ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৬ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে ফল প্রকাশের কথা জানানো হয়।
মৌখিক পরীক্ষা আগামী ১ ডিসেম্বরের মধ্যে নেয়া হবে। উত্তীর্ণ প্রার্থীকে এ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।
গত ২৯ অক্টোবর সারাদেশে ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) একযোগে লিখিত পরীক্ষা নেয়া হয়। এ পরীক্ষায় ৩৫ হাজার ৪৬৩ জন চাকরিপ্রার্থী অংশ নিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে।
উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্ক সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে আগামী ২০ নভেম্বরের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।
মৌখিক পরীক্ষা বোর্ডে দেখানোর জন্য জমা দেয়া সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে রাখতে হবে।
গত ২৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৩ হাজার ৪৪০টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

ডেস্ক: বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন রোববার।
ডেস্ক: মোসাদ্দেক হোসেনের ঝড়ো ইনিংসের পর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় পেয়েছে ডাকা ডায়নামাইটস। এদিন নাঈম ইসলামের রংপুরকে ৭৮ রানে হারিয়েছে সাকিবের দল।
ডেস্ক: আগামী ১৪ নভেম্বর, সোমবার পৃথিবীর সবচেয়ে নিকটে আসছে চাঁদ। বিগত ৭০ বছরে চাঁদ এত কাছে আর আসেনি। শেষবার পৃথিবীর এত কাছে এসেছিল ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি।
পাকিস্তানের বেলুচিস্তানে সুফি মুসলিমদের শাহ নূরানি মাজারে বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ।