
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে শান্তির প্রতিক ও মঙ্গলের প্রতিক দেবী দুর্গার আগমনে মহানবমীতে বিভিন্ন পূজা মণ্ডপে উৎসব ও উদ্দীপনার শেষ নেই। ঢাক, ঢোল, কাসর ঘন্টা, শাঁখ ও উলুধবনিতে মণ্ডপগুলো উৎসবে প্রানবন্ত উচ্ছাসের ছোয়া আভা ছড়াচ্ছে। দুর্গতি নাশিনী, অসুর বিনাসিনী দেবী দুর্গাকে দেখতে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভীড়। সোমবার মহানবমী পূজায় সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, ‘আবহমান কাল ধরে এ দেশে হিন্দু মুসলিমসহ সকল ধর্মের মানুষ মিলে মিশে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি অনিষ্ঠ করতে মাথা চাড়া দিয়ে উঠতে পারবেনা। কোনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবেনা’। তিনি সদরের ১২ নং বল্লী ইউনিয়নের শ্যামপুর সার্বজনীন পূজা মন্দির, আখড়াখোলা সার্বজনীন, আমতলা বাসাবাটি সার্বজনীন পূজা মণ্ডপসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জজকোর্টের পিপি এড, ওসমান গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, রাম প্রসাদ বিশ্বাস, মীর হাবিবুর রহমান(বিটু), যুবলীগের তুহিনুর রহমান তুহিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, মো. আকবর আলী, শেখ আজহারুল ইসলাম, আবতাবুজ্জামান লাল্টু, মো. শাহিদুল ইসলাম, দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আসাদুজ্জামান: সাতক্ষীরায় দুর্গোৎসাব ও বাংলাদেশ সম্প্রীতির সেতু বন্ধন নামক এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত মিলন মেলায় এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্লাহ, মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, পুলিশ সুপার আলতাফ হোসেন, বিজিবি ৩৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী প্রমুখ।
আসাদুজ্জামান: সাতক্ষীরার ভোমরা টু সিলেটের তামাবিল ভ্রমণ। বাহন বাইসাইকেল। সঙ্গে জাতীয় পতাকা। উদ্দেশ্য পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কান্ট্রি ক্রস। আর এ লক্ষ্যেকে সামনে রেখে সোমবার সকাল ৯টায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর জিরো পয়েন্ট থেকে সিলেটের তামাবিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাজনান মোহাম্মদ।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কাথন্ডায় বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুর রাশিদ নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কাথন্ডা গ্রামের মরহুম মোনতাজ উদ্দিনের ছেলে। সোমবার বেলা ১২ টার দিকে তার নিজ বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।
ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হারতে হয় বাংলাদেশকে। সেই হার যেন কিছুতেই মেনে নিতে পারছিল না দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে দ্বিতীয় ম্যাচে দর্শকদের হতাশ করেনি টাইগাররা। অধিনায়ক মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে ইংলিশদের ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এ জয় ক্রিকেটপ্রেমীদের এনে দেয় বাধভাঙা আনন্দ।সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটভক্তরা মেতে ওঠেছে জয়োৎসবে।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের এবারের সম্মেলনে সাজসজ্জায় যে অর্থ ব্যয় হচ্ছে, তার উৎস জানতে চেয়েছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে এতো সাজসজ্জার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দলের ২০তম সম্মেলনের ‘মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটি’র নেতারা শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করতে গেলে এসব প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। স্বাক্ষাতের সময় উপস্থিত তিনজন কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।