সর্বশেষ সংবাদ-
শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

দেবহাটায় সীমান্তের সকল দোকান রাত ৮ টার মধ্যে বন্ধ : আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত 
দেবহাটা ব্যুরো: দেবহাটায় আইন শৃঙ্খলা, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে গুলো বাস্তবায়নেও কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
 মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলার আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধে সিমান্তের এক কিলোমিটারের মধ্যে সকল দোকান রাত ৮ টায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া দেবহাটা বাজারের প্রধান সড়কে বালু না রাখা,
সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা এবং আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা না টানালে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সঠিক ভাবে পরীক্ষা নিরিক্ষা ছাড়া কোন বাজারজাত স্থান থেকে গলদা রেনু না ধরার জন্য বিজিবিকে নির্দেশও দেওয়া হয় সভায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,
মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুদ্ধাপরাধ: খালেক মণ্ডল ও রোকনের রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় সাতক্ষীরার জামায়াত নেতা সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডল ও খান রোকনুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় বৃহস্পতিবার।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিন এ মামলার রায় ঘোষণা করবে।

মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, আটকে রেখে নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ রয়েছে ওই দুই আসামির বিরুদ্ধে।

মঙ্গলবার মামলাটি কার্যতালিকায় এলে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ২৪ মার্চ তারিখ নির্ধারণ করে দেয় বলে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান।

রেজিয়া সুলতানা চমনই রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন। খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার। আর পলাতক আসামি খান রোকনুজ্জামানের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজী এম এইচ তামিম।

চূড়ান্ত যুক্তিতর্কে প্রসিকিউশন দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায়। অন্যদিকে আসামিপক্ষ অভিযোগ থেকে আসামিদের খালাস চেয়ে যুক্তি দেয়।

প্রসিকিউশন ও আসামিক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে গত বছরের ২১ নভেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিল আদালত।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, মামলাটি ২০১৫ সালের। পরে ২০১৮ সালের ৫ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। সে সময় আসামি ছিল চারজন।

তাদের মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের দুই আসামি বিচারাধীন অবস্থায় মারা যান।

বাকি দুই আসামির মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডলকে তদন্তের সময়ই গ্রেপ্তার করা হয়। আর সাতক্ষীরার নবজীবন এনজিওর সাবেক নির্বাহী পরিচালক একাত্তরের কসাই হিসেবে পরিচিত খান রোকনুজ্জামান এখনও পলাতক।

বিচার পরিক্রমা :

মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে জবাই ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনে জামায়াতের সাবেক সাংসদ আব্দুল খালেক মণ্ডলসহ নয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ২ জুলাই মামলা দায়ের হয়।

মামলা করেন সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী; পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব‌্যুনালে পাঠানো হয়।

২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় বৈঠকের সময় জামায়াত নেতা খালেক মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতক্ষীরায় হওয়া মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় সাবেক এই জনপ্রতিনিধিকে গ্রেপ্তার দেখানো হয়।

এর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যুদ্ধাপরাধীদের বিষয়ে জানতে ২০১৫ সালের ৭ অগাস্ট তদন্তে নামে, যা চলে ২০১৭ সালে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেক মণ্ডল, রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সেখানে মোট ৩৩ জনকে সাক্ষী করা হয়েছিল, যাদের মধ্যে ১৭ জনের সাক্ষ্য শুনেছে ট্রাইব্যুনাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে ৩২তম ওরছে পাঞ্জেতন ও সুন্নি মহা সম্মেলন
নিজস্ব প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর মরহুম হাজী আব্দুল ঢালীর বাড়ি প্রাঙ্গণে ৩২ তম ওরছে পাক পাঞ্জেতন ও সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর আহলে-সুন্নাত-ওয়াল-জামাতের প্রচারণায় মঙ্গলবার (২২মার্চ) আসর হতে মধ্যরাত পর্যন্ত এই ওরছে পাক পাঞ্জেতন ও সুন্নী মহা সম্মেলনে সভাপতিত্ব করেন শংকরকাটি মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল বারী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক খোকন সানা, আওয়ামীলীগ নেতা সানাউল্লাহ সরদার সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন ঢাকার উত্তরার আশকোনা জামে মসজিদের খতিব পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ অলি উল্যাহ আশেকী, দ্বিতীয় বক্তা ছিলেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী প্রমুখ।
সম্মেলন পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ ফেরদৌসী।
এতে সুমিষ্ট কণ্ঠে হামদ ও নাত পরিবেশন করেন হাফেজ হারুন অর রশিদ (বাদশা)।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ: করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আ: করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় প্রীতিলতা ভবনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার উপ পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন,

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য জ্যোৎ¯œা আরা, শিক্ষক আমিনুর রহমান উল্লাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সহ সভাপতি মুর্শিদা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য ডা. আবুল কালাম বাবলা, মো. আব্দুর রব ওয়ার্ছী, শেখ মোসফিকুর রহমান মিল্টন, অধ্যক্ষ রেজাউল করিম,

সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি।
বক্তারা বলেন, সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের পণ্য ক্রয়ের পর ক্যাশবাক্সে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। এখানে কোন বিক্রয় কর্মী থাকবে না। এর মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যবোধ ও সততার বিকাশ ঘটবে। এ বিদ্যালয়ের সততা স্টোরে শিক্ষার্থীদের জন্য খাতা, অফসেট কাগজ, রাবার, পেন্সিল, কলম, ফাইল, বিস্কুট, চিপস্, চকলেট, পানীয়সহ প্রয়োজনীয় সকল প্রকার পণ্য পাওয়া যাবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. ফরহাদ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির কল্যাণপুর বাজারে অগ্নিকান্ড : ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর বাজারে অগ্নিকান্ডে কৃষকলীগের অফিসসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার বিকালে এ ঘটনাটি ঘটে। চায়ের দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
প্রতাপ নগর ইউনিয়নের সদস্য উজ্জ্বল হোসেন ঘরামি জানান, দুপুরে দোকান বন্ধ করে যে যার মতো বাড়িতে চলে যায়।

বৈদ্যুতিক শট সার্কিট অথবা চায়ের দোকানের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে দারনা করা হচ্ছে। ঘণ্টা ব্যাপী চলা এ অগ্নিকান্ডে কল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের হার্ডওয়ারের দোকান,
আসলাম হোসেনের শাড়ির দোকান, মৃত্যুঞ্জয়ের কসমেটিকের দোকান, আব্দুল আজিজের মিষ্টির দোকান, ইউনিয়ন কৃষকলীগের অফিস, আজুর চায়ের দোকান, শহিদুল্লাহর চায়ের দোকান, আজহারুল ইসলামের চায়ের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

পার্শ্ববর্তী কোন জলাশয় বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানো যায়নি।
শাড়ির দোকানের মালিক আসলাম হোসেন জানান, খবর পেয়ে আমরা বাড়ি থেকে দোকানে চলে আসি। কিন্তু পাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানো যায়নি। ঘন্টা খানেকের মধে ্যআমার ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এক জায়গায় ৭টি দোকান ও অফিস থাকায় পর পর তা সব পুড়ে গেছে।

পরে আগুন নিভে গেছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ জানান,আমি কল্যাণপুর বাজারে গিয়েছিলাম। ভস্মীভূত দোকানের মধ্য থেকে দোকানীরা কিছু কিছু মালামাল সরিয়ে নিয়েছে। তবে অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, কল্যাণপুর বাজারে আগুন লাগানোর ঘটনায় আমাদের কেউ অবহিত করেনি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সাধারণ পরিষদের সিদ্ধান্তে ৩ জনের সদস্য বাতিল : রাজীব স্থায়ী বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় সভায়  সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পত্রিকা না থাকায় সদস্য পদ হারানো ডি এম কামরুল ইসলাম, রবিউল ইসলাম এবং ফারুক রহমানের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুমোদনের বিষয় নিয়ে
আলোচনা হয়। উপস্থিত সাধারণ পরিষদের সিদ্ধান্ত মতে সর্বসম্মতিক্রমে উক্ত তিনজনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়।

এছাড়া সভা চলাকালে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নেতৃবৃন্দের উপর চড়াও হওয়ায় যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিবের সদস্য পদ সর্বসম্মক্রমে স্থায়ীভাবে বাতিল করা হয়।

প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের লক্ষে প্রেসক্লাবের সদস্য আব্দুল গফুর সরদারকে প্রধান নির্বাচন কমিশনার করে প্রেসক্লাব সদস্য মো: জাকির হোসেন
লস্কর শেলী ও খন্দকার আনিসুর রহমানকে সদস্য করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়।
নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৯ ও ১০ এপ্রিল মনোনয়ন পত্র সংগ্রহ, ১১ এপ্রিল মনোয়নপত্র দাখিল, ১৩ এপ্রিল যাচাই-বাছাই, ১৪ এপ্রিল আপত্তি গ্রহণ
ও শুনানী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ এপ্রিল- ২০২২ সন্ধা ৭ টা হতে রাত্র ৮ টা পর্যন্ত। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ এপ্রিল- ২০২২ রাত্র ৯টা। আগামী ২১ এপ্রিল ২০২২ সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি : সারাদেশের ন্যায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় স্মারক লিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব মো. আব্দুল আলীমের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের এ স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন,

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক মো. শের আলী, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন,

জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিঃ যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইয়াসিন আলি, আব্দুল জলিল খোকন, এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, আব্দুর রাকিবসহ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির গুনাকরকাটি হাইস্কুলে বিশেষ ক্লাস 
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস নিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। সোমবার সকাল সাড়ে ১০ টায় স্কুল হল রুমে এ ক্লাস পরিচালনা করেন তিনি।
স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের অংশ গ্রহনে ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনকালে ওসি মমিনুল ইসলাম বলেন, সাহস আর বিশ্বাসের ঘাটতির কারণে শিক্ষার্থীরা প্রত্যাশিত ভাল করতে পারেনা।
অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব। আমরা আল্লাহ প্রদত্ব ব্রেনের ২% এর বেশি ব্যবহার করিনা। সবার মেধা আছে। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধার বিকাশ ঘটেনা। মানুষ মাত্রই কৌতুহলি, কোন কিছু নিষেধ করলে তারা সেটাই করতে চায়। তার মধ্যে কি আছে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন,
বাল্য বিবাহের কুফল সম্পর্কে তোমাদেরকে ভালভাবে জানতে হবে। অল্প বয়সে বিয়ে হলে সংসার টেকেনা। সন্তান নেওয়া হলে মা ও সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। সন্তান পুষ্ট হয়না। এজন্য তিনি সকলকে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান। তিনি আরও বলেন, অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতা, শিক্ষকদের কথা মানতে হবে। এসময় তিনি কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে থানাকে অবহিত করার আহবান জানান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest