
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে আয়করের বার্তা পৌছে দেয়া, কর বান্ধব পরিবেশ সৃষ্টি, সর্বোপরি করদাতার সংখ্যা বৃদ্ধি ও কর প্রদান কার্যক্রম সহজ করার লক্ষ্যে রোববার সকাল ৯ টায় কালিগঞ্জে দু’দিন ব্যাপী আয়কর মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উপ-কর কমিশন খুলনা অঞ্চল ১৬ এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আয়কর মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসান। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-কর কমিশনার (সর্কেল-১৩) উজ্জ্বল কুমার সরদার, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী, মথুরেশপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে করদাতা ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। ৬ ও ৭ নভেম্বর দু’দিন ব্যাপী আয়কর মেলায় নতুন করদাতাদের টিআইএন সার্টিফিকেট প্রদান, টিআইন রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন, কর অধিক্ষেত্র সংক্রান্ত পরামর্শ ও করের টাকা প্রদান, আয়কর রিটার্ন দাখিলে সহযোগিতা করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এই করমেলায় সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সেবা প্রদান করা হচ্ছে।



অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মুখের মাঝে মিষ্টি হাসি
ভিন্ন স্বাদের সংবাদ: যেখানে কারও দিনে এনে দিনে খেতেই সমস্যায় পড়তে হয়, সেখানে সরকারের ক্রয় বিভাগের এক কর্মকর্তার বাড়ি ১৪৯টি! ঘটনাটি সত্যিই। তার বাড়ির সংখ্যা ১৪৯টি। এই কর্মকর্তা চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জানঝি প্রদেশের। নাম জুন লিনবাও। তিনি প্রদেশের নানাচাং শহরের সরকারি ক্রয় বিভাগে কর্মরত।
ভিন্ন স্বাদের সংবাদ: ‘ড্রেনড্রকনাইড মরইডেস’ নামক এ ধরনের প্রাণঘাতী গাছ অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের রেইনফরেস্টে দেখতে পাওয়া যায়। এটি ‘আত্মহত্যার গাছ’ হিসেবে পরিচিত, কারণ এই গাছের হুল শরীরে লাগলে তা এতটাই যন্ত্রণাদায়ক যে, শোনা যায় একজন ভুক্তভোগী ওই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন!