নিজস্ব প্রতিবেদক: ঘেরদখল, চাঁদাবাজিসহ ৫টি মামলার আসামি হয়েও শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন উল মূলক রয়েছেন বহাল তরিয়তে। ইতিমধ্যে পাঁচটি মামলার মধ্যে তিনটি মামলায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করেছে বলে জানা গেছে।
এতগুলো মামলা নিয়ে কীভাবে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যানের মত পদে বহাল রয়েছেন তা নিয়ে শ্যামনগর উপজেলাবাসীর মধ্যে বইছে রীতিমত আলোচনার ঝড়। সম্প্রতি তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগও দাখিল করেছেন স্থানীয় এক আ.লীগ নেতা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন উল মূলক পাঁচটি মামলার আসামি হয়েও স্বপদে বহাল থাকায় ঐ নেতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর গত ২০ জানুয়ারি একটি লিখিত আবেদন দাখিল করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতক্ষীরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রাণালয় বরাবর বিষয়টি তদন্ত করে রিপোর্ট পাঠানোর নির্দেশও দেয়া হয়েছে। তিনি দাবি করেন, কোন জনপ্রতিনিধির নামে পুলিশ অভিযোগপত্রও দাখিল করলে এবং আদালত সেটি গ্রহণ করলে তিনি আইন অনুযায়ী আর ওই পদে থাকতে পারেন না।
সাতক্ষীরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ-পরিচালক মইনুল হোসেন জানান, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলকের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে এবং সেগুলো বিচারক আমলে নিয়েছেন কিনা এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা জজ কোর্টের পি.পি এড. ওসমান গণির কাছে লিখিতভাবে জানিয়েছি। তিনি এ বিষয়ে এখনও পর্যন্ত আমাদেরকে কিছু জানাননি। তিনি জানানোর পর আমরা এ বিষয়ে রিপোর্ট পাঠাবো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে।
সাতক্ষীরা জজ কোর্টের পি.পি এড. ওসমান গণি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আগামিকাল(রবিবার) শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।
সূত্র আরো জানায়, ২০০৯ সালে জমিদখলের চেষ্টা ও মারপিটের ঘটনায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার মৃত ছুরমান গাজীর ছেলে ছাত্তার গাজী বাদি হয়ে শ্যামনগর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকতউল্লাহর ছেলে মহসিন উল মূলক কে আসামী করে একটি মামলা করেন যার মামলা নং-৮২/২০০৯, তারিখ-২৭/৪/০৯।
একই বছরে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার এড. বৃজেন্দ্র নাথ মন্ডলের স্ত্রী চন্দনারানী মন্ডল বাদী হয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকতউল্লাহর ছেলে মহসিন উল মূলক কে আসামী করে একটি মামলা করেন যার মামলা নং-৮৮/২০০৯,তারিখ-১/০৫/০৯।
এদিকে ২০১১ সালে সাতক্ষীরা জেলা শহরের সুলতানপুর এলাকার মৃত শেখ নুরুল হকের ছেলে শেখ আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে চাঁদাবাজির ঘটনায় বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকতউল্লাহর ছেলে মহসিন উল মূলকসহ কয়েকজনকে আসামি করে আদালতে একটি মামলা করেন যার মামলা নং-৯১/২০১১, তারিখ-১১/৫/১১।
অপরদিকে, ২০১৪ সালে জামায়াত শিবির ও বিএনপি ৩০/৪০জন ক্যাডার বাহিনী নিয়ে এক আওয়ামীলীগ নেতার বাড়ি ভাংচুর করার ঘটনায় একটি মামলা হয়। সাতক্ষীরা থানার মামলা নং-৩০,তারিখ-১৩/১/১৪। উক্ত মামলায় বর্তমান শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলকসহ কয়েকজনকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে রিপোর্ট প্রদান করেন।
এছাড়া শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলকসহ কয়েক আসামির বিরুদ্ধে একটি অপহরণ ঘটনার মামলার তদন্ত প্রতিবেদন সাতক্ষীরা আদালতে প্রদান করে সি আই ডি খুলনা জোন। যার সি আর পি মামলা নং- ১১২০/০৮, তারিখ-১৮/০২/০৯।
এসব ঘটনায় বর্তমানে শ্যামনগর উপজেলায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সর্বত্রই এখন আলোচিত বিষয় উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলক। স্বাধীনতার স্বপক্ষের শক্তি, এলাকার সাধারণ জনগণের মনে এখন একটাই প্রশ্ন ৫টি মামলার আসামি হয়েও উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলক কীভাবে স্বপদে বহাল আছেন?
এ ব্যাপারে শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মহসিন উল মূলক’র সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বর্তমানে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে শ্যামনগর উপজেলাবাসীর দাবি দ্রুত একাধিক মামলার আসামি উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলক’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের।

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা খাতুন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক গাজী শাহাজান সিরাজ, মোঃ জহরুল ইসলাম, লতিফা খাতুন, যুব রেডক্রিসেন্ট টিচার্স ইনচার্জ মোঃ শাহাজান সিরাজ, প্রশিক্ষণে ৫৩জন ছাত্র-ছাত্রী স্বর্ত:স্ফুতভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ২৯ আগস্ট শেষ হবে। মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে রয়েছেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোসলেমা আক্তার মুন্নি, মোঃ মাসুদুর রহমান, মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বে রয়েছেন ইউনিট যুব প্রধান এস এম আরিফুর রহমান।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ওয়েল্ডিং ওয়ার্কসপ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ৭ম বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কসপ ব্যবসায়ী সভাপতি মোঃ রবিউল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী। বিশেষ অতিথি ছিলেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সফিক উদ দৌলা সাগর, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, বাংলাদেশ জেডএন কর্পোরেশনের বিক্রয় ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি আব্দুর রাশেদ, সহ-সভাপতি আব্দুর রাশেদ ও গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মোঃ জহরুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য শেখ ফারুক হোসেন, আব্দুস সামাদ, এস এম জাহাঙ্গীর আলম, আব্দুল মুজিদ, মোঃ মফিজুল ইসলাম, মোঃ বাবলুর রহমান বাবলু, মোঃ জাকির হোসেন ময়না। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সমিতির প্রচার সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম।
এম. বেলাল হোসাইন: সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনি গ্রামের রাজিয়া খাতুন। নিজের সংসারের কাজের ফাঁকে গরু ও ছাগল পালন করে থাকেন। প্রতি বছরের ন্যয় কোরবানির ঈদকে সামনে রেখে দু’ মাস আগে গ্রামের হাট থেকে চারটি ছোট এড়ে বাছুর কিনেছিলেন। দাম পড়েছিল ৩৯ হাজার টাকা। পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মোটা তাজাকরণের কাজ করে যাচ্ছেন। ঈদের আগেই এ গরু এক লাখ ২০ হাজারের বেশি টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদি।
দেবহাটা প্রতিনিধি: স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষে দেবহাটার সখিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চিনাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭ নং ইউপি সদস্য মোনাজাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবুল ওহাব, সংরক্ষিত ইউপি সদস্যা আরতী রানী ঘোষ, ইউপি সচিব নারায়ন চন্দ্র অধিকারী। উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টস ক্লবের সভাপতি মীর খায়রুল আলম, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নওয়াব আলী, সাধারন সম্পাদক আরশাদ আলী, সাবেক ইউপি সদস্য আলম বিশ্বাস, গফ্ফার আলী, সমাজসেবক মীর নাসির উদ্দিন প্রমূখ। এসময় স্থানীয়রা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের সংস্কার ও উন্নয়নের দাবী তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সমাজসেবক মোনাজাত গাজী।
মীর খায়রুল আলম: দেবহাটায় ৩ কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় ও চিহ্নিতকরণ কার্ড প্রদান করা হয়েছে।
সেলিম হায়দার, ডেইলি সাতক্ষীরা: তালায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: “জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক সমাজ। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।