
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জ্বালানি সুরক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে শপথ নিয়েছে যুব সমাজ। এতে যুবদের শপথ বাক্য পাঠ করান শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম। এ সময় যুব সমাজ ‘পরিবেশ ও স্বাস্থ্য ভালো রাখার জন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহার করব, জ্বালানি সুরক্ষা ও বিদ্যুৎ অপচয় রোধে সচেতন থাকব। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সমাজের সকলকে সাথে নিয়ে একযোগে এগিয়ে যাব। হে সৃষ্টিকর্তা আমাদের সবুজ পৃথিবী গড়ার তৌফিক দান করুন’ বলে শপথ নেন। এর আগে উপজেলা চত্বর থেকে ‘নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, পরিবেশ ও স্বাস্থ্য ভালো রাখি’ শ্লোগানকে সামনে রেখে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসীন উল মুলক, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবার কবীর, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কুমদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক আল ইমরান, বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল প্রমুখ। বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। সময় এসেছে সবুজ পৃথিবী গড়ার। এখনই সচেতন না হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

আসাদুজ্জামান: সাতক্ষীরা সদর থানায় টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে তদবির তাগাদার পর ঘুষ প্রদান অতঃপর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিয়ে পুলিশের খাঁচা থেকে খুলনার তিন যুবক মুক্তি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে তাদেরকে গাড়িসহ আটক করেন সাতক্ষীরার কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই এনামুল। আর তাদের মুক্তির নাটকের প্রধান ভূমিকায় ছিলেন সাতক্ষীরা থানার ঝাড়–দার সাগর।
ভারত শাসিত কাশ্মীরে প্রধান শহর শ্রীনগরে ছররা গুলিতে ঝাঁঝরা হওয়া এক স্কুল ছাত্রের মৃতদেহ পাওয়ার পর কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে।
শ্রীলংকার রত্নপুরা শহরে এক উৎসবের প্রস্তুতির সময় দুই হাতির ঝগড়ার মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন ৬০ বছরের এক মহিলা।
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার মাধবকাটি ফুটবল মাঠে উত্তেজনাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মাধবকাটি বাজার কমিটি ও পঞ্চগ্রাম ক্লাবের যৌথ আয়োজনে ভাদ্র মেলা উপলক্ষে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় কুশখালী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে আগরদাঁড়ি সবুজ সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং পরাজিত দলকে রানার্স আপ ট্রফিসহ উভয় দলকে একটি করে ফুটবল পুরস্কার হিসেবে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম ক্লাবের সভাপতি মো. শাহজাহান কবির, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও পঞ্চগ্রাম ক্লাবের সেক্রেটারি মো.রেজাউল করিম, মাধবকাটি বাজার কমিটি’র সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর লিটু, বাজার কমিটি’র সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন, সাংবাদিক মো. রবিউল ইসলাম প্রমুখ। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন আগরদাঁড়ি সবুজ সংঘ ফুটবল একাদশের মো. জাকির হোসেন। খেলাটি পরিচালনা করেন ম্যাচ রেফারি মো. মনিরুজ্জামান মনি।
ডেস্ক রিপোর্ট: ভারতের আহমেদাবাদে মোহাম্মদ আইয়ুব (২৯) নামের এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দেশটির স্বঘোষিত গরু রক্ষা বাহিনী। খবর এনডিটিভির।