ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে ইরাকের তেলসম্পদ নিজেদের করে নিবেন। পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস) অধিকৃত এলাকার তেলও নিজেদের করে নিবেন তিনি।
জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে সম্প্রতি এ ধারণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের মতে, এটা কেড়ে নেওয়া না, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যয়ের পরিবর্তে অর্জন। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এ তথ্য দিয়েছে।
চলতি মাসেই ট্রাম্প একটি অনুষ্ঠানে জানিয়ে দিয়েছেন ইরাক যুদ্ধের বিনিময়ে প্রাপ্তি হবে তেলসম্পদটা। তিনি বলেন, ‘আমরা গেলাম। খরচ করলাম তিন ট্রিলিয়ন ডলার। হারালাম হাজার হাজার জীবন আর এরপর… কী ঘটবে আমরা কিছু না পেলে। আপনারা জানেন, জয়ী হওয়া মানে প্রতিপক্ষকে সর্বস্বান্ত করে দেওয়া।’
ট্রাম্প বলেন, ‘আইএসের কাছ থেকে তেল কেড়ে নিলে সুবিধাটা হচ্ছে, এরা আর নিজেদের চালাতে পারবে না।’
আর ইরাকের ব্যাপারে ট্রাম্পের এক কথা, ‘আমি এভাবে ইরাকের তেল ফেলে রাখতে পারি না, তা চলে যাবে ইরানের কাছে।’
বেশ খোলাখুলিভাবেই নিজের মত ও পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন এ রিপাবলিকান। আর এ মতের কারণেই সমালোচনার তীর ছুটে যাচ্ছে ট্রাম্পের দিকে। নানা বিষয়ের বিশেষজ্ঞরা বিষয়টি মোটেও ভালো চোখে দেখছেন না।
আন্তর্জাতিক বিষয় ও কৌশল বিষয়ে বিশেষজ্ঞ অ্যান্থনি কোর্ডসম্যান বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি নাগরিকের সম্পদ নিজের আয়ত্বে আনতে পারেন না। আর এটা হলে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে।’ তিনি আরো বলেন, ‘তেল রপ্তানি করাই ইরাকের একমাত্র উপার্জনের উপায়। খরচ করতে হবে আরো অর্থ, সেনাবাহিনী রাখতে হবে, তৈরি করতে হবে ঘৃণার পরিবেশ, যা আগেও করা হয়েছিল। এটা হবে নব্য-উপনিবেশের সবচেয়ে বাজে ধরন। কাজটা ব্রিটেনও করেনি।’
‘আ ডিক্লারেশন অব এনার্জি ইনডিপেনডেন্স’ বইয়ের লেখক জে হেকস মনে করেন, ট্রাম্পের এ নীতিতে যুক্তরাষ্ট্র কেবল শত্রু সংখ্যাই বাড়াবে। তিনি বলেন, ‘ইরাকের তেলে হাত দেওয়া কেবল নতুন শত্রুই বাড়াবে।’ মধ্যপ্রাচ্যে সেনা ব্যয় কমানোর পরামর্শও দেন তিনি।

ডেস্ক রিপোর্ট: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে একটি লঞ্চ ডুবির পর দুজন নারীসহ অন্তত ২০ জনের লাশ উদ্ধারের খবর এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষুব্ধ বাস চালকেরা এক অভিনব কর্মসূচী শুরু করেছে।
বিনোদন ডেস্ক: সিনেমায় অভিনয় করতে এসে যে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন, তা আগেই জানিয়েছেন ‘হেট স্টোরি ২’ খ্যাত অভিনেত্রী সুরভিন চাওলা। তবে সেটি কিন্তু বলিউডে নয়, দক্ষিণের সিনেমায় নির্মাতাদের নোংরা মনোভাবের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সে বিষয়ে বিস্তারিত আগে কিছু না জানালেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন সুরভিন।
কবিরুল ইসলাম, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে কোমরপুর যুব সংঘ কর্তৃক বঙ্গবন্ধু স্মৃতি ০৮(আট) দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামীলাগ, মোঃ শওকাত হোসেন সভাপতি, সাতক্ষীরা সদর আওয়ামীলীগ, মোঃ শাহাজাহান সাধারণ সম্পাদক, সদর থানা আওয়ামীলীগ, মোঃ আব্দুর রশিদ যুগ্ম-সাধারণ সম্পাদক, সদর থানা আওয়ামীলীগ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ০৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবু। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে ব্যাংদহা ফুটবল একাদশ এবং অপরদিকে কলারোয়া ফুটবল একাদশ। খেলায় উভয় দল চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদশন করে। খেলার প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ব্যাংদহা ফুটবল একাদশেনএকাদশের জহুরুলের দূর পাল্লার জোরালো শটেনগোল হলে তাঁর দল ১-০ গোলে এগিয়ে যায়। এরপর আর কোন গোল না হওয়ায় ব্যাংদহা ফুটবল একাদল ১-০গোলে জিতে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সমগ্র খেলাটির রেফারীর দ্বায়িত্বে ছিলেন মোঃ গফফার হোসেন এবং তাঁর সহযোগী হিসেবে ছিলেন মোঃ এ,কে আজাদ কানন ও পিপুল খান। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্যাংদহা ফুটবল একাদশের জহুরুল ইসলাম এবং সেরা পরিচ্ছন্ন খেলোয়াড় নির্বাচিত হন কলারোয়া ফুটবল একাদশের গোলকিপার আলী। আগামী ২৫-০৯-২০১৬ তারিখে উক্ত মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে যার একদিকে থাকবে “ভাদড়া মিতালী সংঘ” এবং অপরদিকে থাকবে “তালা সেন্ট মেরী স্পোর্টিং ক্লাব”।
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে এমএল ঐশী নামের যাত্রীবাহী একটি লঞ্চডুবির ঘটনায় আজ বুধবার বিকেল পর্যন্ত নারী, শিশুসহ ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ১৫ থেকে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, এমএল ঐশী নামের ছোট আকারের লঞ্চটি বানারীপাড়া থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে উজিরপুর উপজেলার হারতার দিকে যাচ্ছিল। পথে দাসেরহাট ঘাটে যাত্রী নামাতে গিয়ে তীরের কাছাকাছি ডুবে যায়। স্থানীয় কয়েকজন জানান, নদীর ভাঙন ও স্রোতের টানে লঞ্চটি ডুবে যায়। নদী থেকে নারী, শিশুসহ ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অনেকে। পরে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন। তীরে ওঠা পাঁচজনের একজন আলেয়া বেগম জানান, বানারীপাড়া থেকে স্বামীর সঙ্গে তিনি লঞ্চে ওঠেন। দাসেরহাটে ঘাটে ভিড়তে গিয়ে নদীর পাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। এতে লঞ্চটি ডুবে যায়। তবে তিনি সাঁতরে তীরে উঠতে পারলেও স্বামী এখনো নিখোঁজ।

