তালা প্রতিনিধি: তালা উপজেলায় জাতীয় পার্টির সাংগঠিিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে একসভা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর তেঁতুলিয়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আয়োজনে, শুক্রবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেতু পরিচালক মো. আবুল হোসেন, খেশরা ইউনিয়ন জাপার সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক আজিজুর রহমান, জালালপুর ইউনিয়ন সভাপতি হাশেম আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন সভাপতি এমএম মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. জিল্লুর রহমান, কুমিরা ইউনিয়ন সভাপতি মো. জামাল উদ্দীন, সরুলিয়া ইউনিয়ন সভাপতি মাসুদ হোসেন মনি, মাগুরা ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গোলদার, খলিষখালি ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. শামসুর রহমান, জাপা নেতা আব্দুল জব্বার কাগজি, ডা. শহিদুল ইসলাম, মো. আজাদ মাহমুদ, মো. মোস্তফা, মো. ওমর আলী শেখ, রেজাউল ইসলাম, ছাত্র সমাজের নেতা হাসান আলী বাচ্চু, আল-আমিন, সোহাগ ও মো. তরিকুল ইসলাম। সভায় প্রতিটি ওয়ার্ডে যৌথ সভার মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।





বিনোদন ডেস্ক: বসগিরি সিনেমার মাধ্যমে ঢালিউড আঙিনায় যাত্রা শুরু নবাগত নায়িকা বুবলির। প্রথম ছবিতেই প্রচুর সাড়া পেয়েছেন এ নায়িকা। তাই তার ব্যস্ততার তালিকাও বেশ লম্বা। ফটোসেশন থেকে শুরু করে শুটিং- নানা কাজে ব্যস্ত থাকেন তিনি। কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসেন এ অভিনেত্রী। অল্প সময়ের মাঝেই লম্বা তালিকার ভক্ত হয়ে গেছে তার। ভক্তদের জানার আগ্রহও রয়েছে নায়িকা সম্পর্কে।
অনলাইন ডেস্ক: নিম্নচাপ ‘নাডা’র প্রভাবে সারাদেশে বৃষ্টি ও বৈরি আবহাওয়া চলছে। আর এ কারণে গতকাল শুরু হওয়া বিপিএলের কোনো ম্যাচই মাঠে গড়াইনি।