
চাম্পাফুল প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের রং মিস্ত্রী আব্দুস সবুর(৩০)বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুবরণ করেছে। সে উজিরপুর গ্রামের নুর ইসলামের ছেলে। জানাযায় ৫ নভেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে রং মিস্ত্রী আব্দুস সবুর ঘাস মাথায় নিয়ে নিজবাড়িতে যাচ্ছিল। হঠাৎ করে বাঁশে লেগে ফায়ারিং করে তার ছিড়ে সবুরের ঘাড়ের পরে এসে পড়ে। ঘটনা স্থলেই আব্দুস সবুর মারা যায়। সবুরেরএকটি ছেলে(৫) ও একটি মেয়ে(৩)। অসহায় আব্দুস সবুরের ছোট বাচ্চা দুটির দেখার কেউ থাকলোনা। ঘটনা স্থল দেখে এলাকাবাসীর ক্ষোভপড়ে বিদ্যুৎ অফিসের অলস কর্মকর্তাদের উপর। উজিরপুর বেহারা পাড়ায় বাঁশঝাড়সহ অনেক গাছ বিদ্যুতের তারে জড়িয়ে আছে। বিদ্যুত অফিসকে বারবার জানানোর পরেও কোন গুরুত্ব দেইনি কেউ। এখনও পর্যন্ত অনেক বাঁশতারে জড়িয়ে আছে। চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি মোঃ মোজাম্মেল হক মোজাম এবং উজিরপুর ৩নং ওয়ার্ডের মেম্বর মোঃ আব্দুর রশিদ গাইন, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি বর্গ সবুরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাছাড়া বিদ্যুৎ অফিস সহসবুরের বাচ্চার জন্য সহযোগিতা কামনা করেছেন।




বিনোদন ডেস্ক: বসগিরি সিনেমার মাধ্যমে ঢালিউড আঙিনায় যাত্রা শুরু নবাগত নায়িকা বুবলির। প্রথম ছবিতেই প্রচুর সাড়া পেয়েছেন এ নায়িকা। তাই তার ব্যস্ততার তালিকাও বেশ লম্বা। ফটোসেশন থেকে শুরু করে শুটিং- নানা কাজে ব্যস্ত থাকেন তিনি। কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসেন এ অভিনেত্রী। অল্প সময়ের মাঝেই লম্বা তালিকার ভক্ত হয়ে গেছে তার। ভক্তদের জানার আগ্রহও রয়েছে নায়িকা সম্পর্কে।
অনলাইন ডেস্ক: নিম্নচাপ ‘নাডা’র প্রভাবে সারাদেশে বৃষ্টি ও বৈরি আবহাওয়া চলছে। আর এ কারণে গতকাল শুরু হওয়া বিপিএলের কোনো ম্যাচই মাঠে গড়াইনি।
অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি সামান্য উত্তর দিকে সরে এসেছে। তবে এটি এখনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।