মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরে ঈদ আনন্দ উৎসব ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আফাজউদ্দীন মেমোরিয়াল স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অধ্যক্ষ রোকেয়া রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত সোনার বাংলা গড়তে ও বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা এই উন্নয়নকে বাধাঁগ্রস্থ করতে চাই তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রহিহত করতে হবে। বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে সাতক্ষীরা একটি সম্ভাবনাময়ী জেলা। মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহিদ হয়েছে সেই সব শহিদদের স্মৃতিকে ধরে রাখতে জেলার ৪টি সীমানায় ৪টি গেট নির্মান করা হবে খুব শীঘ্রই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), খুলনা মেডিকেল কলেজের ডাঃ মনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাহানা মুহিদ, শিক্ষক তৃপ্তি মোহন মল্লিক, কবির আহম্মেদ, ইউপি সদস্য শামীম রেজা, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন মিঠু, ব্রক্ষ¥রাজপুর ফাঁড়ির ইনচার্জ এস.আই আব্দুল কাদের, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রাম প্রসাদ মন্ডল, ভালুকা চাঁদপুর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহইকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জি.এম আবুল হোসাইন : সদর উপজলার মাধবকাটি ফুটবল মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগ্রাম ক্লাব, মাধবকাটি বাজার কমিটি ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ (সনাস) এর যৌথ আয়োজনে এবং মিডিয়া পার্টনার “দৈনিক আজকের সাতক্ষীরা’র সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকালে উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে সোনার বাংলাদেশ সমৃদ্ধশালী করা হচ্ছে। সাতক্ষীরা মেধায়, খেলাধুলায়, শিল্প-সাহিত্যে, উৎপাদনে, এমনকি রপ্তানিতে দেশের অন্নান্য জেলার তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য জঙ্গিরা বিভিন্ন স্থানে বিভিন্ন নামে যে নাশকতা সৃষ্টি করছে তা সম্মিলিত প্রচেষ্টায় রুখে দিতে সকলকে আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টি’র সভাপতি শেখ আজাহার হোসেন বলেন, সাতক্ষীরার বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে আমরা লজ্জ্বায় মাথা তুলে দাঁড়াতে পারি না। এ লজ্জা থেকে মুক্তি পেতে যে কোন মূল্যে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। সাতক্ষীরা সদর সার্কেল’র সহকারি পুলিশ সুপার মো. আতিকুল হক বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে জঙ্গিবাদী সকল কর্মকান্ডকে নস্যাত করা হবে। যে কোন মূল্যে সাতক্ষীরাকে জঙ্গীমুক্ত জেলায় পরিনত করা হবে। সদর উপজেলা আলীগের সভাপতি এস.এম শওকাত হোসেন বলেন, যারা বাংলাদেশকে ভালবাসেন, দেশের পতাকাকে ভালবাসেন তারা কোন প্রকার নাশকতামূলক কাজে জড়িত হতে পারে না। যারা সাতক্ষীরার শান্ত জনপদকে অশান্ত করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম, মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস, সচেতন নাগরিক সমাজ (সনাস) এর সমন্বয়কারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. আজিজুল হক (ডেভিড), আগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।


ক্যারিয়ার ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন গ্রুপ। প্রতিষ্ঠানটিতে দুই ধরনের পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :
স্বাস্থ্য ও জীবন: ঈদ আসে, ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়; ত্যাগের মহিমা শেখায়। তবে কোরবানির ঈদে অনেকের অতিভোজন ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। একটু সচেতনতা, একটু স্বাস্থ্যজ্ঞান আমাদের ঈদ-পরবর্তী বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচতে সাহায্য করবে।