সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

9a01c1f0f8298ee01e4d26e19d069ebb-581f15155bb58অনলাইন ডেস্ক: মাইক্রোওয়েভ ওভেন কি কেবল খাবার গরম করার জন্যই ব্যবহার করবেন? একদমই না! ঘরে যদি থাকে মাইক্রোওয়েভ ওভেন, তবে পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়ানো থেকে শুরু করে বিভিন্ন গৃহস্থালি সমস্যার চটজলদি সমাধান করতে পারবেন সহজেই।

রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নিন মাইক্রোওয়েভ ওভেনের ব্যতিক্রমী কিছু ব্যবহার-

লেবু অথবা কমলা ১০ সেকেন্ড মাইক্রোওয়েভ ওভেনে গরম করুন। রস করা সহজ হবে।
রসুনের খোসা ছাড়ানো খুবই কষ্টকর কাজ। এটি সহজ করার জন্য ১৫ সেকেন্ড ওভেনে রেখে তারপর ছাড়ান খোসা।
মাইক্রোওয়েভ ওভেনপ্রুভ পাত্রে মুঠো ভর্তি বাদাম নিন। সামান্য তেল দিয়ে নেড়েচেড়ে ওভেনে দিয়ে দিন। দেখুন কয়েক মিনিটের মধ্যেই কেমন চমৎকার টোস্ট হয়ে গেছে!
বয়ামের চিনি শক্ত হয়ে গেলে ব্যাগে ঢালুন। টিস্যু পেপার ভিজিয়ে চিনির ব্যাগে দিয়ে ২৫ সেকেন্ড রাখুন ওভেনে। টিস্যুর পানি চিনির দলা ভাঙতে সাহায্য করবে।
সবজির খোসা ছাড়ানোর আগে সামান্য তাপে ২ মিনিট মাইক্রোওয়েভ ওভেনে রাখুন। খোসা ছাড়ানো সহজ হবে।
আলু ফালি করে মসলা মাখিয়ে মাইক্রোওয়েভ ওভেনে টোস্ট করে নিতে পারেন সহজেই।
পেঁয়াজের নিচের অংশ কেটে ৩০ সেকেন্ড রাখুন ওভেনে। বের করে তারপর খোসা ছাড়ান। পানি আসবে না চোখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বাস্থ্য ও জীবন: ত্বক বিবর্ণ ও ক্লান্ত দেখাচ্ছে? নিয়মিত আলুর রসের ফেসপ্যাক ব্যবহার করুন। এটি ত্বক উজ্জ্বল ও সুন্দর করার পাশাপাশি দূর করবে ত্বকেরd8270f2de83480849c952ab3887f4d91-581ee297a8bed মরা চামড়া ও রোদে পোড়া দাগ। আলুতে রয়েছে ভিটামিন এ, সি এবং বি যা দ্রুত জৌলুস নিয়ে আসে ত্বকে। এছাড়া আলুতে থাকা ক্যালসিয়াম, প্রোটিন আয়রন ত্বকের যত্ন নেয়। ত্বক প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে আলু। ফলে উজ্জ্বল ও কোমল হয় ত্বক।

জেনে নিন রূপচর্চায় আলুর ব্যবহার-

দাগ দূর করতে
একটি আলুর খোসা ছাড়িয়ে রস সংগ্রহ করুন। ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন আলুর রস। তুলার বল ভিজিয়ে নিংড়ে নিন। দাগের উপর ভেজা তুলা চেপে নিন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার এটি ব্যবহার করলে ত্বকের কালচে দাগ দূর হবে।

ডার্ক সার্কেল
চোখের আশেপাশের কালো দাগ দূর করতে আলুর রস অতুলনীয়। ১ টেবিল চামচ ঠাণ্ডা আলুর রসের সঙ্গে সমপরিমাণ শসার রস মেশান। আঙুলের সাহায্যে চোখের আশেপাশের ত্বকে এটি ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এভাবে লাগালে কমে যাবে ডার্ক সার্কেল।

ত্বক উজ্জ্বল করতে
আলুর সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১ টেবিল চামচ আলু-দুধের পেস্টের সঙ্গে ১ চা চামচ মধু, ৫ ফোঁটা আমন্ড অয়েল ও প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। পাতলা করে মুখ ও গলার ত্বকে লাগান এটি। শুকিয়ে গেলে পানি ছিটিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।

রোদে পোড়া দাগ দূর করতে
আলু দ্রুত ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে। ১ টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে আধা টেবিল চামচ আলুর রস ও ৫ ফোঁটা লেবুর রস মেশান। এক চিমটি হলুদও দিতে পারেন। চামচের সাহায্যে ভালো করে মেশান। মিশ্রণ অতিরিক্ত পাতলা হলে ১ চা চামচ বেসন মেশান। মুখ ও গলার ত্বকে ফেসপ্যাক লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে মুছে নিন ত্বক।

