স্বাস্থ্য ও জীবন: ত্বক বিবর্ণ ও ক্লান্ত দেখাচ্ছে? নিয়মিত আলুর রসের ফেসপ্যাক ব্যবহার করুন। এটি ত্বক উজ্জ্বল ও সুন্দর করার পাশাপাশি দূর করবে ত্বকের
মরা চামড়া ও রোদে পোড়া দাগ। আলুতে রয়েছে ভিটামিন এ, সি এবং বি যা দ্রুত জৌলুস নিয়ে আসে ত্বকে। এছাড়া আলুতে থাকা ক্যালসিয়াম, প্রোটিন আয়রন ত্বকের যত্ন নেয়। ত্বক প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে আলু। ফলে উজ্জ্বল ও কোমল হয় ত্বক।
জেনে নিন রূপচর্চায় আলুর ব্যবহার-
দাগ দূর করতে
একটি আলুর খোসা ছাড়িয়ে রস সংগ্রহ করুন। ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন আলুর রস। তুলার বল ভিজিয়ে নিংড়ে নিন। দাগের উপর ভেজা তুলা চেপে নিন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার এটি ব্যবহার করলে ত্বকের কালচে দাগ দূর হবে।
ডার্ক সার্কেল
চোখের আশেপাশের কালো দাগ দূর করতে আলুর রস অতুলনীয়। ১ টেবিল চামচ ঠাণ্ডা আলুর রসের সঙ্গে সমপরিমাণ শসার রস মেশান। আঙুলের সাহায্যে চোখের আশেপাশের ত্বকে এটি ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এভাবে লাগালে কমে যাবে ডার্ক সার্কেল।
ত্বক উজ্জ্বল করতে
আলুর সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১ টেবিল চামচ আলু-দুধের পেস্টের সঙ্গে ১ চা চামচ মধু, ৫ ফোঁটা আমন্ড অয়েল ও প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। পাতলা করে মুখ ও গলার ত্বকে লাগান এটি। শুকিয়ে গেলে পানি ছিটিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।
রোদে পোড়া দাগ দূর করতে
আলু দ্রুত ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে পারে। ১ টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে আধা টেবিল চামচ আলুর রস ও ৫ ফোঁটা লেবুর রস মেশান। এক চিমটি হলুদও দিতে পারেন। চামচের সাহায্যে ভালো করে মেশান। মিশ্রণ অতিরিক্ত পাতলা হলে ১ চা চামচ বেসন মেশান। মুখ ও গলার ত্বকে ফেসপ্যাক লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে মুছে নিন ত্বক।
বলিরেখা দূর করতে
আধা কাপ আলুর রসের সঙ্গে সমপরিমাণ পানি মেশান। ৫ ফোঁটা টি ট্রি অয়েল দিন দ্রবণে। ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করার পর মুখ ধুয়ে নিন এই দ্রবণের সাহায্যে। দিনে দুইবার ব্যবহার করতে ত্বক টানটান হবে।
টোনার হিসেবে
আলু ব্লেন্ড করে দুই টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। স্ক্রাব করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের মরা চামড়া দূর করবে এটি।

অনলাইন ডেস্ক: পুষ্টিতে ভরপুর পালং শাক নিয়মিত রাখা চাই খাদ্য তালিকায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে। ভিটামিন এ, বি২, সি, ই, কে, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার ও প্রোটিন পাবেন এই একটি শাক থেকেই।
অনলাইন ডেস্ক: ৪ নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর শুরু হলেও বৃষ্টির কারণে সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ৪, ৫ ও ৬ নভেম্বরের ম্যাচগুলোকে আগের সূচির ফাঁকা স্থানে বিন্যাস করা হয়েছে।
স্পোর্টস ডেস্ক: শেষ ধাপের পুনর্বাসন প্রক্রিয়া চলছে মুস্তাফিজুরের। গত ১ নভেম্বর থেকে তিনি বোলিং শুরু করেছেন। রোববার তৃতীয় দিনের মতো বোলিং করেছেন এই কাটার মাস্টার।
অনলাইন ডেস্ক: বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রবিবার এক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ উদ্বেগের কথা জানান।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কৃতি সন্তান, দেশবরেণ্য শিশু চিকিৎসক ও সমাজসেবক জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মরদেহ ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরায় এসে পৌঁছেছে। আর কিছুক্ষণ পর সকাল ১০টায় তার নামাযে জানাযা রসুলপুর ফুটবল মাঠ তথা রসুলপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল তদন্তে কোনো অপরাধের প্রমাণ পায়নি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।
‘বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা’। মাত্র কিছুদিন আগে নিজের জীবন চরিতে একথা লিখবার পর তিনিই বলেছেন ‘ কানাডা থেকে মেয়ে ডাকে , ডাকে নাতি নাতনিরা । সে সময় কই যে বিশ্রাম নেবো। বিশ্রাম নেবো একবারই। শেষ বিশ্রামের জায়গাটিও যে তৈরি হয়ে আছে’। একজন সফল মানুষের এই অভিব্যক্তি আমাদের কর্তব্য কাজের শিক্ষা দেয়। শিক্ষক হিসাবে তিনিই শিক্ষা দিয়েছেন শিশুদের প্রতি প্রগাঢ় ভালোবাসার। ‘আজকের দিনের শিক্ষকরা যেমন ক্ষুদে শিক্ষার্থীদের একগাদা বই চাপিয়ে দিয়ে বাড়িতে পড়ে সব লেখা ও পড়ার কাজ শেষ করে আসার তাগিদ দেন। আমাদের সময়ে বই ছিল কম। সন্ধ্যায় পড়ালেখা। সকালে স্কুলে যাওয়ার আগে পড়ালেখা। এরপর দিবাভাগে স্কুলে শিক্ষকদের সান্নিধ্যে, বাকি সময় কেটেছে খেলাধুলা আনন্দ ফুর্তি করে। এতেই আমাদের লেখাপড়া হয়ে যেতো। এখন তার উপদেশ ‘ শিশুদের পিঠের ভারি ব্যাগ নামিয়ে নিন। অল্প সংখ্যক বই দিন , ওদের রিক্রিয়েশনের সুযোগ দিন । ওরা সুস্থ থাকবে’। বইয়ের ভারে ওদের কুঁজো করে ফেলবেন না।