ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলে জমি দখল ও দখলমুক্ত করার সরকারি চেষ্টার ফলে যে ঘটনা ঘটেছে তার পেছনে একটি স্বার্থান্বেষী মহল জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। মহলটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে তিনি জানান। সোমবার সকালে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিল্পসচিব আরও বলেন, হতাহতদের জন্য ক্ষতিপূরণ এবং ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে ওই এলাকার ভূিমহীন সাঁওতালদের সরকারি উদ্যোগে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু চিনিকলের জমিতে কোনো অবৈধ দখলদার থাকতে পারবে না। সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চিনি ও খাদ্যশিল্প সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের সাঁওতাল-অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামে জমিতে আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে চিনিকলের শ্রমিক ও পুলিশের মধ্যে ৬ নভেম্বর (রোববার) এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই দিন একজন মারা যান। পরে একজনের লাশ উদ্ধার করা হয় ধানখেত থেকে এবং একজন বাড়িতে মারা যান। সাঁওতালদের অভিযোগ, শেষের দুজন ওই হামলায় আহত হয়ে মারা গেছেন। হামলায় আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন সাঁওতাল নেতারা। গতকাল রোববার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গির্জার সামনে এক সমাবেশে তাঁরা এই অভিযোগ করেন। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদ, জাতীয় আদিবাসী ফোরাম ও বিশিষ্ট নাগরিকদের দুটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

বিনোদন ডেস্ক: তখন ফেসবুক লাইভে ছিলেন তেলুগু অভিনেত্রী শ্রভ্যা রেড্ডি। হঠাৎই এক ইউজার তার স্তনের সাইজ জানতে চান। প্রশ্ন শুনে ভয়ানকভাবে রেগে যান তিনি। ওই অনুরাগীকে বলেন, ‘প্রশ্নটা আগে তোমার মাকে কর।’ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিনোদন ডেস্ক: জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ’ইত্যাদি’। সব বয়সী দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আসছে ১৮ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হবে দর্শক নন্দিত এ অনুষ্ঠান।
বিনোদন ডেস্ক: কেউ পুরনো ৫০০, ১০০০ টাকার পুরনো নোট বদলাতে চাইছেন, কেউ চাইছেন জমা দিতে। কেউ বা এটিএমের লম্বা লাইনে দাঁড়িয়েছেন। এ পরিস্থিতিতে কেউ মোদির ‘নোট নীতির’ প্রশংসা করছেন, কেউ বা দৈনন্দিন অসুবিধের কারণে সমালোচনায় বিদ্ধ করেছেন। গত পাঁচদিনে পুরো দেশের চালচিত্র অনেকটা এমনই। এ পরিস্থিতিতে এবার মোদি ঐশ্বরিয়া রাই বচ্চনকে পাশে পেলে আর কী চায়!
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা এখন গ্রামের মাঠে। তাঁরা চষে বেড়াচ্ছেন গ্রাম, ইউনিয়ন ও উপজেলার সব জনপদে।