
দেবহাটা ব্যুরো: দেবহাটার সীমান্তবর্তী নদী ইছামতি নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দেবহাটা থানা থেকে কয়েক গজ দূরে জোয়ার শেষে ভাটার সময় ব্লকের ধারে লাশটি আটকা পড়ে। বিজিবি সূত্রে জানাযায়, লাশটি একজন হিন্দু মহিলার লাশ। মহিলাটিকে সাপে দংশন করেছে। হিন্দু ধর্মীয় অনুসারে মৃত দেহটিকে কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটিকে উদ্ধারের চেষ্টা চলছিল।





আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ০৬ কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তুলসী ও মধুর রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ। এটি রোগ প্রতিরোধ কমাতে কাজ করে। এ ছাড়া এর রয়েছে আরো অনেক গুণ।
ক্রীড়া বিভাগ: এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন দলের সদস্য ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে তাসলিমার বাবা সবুজ মিয়াকে (৪০) মারধর করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারের মহিলা মার্কেটে এ ঘটনা ঘটে। কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক জুবেদ তালুকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
ক্রীড়া বিভাগ: ২০১৫ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে নেপালের বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের কিশোরী মার্জিয়া। এ বছর এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বেও মার্জিয়া করেছেন তিনটি গোল।