বিনোদন ডেস্ক: প্রায় দুই মাস বিরতি দিয়ে আবারও অভিনয়ে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা সারিকা করিম। একসঙ্গে ‘কিলার’ ও ‘আমন্ত্রণ’ নামের দুটি এক ঘণ্টার নাটকে অভিনয় করছেন তিনি।
শনিবার থেকে কক্সবাজারের লোকেশনে নাটক দুটির শুটিং শুরু হয়েছে। দুটি নাটকের টানা চার দিন কাজ হবে সেখানে। দুটি নাটকেই সারিকার বিপরীতে অভিনয় করছেন ইমন।
ঈদুল আজহার পর থেকেই আরো কোনো নাটকে অভিনয় করা হয়নি এই অভিনেত্রীর।
এ বিষয়ে সারিকা জানিয়েছিলেন, তার দেড় বছরের মেয়ে অসুস্থ থাকায় অভিনয় করতে চাননি। বলেছিলেন, ‘আগে আমার মেয়ে। তারপর অভিনয়’।
সারিকা বলেন, ‘এখন আমার মেয়ে সুস্থ হয়ে উঠেছে। তাই কাজে ফিরে আসলাম’।

অনলাইন ডেস্ক: প্রথম ইনিংসে মাত্র ২৪২ রান করে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে বিশাল লক্ষ্য দাঁড় করানোর পথে রয়েছে।
বিনোদন ডেস্ক: বলিউড তারকাদের সন্তান নিয়ে বেশ সরব সোশ্যাল মিডিয়া। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি, সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের পর এবার আলোচনায় শাহরুখ খানের মেয়ে সুহানা খান।
অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনার জন্য তীব্র সমালোচনার মুখে পড়া স্থানীয় এমপি এবং সরকারের মৎস্য মন্ত্রী ছায়েদুল হক দাবি করেছেন, সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোন নিরাপত্তাহীনতা নেই।
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানকে ঘিরে রয়েছে দুই প্রার্থীর মধ্যে ব্যক্তিত্বের লড়াই। নীতির পার্থক্য নিয়ে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই সেভাবে সামনে আসেনি। কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচটি মূল ইস্যুতে হিলারি ক্লিন্টন আর ডোনাল্ড ট্রাম্পের কার অবস্থান কোথায়?
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ রোববার সকালে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জনগণকে ভয় পায় বলেই ৭ নভেম্বর জনসভা করতে দিচ্ছে না সরকার। বিএনপি সময়মতো মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিনোদন ডেস্ক: তৃতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন শাহরিয়াজ ও তমা মির্জা। আলম আশরাফ পরিচালিত ‘কে’ ছবিতে অভিনয়ের জন্য তাঁরা চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে দেবাশীষ বিশ্বাস পরিচালিক ‘চল পালাই’ ছবিতে এই দুজনকে দেখা গিয়েছিল। এ ছাড়া ‘অ্যাডিকশন’ নামে আরেকটি ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।