নিজস্ব প্রতিবেদক: একটি জীবন্ত গাঁজা গাছসহ আটক সাতক্ষীরা পাসপোর্ট অফিস কর্মচারি ওদিদুর রহমান পান্নাকে পনের দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে পান্নাকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফিরোজ হোসেন মোল্লা জানান পাসপোর্ট অফিস কর্মচারি পান্না তার নিজের মাছের ঘেরে গাঁজার চারা লাগিয়েছেন এমন খবর পেয়ে পুলিশের এএসআই তৌহিদুর রহমান ঘটনাস্থল সদর উপজেলার পায়রাডাঙ্গায় যেয়ে একটি গাঁজার গাছ দেখতে পান। এ সময় গাঁজাগাছসহ পান্নাকে গ্রেফতার করা হয়। তবে পান্না জানিয়েছেন তিনি গাঁজা গাছ চেনেন না। তার জমিতে এমনিতেই জন্মেছে গাছটি। ওসি জানান পরে তাকে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মনিরা পারভিনের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৫ দিনের কারাদন্ড দেন। ওদিদুর রহমান পান্না সাতক্ষীরা পাসপোর্ট অফিসের কর্মচারি ও পায়রাডাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। রোববার ভোররাত ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডেস্ক রিপোর্ট: আমাদের দেশে শীতকাল বড় কম; তবুও বাইরে ঠান্ডা পড়ে, মাঝেমধ্যে বেশ পড়ে। শীতকালও হতে হবে স্বাস্থ্যকর। শরীর যখন লুকিয়ে ঢুকতে চায় ওম গরমে, আবহাওয়া যা-ই হোক, সুস্থ সবল থাকা চাই।
ডেস্ক: রাজকোট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে অ্যালেস্টার কুক ও হাসিব হামিদের শতরানের উদ্বোধনী জুটিতে ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড।
অনলাইন ডেস্ক:সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার আহ্বান থাকবে, সংখ্যালঘু সম্প্রদায়কে আমাদের সর্বতভাবে নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব’।
বিনোদন ডেস্ক: পুনম পান্ডে মানেই বিতর্ক। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় তিনি ঘোষণা করেছিলেন, ভারত কাপ জিতলে তিনি জনসমক্ষে নগ্ন হবেন। ভারত বিশ্বকাপ জেতার পর অবশ্য কথা রাখেননি পুনম।