সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের এমপি জগলুল হায়দার সমর্থক গোষ্ঠী আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেল ৪ টায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পিডিকে মিতালী সংঘ ২-০ গোলের ব্যবধানে নূরনগর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন রেফারী সুকুমার দাশ বাচ্চু ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মোমেনুর রহমান ও শাহীন আলম। এসময় উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মূখার্জ্জী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রতনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু প্রমুখ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সাদপুর ফুটবল একাদশ ধলবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত নির্বাচনে ৩০৫ জন ভোটারের মধ্যে ২৪০ জন অবিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে চারটি অভিভাবক পদের বিপরীতে দু’টি প্যানেলে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রফিকুল ইসলাম ১৪২ ভোট, শেখ সিরাজুল ইসলাম ১৩৯ ভোট, সফির উদ্দীন ও আনিসুর রহমান প্রত্যেকে ১১৪ ভোট পেয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আবুল বাশার সরদার ও জয়দেব বিশ্বাস প্রত্যেকে ১১৩ ভোট, ফারুক হোসেন ৭৯ ভোট ও আব্দুল আজিজ গাইন পেয়েছেন ৭৮ ভোট। চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম মোমতাজ উদ্দীন জানান, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রেহেনা পারভীন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামকে দুর্নীতির দায়ে অন্যত্র বদলী করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা ভূমি অফিস বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, ২০১৫ সালের এপ্রিল মাসে ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম যোগদানের পর হতে ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের শত শত সাধারণ মানুষকে হয়রানী করে দাখিলা, নামপত্তন, খাস জমি বন্দোবস্ত, একসনা লীজ, ব্রহ্মরাজপুর বাজারের পেরি-ফেরীভুক্ত অস্থায়ী চান্দিনা বন্দোবস্ত দেওয়ার নামে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া শুরু করে। দুটি ইউনিয়নের অসংখ্য মানুষ তার দ্বারা হয়রানী ও ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব এলাকার বহু মানুষ এখনো বিপুল পরিমান ঘুষের টাকা ফেরত পাওয়ার আশায় রয়েছে। ভূক্তভোগী এসব লোকের কাছ থেকে ভূমি অফিসের কাজ হাসিলের নাম করে ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘুষ গ্রহণ করেছিল বলে জানা গেছে। ঘুষ নিয়ে কোন কাজ করে দিতে না পারায় অনেক ব্যক্তিকে ইতিমধ্যে ঘুষের টাকা ফেরতও দিয়েছে। নায়েব রফিকুলের এ সমস্ত অসংখ্য অনিয়ম, দুর্নীতি ও হয়রানীর খবর ইতিপূর্বে বিভিন্ন মিডিয়ায় একাধিকবার প্রকাশিত হয়েছে। অপর একটি সূত্র জানায়, ধুলিহর গ্রামের আবুল কাশেম মন্ডলের পুত্র মনিরুজ্জামান জয়নাল, বালুইগাছা গ্রামের মৃত অধর চন্দ্র পালের পুত্র বীরেন্দ্র নাথ পাল, উমরাপাড়া গ্রামের মৃত ওমর আলি গাজীর পুত্র মোঃ সাজ্জাত হোসেন ও একই গ্রামের মোঃ ওসমান মোড়লের পুত্র ছলেমান মোড়ল অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও হয়রানীর অভিযোগ এনে প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কমিশনার ও সাতক্ষীরা জেলা প্রশাসক সহ প্রশাসনের কয়েকটি দপ্তরে গত আগষ্ট মাসে লিখিত দরখাস্ত প্রেরণ করে। সম্প্রতি কয়েকটি অভিযোগ সদর উপজেলা সহকারী কশিনার (ভূমি) মনিরা পারভীন তদন্ত করে প্রতিবেদন প্রদান করেন। এর ফলেই তাকে শাস্তিমুলকভাবে ভোমরা ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর তার জয়গায় ইউনিয়ন ভূমি কর্মকতা মোখলেস আলী যোগদান করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। শুধু বদলী নয় এ ধরনের দুর্নীতিবাজকে বরখাস্ত করে উচিত শিক্ষা দিতে হবে বলেও অনেকেই এ ধরনের মতামত ব্যক্ত করেন। ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামের বদলীর খবরে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

shyamnagar-pic
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উপজেলা কার্যালয়ে সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ সভাপতি নূরুজ্জামান টুটুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নেতা আব্দুল গফ্ফার, ঈশ্বরীপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলী, ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মাহবুবুর রহমান, আওয়ামীলীগের নেতা স.ম আব্দুস সাত্তার, পদ্ম পুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম, মহিলা নেত্রী খালেদা আইয়ুব ডলি, সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত কুমার বাবু, যুব নেতা কুমুদ রঞ্জন গায়েন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাইদ, বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ। আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনার পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মুফতি মাওঃ আব্দুল খালেক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার উত্তর পারুলিয়ায় আইএফএম কৃষক মাঠ স্কুলের সমাপনি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ সমাপনি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন। অন্যান্যদের উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, ইব্রাহিম খলিল, আহম্মদ সাঈদ, মনিরুল ইসলাম প্রমূখ। সমাপনি মাঠ দিবসে ফসলের ক্ষতির বিভিন্ন বিষয় চিহ্নিত করে প্রতিকারের কথা বলা হয়। প্রশিক্ষণ শেষে সমাপনি মাঠ দিবসে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র এবং বিশেষ অবস্থানকারী পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-0
তালা প্রতিনিধি: জেল হত্যা দিবস উপলক্ষে তালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে তালা ডাকবাংলা থেকে শুরু হয়ে র‌্যালিটি বাজারের প্রদক্ষিন শেষে তিন রাস্তার মোড়ে শেষ হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যন ঘোস সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

wife-of-nurol
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) গাড়ীচালক নুরুল ইসলামের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামী কর্তৃক নির্যাতনের শিকার শেফালী পারভীন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন চিকিৎসাধীন শেফালী পারভিনের খোঁজ খবর নিয়েছেন। নির্যাতনের শিকার শেফালী পারভীন বলেন, তার স্বামী নুরুল ইসলামের ২ জন স্ত্রী ছিল। ২০০৬ সালের ১২ জুন নুরুল ইসলামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি নুরুলের ৩য় স্ত্রী। বিবাহের পর থেকে তিনি স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাত ১০টার দিকে স্বামী নুরুল ইসলাম ও তার ছোট ভাই টর্চ লাইট ও লাটি দিয়ে মারপিট করে। পরদিন চিকিৎসার জন্য তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। সরেজমিনে বৃহস্পতিবার সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন চিকিৎসাধীন শেফালী পারভিনের খোঁজ খবর নিতে এসেছেন। শেফালী পারভীনের মাথায় ক্ষত হয়েছে। নির্যাতনের ফলে ডানচোখ রক্ত বর্ণ হয়ে গেছে। ডান হাতে নির্যাতনের দাগ রয়েছে। শেফালী পারভীনের স্বামী নুরুল ইসলাম বলেন, তার স্ত্রী নির্যাতনের বিষয় তিনি কিছুই জানেন না। তার স্ত্রীর শরীরে নির্যাতনের চিহ্ন কোথা থেকে হলো? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি আপনার সাথে পরে কথা বলবো। একথা বলে তিনি মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলার কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অসীম কুমার দাশ(সোনার) মাতা-গীতা রাণী দাশ (৭৪)গতকাল বিকাল ৪টায় সংগ্রাম মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সভাপতি মন্ডলীর সদস্য গোষ্ট বিহারী মন্ডল, হেনরী সরদার, বিশ্বনাথ ঘোষ, মঙ্গল কুমার পাল, সিদ্ধেশ্বর চক্রবর্তী, সুবোধ চক্রবর্তী, চেয়ারম্যান অসীম কুমার মৃধা, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিব পদ গাইন, সুকেশ চক্রবর্তী, বিকাশ দাশ, অধ্যক্ষ নির্মল দাশ, রায় দুলাল, বিশ্বজিৎ বাছাড় প্রমুখ নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest