
কানাডায় ফিফথ গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেস্ক রিপোর্ট: নারীর অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার স্তম্ভ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী মেরি ক্লড বিবেউ। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হওয়ায় তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।
গতকাল শুক্রবার কানাডায় ‘ফিফথ গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেনন্স’-এ সঞ্চালকের দায়িত্ব পালন করেন মেরি-ক্লড বিবেউ। শেখ হাসিনাকে নিজের বক্তব্য দিতে আহ্বানের সময় এসব কথা বলেন তিনি। মন্ট্রিয়লের হায়াত রিজেন্সিতে গতকাল দুই দিনব্যাপী এই ফিফথ গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট সম্মেলন শুরু হয়েছে।
মেরি-ক্লড বলেন, ‘শেখ হাসিনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, যিনি নারীর অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার স্তম্ভ।’
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল, টোগোর প্রেসিডেন্ট ফউরি জিনাসিব, গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক মার্ক আর ডাইবুল ও আন্তর্জাতিক সংস্থা লা ফ্রাঙ্কোফোনির মহাসচিব মিসাইল জেন বক্তব্য দেন।
নিজের বক্তব্যে নারীর ক্ষমতায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য খাতে নারীর সংযুক্তিতে তাঁর সরকারের অঙ্গীকারের কথা ব্যক্ত করে শেখ হাসিনা তিনটি বিশেষ দিকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রথমত, নারীর ক্ষমতায়নে তাঁর সরকার মেয়েদের শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা নারীর ক্ষমতায়নে খুবই শক্তিশালী একটি উপাদান।
শেখ হাসিনা আরো বলেন, ‘আমরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করেছি। তাদের বিভিন্ন প্রকার বৃত্তি দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, এ সব পদক্ষেপ শুধু মেয়েদের স্কুলগামী বা তাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নয়নই করছে না, এতে বাল্যবিবাহ, মাতৃত্ব ও শিশু মৃত্যুর হারও কমাচ্ছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয়ত, সহিংসতা নারীর দৈহিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করে। এ ক্ষেত্রে নারীর প্রতি যেকোনো সন্ত্রাস ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, তৃতীয়ত, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য সারাদেশে ১৬ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন হেলথ সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে গুণগতমানের সেবা দেওয়া হচ্ছে।

ইতিহাস ও ঐতিহ্য: দেশে আবিষ্কৃত প্রথম নবরথ মন্দিরে দেবতা বিষ্ণুর নারী অবতার মোহিনীর বিরল মূর্তি পাওয়া গেছে। ভাগবত ও পুরানে ভগবান বিষ্ণুর ২২টি অবতারের কথা বলা হয়েছে, মোহিনী তাদের মধ্যে অন্যতম এবং একমাত্র নারীরূপ। ভারত উপমহাদেশের পূর্বাংশে এটি প্রথম প্রস্তর নির্মিত মোহিনীর প্রতিমা। দেশের চিহ্নিত একমাত্র নবরথ মন্দির ও তার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে গবেষণার মাধ্যমে এই অঞ্চলে উন্নত ও সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান বিশেষজ্ঞরা।
স্পোর্টস ডেস্ক: এক সময় দুটো পুরস্কার ছিল আলাদা। ২০১০ সালে একীভূত হয়ে যায় ফিফা বর্ষসেরা আর ব্যালন ডি’অর পুরস্কার। কিন্তু ফিফা ও ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলাদা হয়ে যাচ্ছে পুরস্কার দুটো।
স্বাস্থ্য ও জীবন: মজবুত, ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের স্বপ্ন কে না দেখে? কিন্তু দুর্ভাগ্যবশত, নানা কারণে আমরা যেমনটা চাই আমাদের চুলের গঠন তেমন হয়ে ওঠে না। মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি পান করার অভাবে চুলের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ সমস্যার খুব সাধারণ একটি সমাধান রয়েছে। তা হলো, চুলের যত্নে ভালো তেল ব্যবহার করা।
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ৫ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছে নেইমারের ব্রাজিল। তবে কোন উন্নতি হয়নি দেশের ফুটবলের। উল্টো দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৫ নম্বরে।
বিনোদন ডেস্ক: অবশেষে খোঁজ মিলল অপু বিশ্বাসের। বিদেশে আছেন তিনি। তবে ভালো নেই। প্রচণ্ড মানসিক কষ্টে আছেন। শারীরিকভাবেও ভেঙে পড়েছেন। সহসা দেশে ফিরছেন না। ২৯ আগস্ট বেলা ২টা ৪৭ মিনিট। একটি বিদেশি নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই ভেসে আসে অপরিচিত মহিলার কণ্ঠস্বর। আমার পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি নিজেকে অপু বিশ্বাসের ঘনিষ্ঠ বলে দাবি করেন এবং অপু সম্পর্কে বেশ কিছু তথ্য জানাতে চান। তিনি বলেন, অপু ভালো নেই। তার এই ভালো না থাকার জন্য শাকিব খান দায়ী। অপুকে বিয়ে করেছেন শাকিব এমনও দাবি তার।
ভিন্ন স্বাদের সংবাদ: ফোনটা এসেছিল রাত এগারোটা নাগাদ। একটা রিং হতেই ডিউটি অফিসার তড়িঘড়ি রিসিভার তুলেছিলেন, ‘‘নমস্কার, কোতোয়ালি থানা…।’’
স্বাস্থ্য ও জীবন: বাংলাদেশের অল্প কিছু এলাকায় লাইনের গ্যাস রয়েছে। বাকী সব এলাকার মানুষই এলপিজি বা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্নার কাজে। এটি এখন একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয়ে দাড়িয়েছে। কিন্তু একটু অসাবধানতার কারনেই ঘটতে পারে সিলিন্ডার বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে মারাত্বক দুর্ঘটনা ঘটতে পারে, হতে পারে প্রাণহানি। তাই আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে।