অস্ত্রোপচারের পর শুরু হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া। ১১ই আগস্ট অস্ত্রোপচার হয় তার বাঁ কাঁধে। এরপর কিছুদিন ছিলেন বিশ্রামে। এখন শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
সামনে আফগানিস্তান-ইংল্যান্ড সিরিজ। কিন্তু ইনজুরির কারণে এই দুই সিরিজেই খেলতে পারবেন না মোস্তাফিজ।
অস্ত্রোপচারের পর তার পুনর্বাসনের প্রথম ধাপ শুরু হয়ে গেছে। সপ্তাহখানেকের ভেতর শুরু হবে পরের ধাপ। যেটিতে দীর্ঘ সময় লাগবে।
তবে বর্তমানে ভাল আছেন বলে সম্প্রতি জানিয়েছেন মোস্তাফিজ। গত সোমবার বিসিবিতে তিনি বলেন, এখন অনেক ভালো আছি। অপারেশনের পর ৬ সপ্তাহের মতো পার হয়েছে। ডাক্তার যেভাবে বলেছে, সেভাবেই কাজগুলো করছি। সবকিছু ভালোর দিকে যাচ্ছে।
গত জুলাইয়ে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন কাটার মাস্টার।


আসাদুজ্জামান: সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা এলাকায় বাবার উপর অভিমান করে এক কলেজ ছাত্র আতœহত্যা করেছে। বুধবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম সুমন হোসেন (২৬)। সে কুমরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও কুমিরা হারুনার রশিদ কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র।
বিনোদন ডেস্ক: কয়েক বছর ধরে দেশি চলচ্চিত্র খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। প্রযোজকরা লগ্নিকৃত টাকা ফেরত পেতে হিমশিম খাচ্ছিলেন। আগে যেখানে বছরে শতাধিক চলচ্চিত্র মুক্তি পেত, এখন সেটা কমে এসে ত্রিশ থেকে চল্লিশের ঘরে পৌঁছেছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে সিনেমা হল কমছে। তাই এখন ঈদ উৎসবে চলচ্চিত্র মুক্তি দেওয়ার দিকে ঝুঁকছেন সংশ্লিষ্টরা। কারণ, দুই ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো বেশ ভালো ব্যবসা করে। তারই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার বড় বাজেটের চলচ্চিত্র ‘রক্ত’। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এ ছাড়া শামীম আহমেদ রনির ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শুটার’ মুক্তি পেয়েছে। তিনটি চলচ্চিত্রের দুটির নায়ক শাকিব খান। বাকি একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র হওয়ায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন পরী মণি।
কবিরুল ইসলাম,ব্রহ্মরাজপুরঃ- সদর উপজেলার ব্রহ্মরাজপুরের ডি,বি ইউনাইটেড হাইস্কুলে “আন্তর্জাতিক শান্তি দিবস” উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ডি,বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স,ম শহিদুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডি, বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোমিনুর রহমান মুকুল। এছাড়া অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষে ১৯৮১সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহিত নম্বর ৩৬/৩৭প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের ২১ তারিখ দিনটিকে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়।সেখান থেকে প্রতি বছর জাতিসংঘের সকল সহযোগী দেশ সমূহ এই দিনটিতে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে পালস করে আসছে।বক্তারা আরও বলেন,বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই সর্বদা যুদ্ধ,বিগ্রহ, মারামারি, জঙ্গিবাদ লেগেই আছে।প্রতিনয়ত মানুষ মরছে,ঘরবাড়ি হারিয়ে মানুষ জাজাবর জীবন যাপন করছে।অসহায় পড়ে নারী ও শিশুরা।এইসব ঘটনা সত্যিই দুঃখজনক।মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ যেভাবে সকল বাঁধা পেরিয়ে উন্নতির পথে ধাবিত হচ্ছে , বক্তারা তার ভূয়সী প্রশংসা করেন।ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা যেন যুদ্ধ মুক্ত শান্তময়,সুন্দর এক পৃথবী বিনির্মাণ করে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বিনোদন ডেস্ক: হলিউডের সবচেয়ে বিখ্যাত যুগল ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে।অ্যাঞ্জেলিনা জোলির একজন আইনজীবী জানিয়েছেন, পরিবারের কথা চিন্তা করেই জোলি এই সিদ্ধান্ত নিয়েছেন।