নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার মাসিক এনজিও সমন্বয় সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা তাদের উন্নয়নের কার্যক্রম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। জেলাকে ভিক্ষুক মুক্ত করতে এবং তাদেরকে পুর্নবাসন করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। এছাড়া স্বস্থ্য, শিক্ষা, সুপেয় পানি ও স্যানিটেশন বিষয়ে উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক দেবাশিষ সরদার, সহকারি কমিশনার সাদিয়া আফরিন, ডিআই ও ওয়ান মো. মিজানুর রহমান, ঢাকা আহসানিয়া মিশনের জেলা প্রতিনিধি মুন্নী জাহান, প্রকল্প সমন্বয়কারী বিপ্লব কুমার ঠাকুর, সুশীলন এনজিও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্স এর মনিরুজ্জামান টিটুসহ কমিটির সদস্যবৃন্দ।


নিজস্ব প্রতিবেদক: পুলিশি গ্রেফতার বাণিজ্য ও হয়রানি বন্ধে পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বিশেষ করে সাতক্ষীরা সদর থানা, কলারোয়া থানা ও সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের দ্বারা যাতে সাধারণ ও নিরীহ মানুষ পুলিশি হয়রানির শিকার না হন, সে জন্য তারা সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে ইরাকের তেলসম্পদ নিজেদের করে নিবেন। পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস) অধিকৃত এলাকার তেলও নিজেদের করে নিবেন তিনি।
ডেস্ক রিপোর্ট: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে একটি লঞ্চ ডুবির পর দুজন নারীসহ অন্তত ২০ জনের লাশ উদ্ধারের খবর এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষুব্ধ বাস চালকেরা এক অভিনব কর্মসূচী শুরু করেছে।
বিনোদন ডেস্ক: সিনেমায় অভিনয় করতে এসে যে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন, তা আগেই জানিয়েছেন ‘হেট স্টোরি ২’ খ্যাত অভিনেত্রী সুরভিন চাওলা। তবে সেটি কিন্তু বলিউডে নয়, দক্ষিণের সিনেমায় নির্মাতাদের নোংরা মনোভাবের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সে বিষয়ে বিস্তারিত আগে কিছু না জানালেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন সুরভিন।