বলিরেখা দূর করতে
আধা কাপ আলুর রসের সঙ্গে সমপরিমাণ পানি মেশান। ৫ ফোঁটা টি ট্রি অয়েল দিন দ্রবণে। ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করার পর মুখ ধুয়ে নিন এই দ্রবণের সাহায্যে। দিনে দুইবার ব্যবহার করতে ত্বক টানটান হবে।

টোনার হিসেবে
আলু ব্লেন্ড করে দুই টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। স্ক্রাব করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের মরা চামড়া দূর করবে এটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

42fc2da6e40ae068d7e63641cd4963cc-581ded3c5ec12অনলাইন ডেস্ক: পুষ্টিতে ভরপুর পালং শাক নিয়মিত রাখা চাই খাদ্য তালিকায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে। ভিটামিন এ, বি২, সি, ই, কে, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার ও প্রোটিন পাবেন এই একটি শাক থেকেই।

পালং শাক খেতে পারেন রান্না করে। আবার সালাদ, স্যুপ অথবা জুস করেও খাওয়া যায় মজাদার এই শাক। জেনে নিন সুস্থতার জন্য পালং শাক কেন জরুরি-

  • ফ্যাট ও কোলেস্টেরল মুক্ত পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি চুল, নখ ও ত্বকও ভালো রাখে।
  • পালং শাকে রয়েছে এমন কিছু উপাদান যা ব্রেনের সুস্থতায় কাজ করে।
  • পালং শাকে থাকা ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও বেটা ক্যারোটিন হৃদযন্ত্রকে রোগমুক্ত রাখে।
  • পালং শাকে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান লিভার সুস্থ রাখে।
  • পালং শাক ভিটামিন সি এর চমৎকার উৎস। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • ভিটামিন কে হাড়ে শক্তিশালী রাখে।
  • চোখের সুস্থতায়ও পালং শাক অতুলনীয়।
  • পালং শাকে থাকা পটাসিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে।

তথ্য: বোল্ডস্কাই

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

imagesঅনলাইন ডেস্ক: ৪ নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হলেও বৃষ্টির কারণে সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ৪, ৫ ও ৬ নভেম্বরের ম্যাচগুলোকে আগের সূচির ফাঁকা স্থানে বিন্যাস করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডের ১৭ টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দলগুলো চট্টগ্রামে চলে যাবে। সেখানে ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় ফিরে আসবে দলগুলো। মিরপুরে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ।

৬ ডিসেম্বর হবে এলিমিনেটর। একইদিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। ৭ই নভেম্বর হবে ২য় কোয়ালিফায়ার। দুই কোয়ালিফায়ারের দুই বিজয়ী দল ৯ ডিসেম্বর মুখোমুখি হবে ফাইনালে। এবার ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

বিপিএল চতুর্থ আসরের নতুন সূচি:

ঢাকা পর্ব-১

৮-১১-২০১৬

দুপুর ২ টা- চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সন্ধ্যা ৭ টা- ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস

৯-১১-২০১৬

দুপুর ২ টা- খুলনা টাইটানস ও রাজশাহী কিংস

সন্ধ্যা ৭ টা- রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস

১০-১১-২০১৬

সন্ধ্যা ৭ টা- রংপুর রাইডার্স  ও খুলনা টাইটানস

১১-১১-২০১৬

দুপুর ২ টা- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস

সন্ধ্যা ৭ টা- ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস

১২-১১-২০১৬

দুপুর ২ টা- খুলনা টাইটানস ও চিটাগং ভাইকিংস

সন্ধ্যা ৭ টা- রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস

১৩-১১-২০১৬

দুপুর ২ টা- বরিশাল বুলস ও রাজশাহী কিংস

সন্ধ্যা ৭ টা- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস

১৪-১১-২১৬

দুপুর ২ টা- বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস

সন্ধ্যা ৭ টা- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস

চট্টগ্রাম পর্ব:-

১৭-১১-২০১৬

দুপুর ২ টা- চিটাগং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস

সন্ধ্যা ৭ টা- বরিশাল বুলস ও রংপুর রাইডার্স

১৮-১১-২০১৬

দুপুর ২ টা- চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস

সন্ধ্যা ৭ টা- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স

১৯-১১-২০১৬

দুপুর ২ টা- ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস

সন্ধ্যা ৭ টা- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস

২০-১১-২০১৬

সন্ধ্যা ৭ টা-বরিশাল বুলস ও খুলনা টাইটানস

২১-১১-২০১৬

দুপুর ২ টা- ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস

সন্ধ্যা ৭ টা- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস

২২-১১-২০১৬

দুপুর ২ টা- খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স

সন্ধ্যা ৭ টা- বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস

ঢাকা: পর্ব ২:-

২৫-১১-২০১৬

দুপুর ২ টা- রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস

সন্ধ্যা ৭ টা- বরিশাল বুলস ও খুলনা টাইটানস

২৬-১১-২০১৬

দুপুর ২ টা-  কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস

সন্ধ্যা ৭ টা- খুলনা টাইটানস ও রাজশাহী কিংস

২৭-১১-২০১৬

দুপুর ২ টা-  বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস

সন্ধ্যা ৭ টা- রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস

২৮-১১-২০১৬

সন্ধ্যা ৭ টা- রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস

২৯-১১-২০১৬

দুপুর ২ টা-  কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস

সন্ধ্যা ৭ টা- খুলনা টাইটানস ও চিটাগং ভাইকিংস

৩০-১১-২০১৬

দুপুর ২ টা- রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস

সন্ধ্যা ৭ টা- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস

০১-১১-২০১৬

সন্ধ্যা ৭ টা- বরিশাল বুলস ও রাজশাহী কিংস

২-১২-২০১৬

দুপুর ২ টা- খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সন্ধ্যা ৭ টা- ঢাকা ডাইনামাইটস ও চিটাগং ভাইকিংস

৩-১২-২০১৬

দুপুর ২ টা- রংপুর রাইডার্স ও বরিশাল বুলস

সন্ধ্যা ৭ টা- রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস

৪-১২-২০১৬

দুপুর ২ টা- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স

সন্ধ্যা ৭ টা- ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস

৬-১২-২০১৬

দুপুর ২ টা-  এলিমিনেটর

সন্ধ্যা ৭ টা- প্রথম কোয়ালিফায়ার

৭-১২-২০১৬

সন্ধ্যা ৭ টা-  দ্বিতীয় কোয়ালিফায়ার

৯-১২-২০১৬

সন্ধ্যা ৭ টা- ফাইনাল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dfb5873e956e277e2f67b67623d8e494-581f32c1d62f1স্পোর্টস ডেস্ক: শেষ ধাপের পুনর্বাসন প্রক্রিয়া চলছে মুস্তাফিজুরের। গত ১ নভেম্বর থেকে তিনি বোলিং শুরু করেছেন। রোববার তৃতীয় দিনের মতো বোলিং করেছেন এই কাটার মাস্টার।
শিষ্যের উন্নতি দেখে সন্তুষ্টি ঝরেছে কোর্টনি ওয়ালশের কণ্ঠে, ‘আজসহ তিনদিন হলো বোলিং করল মুস্তাফিজ। আবহাওয়ার কারণে আগের দিন তাকে বিশ্রাম নিতে হয়েছে। আজ আবার সে বোলিং করেছে। আমার কাছে মনে হয়ছে ওর কোনও সমস্যা নেই। কাঁধে কিছুটা অসাড়তা ছিল, তবে এটা তেমন কিছুই না। প্রতিদিনই সে এখন উন্নতি করার মধ্যে থাকবে। এই পর্যায়ে মুস্তাফিজ ৫০ ভাগ সামর্থ্য দিয়ে বোলিং করছে।’

রোববারই প্রথমবারের মতো মুস্তাফিজের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওয়ালশ, ‘আজ প্রথম তার সঙ্গে কাজ করেছি। আরও কয়েকটা দিন বোলিং দেখলে তার পুরো বিষয়টা আমি বুঝতে পারব। আমার কাছে মনে হয়েছে, এই মুহূর্তে সে বেশ ভালো।’

আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে সিডনির উদ্দেশ্যে বিমানে চড়বে ২২ জনের বাংলাদেশ দল। ওখানে দুই সপ্তাহের ক্যাম্প শেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমান ধরবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ খেলতে পারবে কিনা-বিষয়টি নিশ্চিত হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানান ওয়ালশ, ‘এতো আগেভাগে কিছুই বলা যাবে না। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য সবচেয়ে ভালো অবস্থানে পৌঁছাতে হবে। আরও দুই দিন দেখার পর এ ব্যাপারে ভালো ধারণা দেওয়া সম্ভব হবে। আমি তার বর্তমান উন্নতি দেখে খুশি।’

মুস্তাফিজের অভিষেক হওয়ার পর থেকেই বাংলাদেশের পেস বোলিং আক্রমণ দুর্দান্ত হয়েছে। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে তিনি না থাকায় কিছুটা বেগ পেতে হয়েছে টাইগার অধিনায়ক মাশরাফিকে। এক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ফিরে আশাটা খুবই প্রয়োজন। ওয়ালশ এ ব্যাপারে বলেছেন, ‘সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। পুরোপুরি ফিট হয়ে যেন খেলায় দ্রুত ফিরতে পারে সেদিকেই আমাদের নজর।’

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে পেসারদের ভূমিকা তেমন দেখা না গেলেও নিউজিল্যান্ডে পেসারদের ভূমিকা দেখা যাবে মনে করেন ওয়ালশ, ‘ইংল্যান্ড সিরিজে আমাদের পেস বোলারদের তেমন কোনও সুযোগ ছিল না। এখানে আমাদের দলের মেধাবী পেসারদের নিয়ে আমি অনুপ্রাণিত। নিউজিল্যান্ডে হয়তো আমরা ভালো কিছু দেখতে পারব।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

57bb33f71dad65c5880fc897c1cd815e-581c49cdc2f5fঅনলাইন ডেস্ক: বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রবিবার এক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ উদ্বেগের কথা জানান।

ওই টুইট বার্তায় সুষমা স্বরাজ জানিয়েছেন, ‘আমি ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে হিন্দুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে আমাদের (ভারতের) উদ্বেগের কথা জানাতে বলেছি।’

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয় যা মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। খবর ছড়িয়ে পড়লে ৩০ অক্টোবর সকাল থেকে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এবং খেলার মাঠে একাধিক ইসলামি দলের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ চলাকালে হঠাৎ তিন থেকে ৪শ’ লোক সংঘবদ্ধ হয়ে এ ঘটনার জন্য হিন্দু পরিবারগুলোর ওপর চড়াও হয়। এসময় পুরো উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবার এবং তাদের মন্দিরের ওপর হামলা চালায় তারা।

অভিযোগ রয়েছে, হামলাকারীদের থামাতে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। পরে রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

8fb407f889f83626f6446e58c0fdbbc3-clickডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কৃতি সন্তান, দেশবরেণ্য শিশু চিকিৎসক ও সমাজসেবক জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মরদেহ ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরায় এসে পৌঁছেছে। আর কিছুক্ষণ পর সকাল ১০টায় তার নামাযে জানাযা রসুলপুর ফুটবল মাঠ তথা রসুলপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে তাকে রসুলপুরস্থ পারিবারিক গোরস্থানে  পিতা-মাতার কবরের পাশে সমাধিস্থ করা হবে।
গতকাল রবিবার রাতে তার মরদেহ ঢাকা থেকে যশোর এসে পৌছলে যশোর শিশু হাসপাতাল প্রাঙ্গণে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার সকাল থেকে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করে দেশের সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশু চিকিৎসক ও জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান গত শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটেরোজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শিশু চিকিৎসক হিসেবে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। বাংলাদেশের বাইরে বিশ্বব্যাপী তার খ্যাতি ছড়িয়ে পড়ে।
নিজ জন্মস্থান সাতক্ষীরার প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা। তিনি শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, শিশু হসপিটালসহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1478486692অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল তদন্তে কোনো অপরাধের প্রমাণ পায়নি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

এফবিআইয়ের পরিচালক জেমন কোমি মার্কিন কংগ্রেসকে বলেছেন, তাঁর সংস্থা নতুন কিছু খুঁজে পায়নি হিলারির ইমেইলে।

গত জুলাইয়ে কোমি জানিয়েছিলেন, হিলারি তাঁর ই-মেইল ব্যবহারের ব্যাপারে যত্নবান ছিলেন না। ব্যক্তিগত ইমেইলে তিনি সরকারি কাজ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

গত মাসে কোমি কংগ্রেসকে লেখা চিঠিতে হিলারির বিরুদ্ধে নতুন করে ই-মেইল তদন্তের ব্যাপারে জানান। এর ফলে রিপাবলিকান দল মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বেশ সুবিধা পান নির্বাচনী প্রচারণায়।

এদিকে, নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। স্থানীয় সময় ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ চলবে।

রোববার কংগ্রেসকে চিঠিতে কোমি বলেন, ‘হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় আমরা তাঁর কাছে আসা ও তাঁর কাছ থেকে যাওয়া সব যোগাযোগ নিরীক্ষা করেছি।’ এর ভিত্তিতে গত জুলাইয়ে আমরা যে উপসংহার টেনেছিলাম, সেটা থেকে আলাদা কোনো তথ্য পাইনি।’

এদিকে, উড়োজাহাজে থাকা অবস্থায় হিলারির প্রচার দল জানিয়েছে, তদন্তের ফলাফলের ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন।

হিলারির যোগাযোগ পরিচালক জেনিফার পালমিয়েরি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা গর্বিত যে, ব্যাপারটির সমাধান হয়েছে।’

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা টুইটে বলেছেন, ‘কোমি হয়তো ব্যাপক রাজনৈতিক চাপের মুখে এ রকম কথা বলেছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest