
নিজস্ব প্রতিবেদক : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আইডিইবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ০৮ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। উক্ত র্যালিতে নেতৃত্ব প্রদান করেন জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌঃ মোঃ সেলিম সরোয়ার। র্যালি টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সেখানে র্যালি এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌঃ মোঃ আবেদুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ মাসুদ ডাকুয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ মোঃ জায়েদ বিন গফুর, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌঃ মোঃ রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌঃ মোঃ আব্দুর রশিদ, দফতর সম্পাদক প্রকৌঃ মোঃ মুছাব্বেরুজ্জামান, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌঃ মোঃ মতিয়ার রহমান, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রকৌঃ মোঃ রাসেল কবির, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌঃ মোঃ এমদাদুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌঃ মোঃ রবিউল ইসলাম, গবেষণা ও আইসিটি সম্পাদক প্রকৌঃ মোঃ একরামুল হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌঃ মোছাঃ নার্গিস খানম, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌঃ মোঃ কামরুজ্জামান, কাউন্সিলর প্রকৌঃ মহঃ ছারোয়ার হোসেন, কাউন্সিলর প্রকৌঃ প্রবীর কুমার মৃধা প্রমুখ। আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের সদস্য প্রকৌশলীবৃন্দ, শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিটিউটের ছাত্র-শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক প্রকৌঃ মোঃ গোলাম মোস্তফা।

বিনোদন ডেস্ক: প্রকাশ্যে অনুষ্কা শর্মার কাছে ক্ষমা চাইলেন আলিয়া ভট্ট। অবশ্য কোনো প্রফেশনাল সমস্যা নয়। বরং সহকর্মী হিসেবে একে অপরের প্রশংসাই করে থাকেন। এ নিতান্তই অনুষ্কার ব্যক্তিগত বিষয়। আসলে ক্ষমা চাওয়ার কারণ বিরাট কোহলি!
অনলাইন ডেস্ক: এখনো কন্যা সন্তান জন্ম নেয়াকে অভিশাপ হিসেবে দেখা হয় ভারতীয় উপমহাদেশে। মেয়ে জন্ম দেয়ার ‘অপরাধে’ মায়েদের উপর অত্যাচারের ঘটনা প্রায়শই ঘটে। পুত্রসন্তান না হওয়ায় মাকে হত্যা, কখনো আবার কন্যাসন্তানকেই হত্যা করার এমন নজির কিন্তু কম নয়।
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের দুই নম্বর গেইটের মেডিসিন সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
অনলাইন ডেস্ক: ২০১৭ সালে পাঠ্যপুস্তকের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রী‘র বই বিতরণের ছবিসহ শ্লোগান ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ অন্তর্ভুক্ত করে যথাসময়ে শিক্ষার্থীদের নিকট বই পৌছানোর সুপারিশ করেছে সংসদীয় কমেটি।
অনলাইন ডেস্ক: নাগরিক জীবনে নানাবিধ সমস্যার সাথে সাথে পেটে মেদ জমার সমস্যাও বেশ ভোগায়। অথচ পেটে মেদ জমার অন্যতম কারণগুলো হচ্ছে- অনিয়মিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম কম করা, রাতে ঠিকমতো না ঘুমানো ও অস্বাস্থ্যকর খাবার নিয়মিত খাওয়া।
অনলাইন ডেস্ক: অনেক ফলের গায়েই স্টিকার লাগানো থাকে। বিশেষত আপেল বা মালটার গায়ে স্টিকার থাকেই। এই স্টিকার ছিড়তে গিয়ে অনেকেই ঝামেলায় পড়েন, বিরক্ত হন। কিন্তু ফলের গায়ে কেন এই স্টিকার থাকে থাকে?
স্বাস্থ্য ও জীবন: আয়ুর্বেদিক উপাদান হিসেবে চিরতা পরিচিত একটি নাম। ওষুধি গুণাগুণের জন্য অতি প্রাচীনকাল থেকেই এর জনপ্রিয়তা রয়েছে। তিতা স্বাদের চিরতার পাতা, ডাল ও কাণ্ড সবই ব্যবহৃত হয়। এটি শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক- উভয় অংশের রোগ নিরাময়ে সহায়ক ভূমিকা রাখে।