বিনোদন ডেস্ক: সালমন খানের সঙ্গে ‘বিগ বস ১০’ এবার লঞ্চ করতে চান দীপিকা পাড়ুকোন৷ দীপিকা জানিয়েছেন ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ ছবির সমস্ত অভিনেতাদের নিয়ে বিগ বস-এর বাড়িতে তিনি ঢুকতে চান৷ সঙ্গে অবশ্যই যেন ভিন ডিজেল থাকেন৷
অবশ্য তিনি কী হিসেবে আসবেন, এবং সত্যি, সত্যি আসতে পারবেন কি না, সে সব নিয়ে
এখনও কোনও খবর নেই৷
এক ভিডিও পোস্টে দীপিকা বলেছেন তিনি বিগ বসের বাড়িতে বসে তাঁর ওই ছবিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানাতে চান৷ সঙ্গে রাখতে চান ছবির প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের৷ তিনি বলেছেন, ‘ওই ছবিতে কাজ করতে গিয়ে চার মাস টরন্টোয় থাকতে হয়েছিল আমাদের৷ প্রচুর মজার অভিজ্ঞতাও হয়েছিল৷ সেই সব অভিজ্ঞতা আমি ভাগ করে নিতে চাই বিগ বসের বাড়ির প্রতিটি বাসিন্দাদের সঙ্গে৷’
এই প্রথম এই বিতর্কিত রিয়েলিটি শোয়ের দরজা খুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছে, যাঁরা প্রতিযোগী হয়ে সেলিব্রিটিদের সঙ্গে জয়ী হওয়ার লক্ষ্যে নামবেন৷ দীর্ঘ অডিশনের পর ১৩ জন প্রতিযোগীর নাম নির্বাচিত হয়েছে, যার মধ্যে প্রথমে বিগ বসের বাড়িতে ঢুকবেন আট জন৷
দীপিকার মতে সাধারণ মানুষদের এই রিয়েলিটি শোয়ের অংশীদার করে তোলায় গোটা ব্যাপারটার মধ্যে একটা নতুন ডায়নামিক্স ঢুকবে৷ দীপিকা বলেছেন, ‘এর ফলে সাধারণ মানুষদের ভিতর থেকে এক নতুন ব্যক্তিত্ব বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে৷’


স্পোর্টস ডেস্ক: তৃতীয় দিন শেষে মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার থেকে এবার কিছুটা লড়াই হয়তো দেখা যাবে। কিন্তু কিসের কী লড়াই, রাত পোহাতেই পুরোনো চেহারায় অস্ট্রেলিয়া!
অনলাইন ডেস্ক: দিল্লি ময়ূর বিহারের ফেজ থ্রি-তে এটিএমএ-এর সামনে বিশাল লাইন পড়েছিল। অন্যদের সঙ্গে এক তরুণীও লাইনে দাঁড়িয়েছিলেন। কয়েক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই বিরক্তি প্রকাশ করছিলেন। স্বভাবতই ওই তরুণীও বিরক্ত হচ্ছিলেন। এমনিতেই নোট বাতিলের জেরে পকেটে থাকা ৫০০ এবং ১০০০ টাকার নোটগুলো অচল হয়ে গিয়েছে। কিন্তু ব্যাঙ্ক বা এটিএম থেকে নগদ সংগ্রহেও বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে।