অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। প্রতি বছরই কলারোয়ায় উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে শার্রদীয় দূর্গা পূজা উৎযাপিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

picture-kaliganj-satkhira-25-sep-3
কালিগঞ্জ ব্যুরো: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উদযাপনের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম মাহাতাব উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, আওয়ামী লীগ নেতা ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ডা. মিলন কুমার ঘোষ, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজল, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনছার আলী, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, উপজেলা কৃষক লীগের সভাপতি অধিবাস অধিকারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, উপজেলা তরুণ লীগের সভাপতি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহআলম ঢালী প্রমুখ। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আনন্দ র‌্যালি, দোয়া অনুষ্ঠানের পাশাপাশি আওয়ামী তরুণলীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ ভাঙ্গন রক্ষার্থে পরিষদের পক্ষ থেকে দু’লাখ টাকা প্রদানের ঘোষণা করেন। সড়ক ও জনপদ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের রশি টানাটানি বন্ধ করে ভাঙ্গনরোধে আগড়ঘাটা বাজার, খুলনা-পাইকগাছা সড়ক রক্ষার জন্যে যৌথ প্রকল্প গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রোববার দুপুরে ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে আগড়ঘাটা বাজার বিনোদ বিহারী স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ্ব নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পাউবো শাখা প্রকৌশলী শহীদুল্লাহ মজুমদার। বক্তব্য রাখেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, জামিল খান, যুবলীগ সভাপতি এস,এম শামছুর রহমান সহ ইউপি সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1
নিজস্ব প্রতিবেদক: ‘‘পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা নয়, পরীক্ষা পদ্ধতিতে সহনশীলতা চাই” এই শ্লোগানকে সামনে রেখে নতুন পদ্ধতি বাতিল করে পূর্বের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী উম্মে হাবিবা জাহী, পিয়াল, অনামি, ইমরোজ রাতিম, রিজভি, সাদী, রুহান, নওশীন, অভিভাবক নাসরিন সুলতানা লিনা প্রমুখ। শিক্ষার্থীরা এ সময় সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বক্তরা, পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা নয়, পরীক্ষা পদ্ধতিতে সহনশীলতা চেয়ে শিক্ষা মনন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল দাবী করে ২০১৭ সালের পরিবর্তে ২০১৮ সালে ৬০ মার্কের স্থলে ৭০ মার্কের সৃজনশীল পদ্ধতি কার্যকর করার জোর দাবী জানান। এসময় মানবন্ধন কর্মসূচীতে অংশ নেন, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_91371253_24-09-16-bdnationalcricketteam_mirpurstadium-2ডেস্ক রিপোর্ট: মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচটির মাধ্যমেই প্রায় দশ মাসের বেশি সময় বিরতির পর কোন আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্ট খেলার সুযোগ পেলো বাংলাদেশ।
দলে রয়েছে নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞা কাটার পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।
চলতি বছর আফগানিস্তান এ পর্যন্ত ২৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে যদিও তার অধিকাংশই আইসিসির সহযোগী দলগুলোর বিরুদ্ধে।

আফগানিস্তানের সাথে সিরিজ বাংলাদেশের জন্য এখন কতটা গুরুত্বপূর্ণ?
এমন প্রশ্নের জবাবে ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসম বলেন, সামনে ইংল্যান্ডের সাথে সিরিজ ছাড়াও ডিসেম্বরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। সেটি বিবেচনা করলে আফগানিস্তানের সাথে সিরিজটি একটি দারুণ সুযোগ বাংলাদেশের জন্য। “তবে সামনে ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের সাথে ম্যাচ কাজে লাগবে বাংলাদেশের জন্য”। তিনি বলেন গত নবেম্বরে জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বশেষ ওয়ানডেতে ৩-০তে জিতেছিলো বাংলাদেশ।
তার পর ওয়ার্ল্ড টি-টুয়েন্টি ও এশিয়া কাপ টি-টুয়েন্টি খেলার সুযোগ হয়েছিলো বাংলাদেশের জন্য।
তারপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের জন্য।
মোহাম্মদ ইসমের মতে আফগানিস্তান ভালো দল এবং বাংলাদেশের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই তারা।
আফগানিস্তান দলটিতে বেশ ভালো কয়েকজন খেলোয়াড় আছে এবং নতুন কিছু খেলোয়াড়ও উঠে এসেছে বলে জানান তিনি।
বাংলাদেশ দলের অবস্থা জানতে চাইলে তিনি বলেন দলের প্রায় সবাই ফর্মে আছে। তবে তাসকিন ফিরে এলেও মুস্তাফিজ না থাকার গ্যাপটা থেকেই যায়।
নতুন ডাক পাওয়া মোসাদ্দেকও এতদিন ভালো খেলছিলো বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে।
তাছাড়া এবার সিরিজে বাংলাদেশের সাথে থাকছে কোর্টনি ওয়ালশ যা দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেন মন্তব্য করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest