ভিন্ন স্বাদের সংবাদ: এখন আর অ্যাকুরিয়ামে খাবার দেয়া লাগবে না, থাকবে না পানি পাল্টানোর ঝামেলাও। তাছাড়া অ্যাকুরিয়ামের বেশ কিছু প্রজাতির আকর্ষণীয় মাছের আয়ু খুব বেশি দীর্ঘ হয় না। তাই অ্যাকুরিয়ামে মাছের বাড়তি সুবিধা দিতে জাপানের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন ধরনের মাছ, যা টিকে থাকবে বহুদিন।
তাদের তৈরি এ মাছ দেখতে সত্যিকারের জীবন্ত মাছের মতোই। এবং এই মাছকে লালনপালনের ঝামেলাও নেই। সত্যিকারের মাছের মতো দেখতে হলেও জাপানের বিজ্ঞানীদের তৈরি বিশেষ মাছগুলো আসলে রোবট মাছ।
সম্প্রতি অনুষ্ঠিত টোকিও ডিজাইন উইকে এই মাছের দেখা মেলে। রোবট মাছ প্রদর্শন করেছে জাপানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট কোম্পানি। সত্যিকারের মাছের মতোই পানিতে চলাচল করতে পারে এরা। মাথা ও চোখে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, এই পার্থক্য বাদে আলাদাভাবে বোঝার উপায় নেই যে এগুলো আসল মাছ নয়।
প্রদর্শনীতে আসা একজন বলেন, ‘আমি অনেক্ষণ মাছগুলোর চলাফেরা খেয়াল করেছি, রোবট মাছগুলো দারুন সক্রিয়’। মানুষের নানা কাজে রোবটেরা ভাগ বসিয়েছে আরো আগেই। এবার বোধহয় পশুপাখিদেরও হটিয়ে দেবার পালা রোবটদের।

স্পোর্টস ডেস্ক: একটি টি-টোয়েন্টি ম্যাচ। অথচ দুই দল মিলিয়েও ‘টোয়েন্টি’ ওভার খেলা হলো না! মাত্র ১৮.৪ ওভারেই খেলা শেষ! টিকিট কেটে মাঠে ঢোকা দর্শকেরা তাতে মনঃক্ষুণœ হতে পারেন, তবে তা নিয়ে ভাবতে রংপুর রাইডার্সের বয়েই গেছে। খুলনা টাইটানসকে গতকাল বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট করে ‘মিনি টি-টোয়েন্টি’ ম্যাচটা রংপুর জিতে গেছে ৯ উইকেটে। একদিন আগেই যে দল দুর্দান্ত এক জয় পেল, আজ তাদের কী হতশ্রী চেহারা! ১ রানেই প্রথম উইকেট নেই। টুপটাপ করে নিমেষেই ঝরে গেল বাকি ৯টিও। রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস অলআউট ৪৪ রানে। বিপিএলে এটিই দলীয় সর্বনিম্ন রান। টি-টোয়েন্টির ইতিহাসে খুলনার স্কোরটা থাকবে আরও তিনটি দলের সঙ্গে তিনে। পাঁচজন ব্যাটসম্যানের নামের পাশে ‘শূন্য’Ñবোঝাই যাচ্ছে কী ভগ্নদশা খুলনার ব্যাটিংয়ে। শুভাগত হোম শুধু ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। বাকি পাঁচজনের রানÑ৬, ৫, ২, ৭ ও ৮!
বিনোদন ডেস্ক: লাক্সচ্যানেল আই সুপারস্টার ও বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিল ১০ নভেম্বর।
স্পোর্টস ডেস্ক: গত ৮ নভেম্বর সাকিব আল হাসান ও শিশির দম্পতির একমাত্র রাজকন্যা আলাইনা হাসান অব্রির একবছর পূর্ণ হয়েছে। ঘরোয়াভাবে সেদিন বাবা মায়ের সঙ্গে জন্মদিন পালন করলেও তার একদিন পর বিশাল আয়োজনে পালন করা হয় আলাইনার বার্থ ডে পার্টি।
ন্যাশনাল ডেস্ক: ভারতে ৫০০ এবং ১০০০ রুপীর নোট নিষিদ্ধ করে দেয়ায় উদ্বিগ্ন করে তুলেছে বাংলাদেশের বহু মানুষকে।