
কালিগঞ্জ ব্যুরো: আলহাজ্জ্ব খান আসাদুর রহমান ভাড়াশিমলা ইউনিয়নের বড়শিমলা কারাবালা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন। সোমবার দুপুর তিন টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীরের নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্যসহ সকলের উপস্থিতিতে আলহাজ্জ্ব খান আসাদুর রহমানকে পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত করা হয়। তিনি কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।



বিনোদন ডেস্ক: বলিউডে নায়কদের মত নায়িকাদের মধ্যেও মনোমালিন্য চরম। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক খুবই কম। তবে অবাক করার মত হলেও একই ছবিতে এবার অভিনয় করবেন বলিউডের তিন কুইন আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর এবং পরিনীতি চোপড়া।
অনলাইন ডেস্ক: ভারতীয় সন্ত্রাসী দাউদ মার্চেন্টের মুক্তির খবর জানেন না ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন। নিয়মানুযায়ী এ ধরনের কোন বড় ধরনের সন্ত্রাসীকে মুক্তি দেয়া হলে তা প্রশাসনের গোয়েন্দা ও পুলিশকে জানাতে হয়। এছাড়াও কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও জানানো হয়নি তার মুক্তির খবর। তবে কারা প্রশাসন বলছে, এটা আমাদের দায়িত্ব আমরাই ভালো জানি, কাকে জানাবো আর কাকে জানাবো না।