ডেস্ক: গোয়ালঘরে ঢুকে চমকে উঠলেন স্ট্যান ম্যাককাবিন । তার পোষা গাভী প্রসব করেছে এক অদ্ভুতদর্শন বাছুর । শাবকটির দেহে দুটি মুখ ! মাথা একটি । কিন্তু দুটি মুখে চারটি চোখ ! স্ত্রী শাবকটির নামকরণ করা হয়েছে লাকি ।আমেরিকার কেন্টাকির টেলর কাউন্টিতে ।
চারটি চোখ নিয়ে জন্ম হলেও লাকি দেখতে পায় দুটি চোখে । চতুর্থ চোখটি আবার লোমে ঢাকা । বাইরে থেকে তাকে দেখলে মনে হয় তেচোখো বাছুর । অবশ্য খাওয়ার সময় সে খেতে পারে দুটি মুখ দিয়েই ।
একে দৃষ্টিশক্তির সমস্যা । তার উপর পায়ে দুর্বলতা । ফলে লাকি ঠিক করে হাঁটতে পারে না । তাকে ধরে থাকতে হয় । তারপরে অল্প অল্প হাঁটতে পারে । এছাড়া আর কোনও সমস্যা নেই ।
লাকিকে নিয়ে স্থানীয় পশু চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন ম্যাককাবিন । কিন্তু বাছুরটি কতদিন জীবিত থাকবে সে বিষয়ে চিকিৎসকরা সন্দিগ্ধ । সে যে জন্মের পরে এতদিন সুস্থ রয়েছে তাতেই বিস্মিত চিকিৎসকরা । বলছেন‚ এটা চিকিৎসাশাস্ত্রে মিরাক্যল ।

ভারতে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি অর্থনীতিবিদ জুনাইদ আহমেদ। চলতি মাস থেকেই তিনি এ পদের দায়িত্ব নিয়েছেন। তাঁর পুরো নাম জুনাইদ কামাল আহমেদ।
আয়োজনে এবং সাবেক ছাত্রলীগ নেতা সাহিত্য ভঞ্জন চৌধুরির পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাতক্ষীরা জজকোর্টের এডিশনাল পিপি এড. মোজাহার হোসেন কান্টু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দীন, ডি এম সিরাজুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, সাবেক যুবলীগ নেতা ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, অমল কৃষ্ণ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাঈদ মেহেদীকে বাদ দিয়ে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অস্তিত্ব কল্পনা করা যায় না। তিনি ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বিগত ২০১৩ সাল থেকে জামায়াত-শিবিরের সকল নাশকতা প্রতিরোধে সরাসরি নেতৃত্বে দিয়েছেন। তিনি এই উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক। কিন্তু যে ঘটনায় তাকে আসামী করে মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেদিন তিনি কালিগঞ্জে ছিলেন না। তার মত এক জনপ্রিয় নেতার নামে মিথ্যা মামলা দেওয়া মানে তাকে হয়রানি করা ছাড়া আর কিছুই না। আজ সাঈদ মেহেদীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশে হাজারো মানুষ উপস্থিত হওয়ার কথা থাকলেও বিরোধী পক্ষে ভয়ভীতি ও পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। বক্তারা অবিলম্বে সাঈদ মেহেদীর নামে মিথ্যা প্রত্যাহার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে পানিয়া স্কুল মাঠে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাঈদ মেহেদীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।




