সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ : আগুনে পুড়িয়ে ধ্বংসসাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্নে চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপিউচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনশ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারা

নিজস্ব প্রতিবেদক: ভোমরা স্থলবন্দরকে অস্থিতিশীল করতে একটি কুচক্রী মহল পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। যে কোন সময় বন্দরে ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। বন্দরের শ্রমিকরা জানান, ভোমরা বন্দরকে অস্থিতিশীল করতে যারা এ পায়তারা চালাচ্ছে তারা কেউ বন্দরের শ্রমিক নন। তারা সকলেই বহিরাগত। শ্রমিক সংগঠনের নেতৃত্ব যদি শ্রমিকদের হাতে না থাকে তাহলে শ্রমিকদের প্রকৃত অধিকার ক্ষুন্ন হবে বলে শ্রমিকরা দাবি করেন। শ্রমিকরা আরো জানান, বিগত ২০১৩ সালে জামাত-বিএনপির নাশকতার সময় সাতক্ষীরা পুলিশ সুপার ও বিজিবি’র সিও এর বক্তব্য ছিলো। যদি বন্দর একদিনও বন্ধ হয় তাহলে বন্দরের সকল সংগঠনের নেতাদের কাছ থেকে তার সুস্পষ্ট জবাব নেওয়া হবে। তাদের নির্দেশ অনুযায়ী তারপর পর থেকে শ্রমিকদের কারণে ১দিনের জন্য বন্ধ হয়নি বন্দর। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের উপর সন্তোষ প্রকাশ করে শ্রমিকসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছিলেন। সিএণ্ডএফ এসোসিয়েশনের নেতৃত্বে বন্দরের স্থাপিত ৮টি সংগঠন বিশেষ করে শ্রমিক নেতারা শ্রমিকদের নিয়ে লাঠি হাতে করে বন্দর পাহারা দিয়েছেন। কিন্তু হঠাৎ করে জামায়াত-বিএনপির একটি কুচক্রী মহল বন্দরের শ্রমিক ইউনিয়ন দখলের অপচেষ্টা অব্যাহত রেখেছে। এবিষয়ে ভোমরা হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং১১৫৯) সভাপতি আনারুল ইসলাম বলেন, ১৯৯৬ সালে ভোমরা স্থলবন্দর উদ্বোধন করা হয়। এর পর থেকে আমরা শ্রমিকদের নিয়ে কাজ করে যাচ্ছি। আজ পর্যন্ত শ্রমিকদের কারণে কোনদিন পোর্ট বন্ধ হয়নি। অথচ কিছু ভূইফোঁড় নেতা শ্রমিক না হয়েও শ্রমিকদের নেতৃত্বে আসার পায়তারা চালাচ্ছে। তারা যদি নেতৃত্বে আসে তাহলে বন্দরে শ্রমিকদের টিকে থাকা কষ্টকর হয়ে যাবে। সম্প্রীতি সদর থানা আওয়ামীলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম (রেজিঃ নং১১৫৯) শ্রমিক ইউনিয়নের সামনে এসে বলেন, পূজা পর্যন্ত খেয়েনে। পূজার পরে তোদের ব্যবস্থা করা হবে। এখবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা কামরুলকে খোজাখুজি করে না পেয়ে বন্দরে একটি বিক্ষোভ মিছিল করে। এছাড়া কয়েকদিন পূর্বে বন্দরের ৮টি সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সকলনেতৃবৃন্দ একমত হয়ে বলেন, যে কোন মূল্যে বহিরাগতদের প্রতিহত করা হবে। বন্দরে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না বলে একমত পোষণ করেন তারা। এঅবস্থা চলতে থাকলে যে কোন মুণ্ডর্তে বন্দরে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখ্যা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কৃষ্ণনগর(কালিগঞ্জ) প্রতিনিধি: প্রতি বছরের ন্যয় এবারও শারদীয় দূর্গা পূজা জাকজমক পূর্ণ ভাবে পালিত হচ্ছে কৃষ্ণনগর সার্বজনীন পূজা মন্দিরে। এটি সাতক্ষীরা জেলার অন্যতম প্রাচীন মন্দির। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন দুর্গা দর্শনে হাজারো অতিথির আগমনে প্রতিধবনি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের অতিথির গমন লক্ষ্য করা গেছে। আমন্ত্রিত অতিথির মধ্যে ইতিমধ্যে জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শফিউল আযম লেলিন। কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের আগমন লক্ষ্য করা গেছে। এদিকে পূজার অনুষ্ঠানকে ঘিরে কিষাণ মজদুর মাধ্যমিক স্কুলের মাঠে চলছে মেলা। মেলায় বিভিন্ন খেলা সহ বিভিন্ন কসমেটিকের দোকানসহ বাড়ির তৈরি খেলার দোকান সহ অন্যান দোকান বসেছে। সব মিলে আইন শৃঙখলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে কৃষ্ণনগরের শারদীয় দুর্গোৎসব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, রবি ও সোমবার ইউনিয়নের ১৮টি পুজামণ্ডপ পরিদর্শন করেন। সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশ্বাস আতিয়ার রহমান, মফিদুল ইসলাম,জলিল ফকির,অশোক কুমার ঘোষ,শেখ টিপু সুলতান,আবুহোসেন, মাহফুজুর রহমান মধু,রিপন হোসাইন প্রম্খু। এসময় তিনি সকল পূজা মণ্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্যপরিষদ সভাপতি ও জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু গতকাল সারাদিন সাতক্ষীরা কলারোয়া, হরিতলা মন্দির, তুলসিডাঙ্গা ঘোষপাড়া, আশাশুনি, প্রতাপ নগর, কালিবাড়ী, মন্দির, দেবহাটার, সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ,পরিদর্শন করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য গোষ্টবিহারী মণ্ডল,বিশ্বনাথ ঘোষ,সাধারন সম্পাদক স্বপন শীল,নিত্যানন্দ,বিকাশ দাস,অসীম কুমার দাস, তালার সত্যেন্দ্রনাথ ,প্রদ্যুৎ ঘোষ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ মন্দিরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং দেশ থেকে জঙ্গি সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানায় ৭৫টি পূজা মণ্ডপে শ্রীশ্রী শারদীয় দুর্গাৎসব শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য নিরলস দিন রাত পরিশ্রম করে যাচ্ছে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম। কোথাও এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা সংবাদ শোনা যায়নি। গতকাল তিনি বড়কাশিপুর,ছোটকাশিপুর, সরুলিয়া, পুঁটিয়াখালী, পাটকেলঘাটা, কুমিরা, গাছা, খলিষখালী, মোকসেদপুর সহ বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম বলেন, পাটকেলঘাটা থানায় হিন্দু ধর্মাবলম্বীদের পুঙ্খানু পুঙ্খ ভাবে পূজা অর্চণা করার জন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের ২০টি পূজা মন্দিরে সার্বজননী দুর্গাৎসব পরিদর্শন করেন ইউনিয়নের সফল উদীয়মান চেয়ারম্যান বিটিভির সাংবাদিক মোজাফ্ফর রহমান। গতকাল মহানবমী দুর্গাৎসবে ইউনিয়নের খলিষখালী, গাছা, দুধলী, কৈখালী, দলুয়া, টিকারামপুর, চোমরখালী ঘোষ পাড়া, মোকসেদপুর সহ বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দুধর্মাবলম্বী সকল ভক্ত ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগ নেতা রকির হোসেন, আক্তার হোসেন, সুজায়েত, কাজী আ: সাত্তার প্রমুখ। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সঠিক ভাবে নিরাপত্তার সাথে পূজাঅর্চণা করার লক্ষ্যে দিন রাত ছুটে চলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় রেজাউল করিম নামে উন্নয়ন প্রকল্পের এক সভাপতির বিরুদ্ধে কাজ না করে ভুয়া বিল ভাউচার জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী বরাবর অভিযোগ দিয়েছেন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা রাড়–লী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের আলহাজ্ব শাহাদাৎ আলী শেখের ছেলে শেখ রেজাউল করিম প্রকল্প সভাপতি হিসাবে ৩১/০৫/২০১৬ ইং তারিখ ৩২নং ক্রমিকে চলতি অর্থবছরে আমজাদ মোল্লার বাড়ি হতে রাজ্জাক মোল্লার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত বাবদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ১ লক্ষ ১০ হাজার টাকা উত্তোলন করেন। এলাকাবাসীর অভিযোগ কোন উন্নয়ন কাজ না করেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ভুয়া বিল, ভাউচার জমা দিয়েছেন। উল্লেখ্য ইতোপূর্বে ২০১৪-১৫ অর্থবছরেও তার বিরুদ্ধে উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্প সভাপতি রেজাউল করিম জানান, ভাল মানের ইট না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে অচিরেই কাজ শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোলাদানা ইউনিয়ন সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে সোমবার বিকালে আমুরকাঁটাস্থ শিবসা নদীতে গড়ইখালীর কুমখালী, সোলাদানার টেংরামারী, লস্করের খড়িয়া ও চাঁদখালীর গজালিয়া, ভোলানাথ নৌকা বাইচ একাদশের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুমখালী প্রথম, টেংরামারী দ্বিতীয় ও খড়িয়া তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা দেখতে নদীর দু’ধার জনসমুদ্রে পরিণত হয়। প্রতিযোগিতা শেষে মন্দির চত্ত্বরে পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাসেন্দু সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ইউনিয়ন সভাপতি পঞ্চানন সানা, ইউনিয়ন যুবলীগ সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, ইউনিয়ন জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি শাহবুদ্দীন শাহীন, আ’লীগনেতা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগনেতা দিপঙ্কর সানা, ইউপি সদস্যের মধ্যে ঠাকুর দাশ মণ্ডল, রাজেস, আনিছুর রহমান, লাভলু সরদার, আরেফিন ও নাছিমা বেগম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest