সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন বানচালের কোনো চক্রান্ত বরদাস্ত করা হবেনা

সাতক্ষীরা প্রেসক্লাব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, প্রেসক্লাবের ২২ মার্চ তারিখের বার্ষিক সাধারন সভা ও সাধারণ সভার সিদ্ধান্ত নিয়ে ‘সাংবাদিক ঐক্য’ নামের একটি কথিত সংগঠনের মেইল(satkhirajournalistunity@gmail.com)থেকে প্রেসক্লাবের সিদ্ধান্তকে উপেক্ষা করে সদস্যদের মেইলে চরম মিথ্যাচার, মনগড়া তথ্য সম্বলিত প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে সদস্যদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। এসমস্ত তথ্য তারা কেবল মেইলে পাঠিয়ে খ্যন্ত হচ্ছে না, তারা তা আবার দু’একটি পত্রিকায় প্রকাশ এবং বিভিন্ন ব্যক্তি ও ওইসমস্ত পত্রিকার অনলাইন ভার্সানে এবং বিভিন্ন ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। যেটি প্রেসক্লাবের মত একটি প্রতিষ্ঠানের জন্য চরম মর্যদাহানিকর। যা সাতক্ষীরা প্রেসক্লাবের গঠনতন্ত্রেরও সুস্পষ্ট লঙ্ঘন।
বার্ষিক সাধারণ সভার সার্বিক ঘটনা ও পরিস্থিতির বিষয়ে প্রেসক্লাবের সদস্যরা সম্পূর্ণ ওয়াকিবহাল। তারপরও ওইদিনের ঘটনার বিষয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে প্রকৃত তথ্য আপনাদের জানাতে চাই।
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ ১৫ মার্চ তারিখের সভায় অনুমদিত ১০১ জন সদস্যকে যথানিয়মে সাধারণ সভায় উপস্থিত ও বকেয়া চাঁদা পরিশোধের জন্য সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন স্বাক্ষরিত চিঠি দেয়া হয়। সেই চিঠির আলোকে সকল সদস্যরা সাধারন সভায় হাজির হন। দীর্ঘসময় পর সাধারন সভায় মিলিত হতে পেরে উচ্ছসিত সদস্যরা সভাস্থলে উপস্থিত হতে কিছুটা দেরী করেন। তাছাড়া প্রেসক্লাবের কিছু সদস্য কার্যনির্বাহী কমিটির সভায় পত্রিকা না থাকা ও গঠনতান্ত্রিক নিয়মে ০৫.০৯.২০২১ তারিখে সদস্যপদ বাতিল হওয়া তিনজন সদস্যের বার্ষিক বকেয়া চাঁদা গ্রহনের জন্য অর্থ সম্পাদককে চাপ দিতে থাকেন। যেহেতু অনেক আগে তাদের সদস্যপদ বাতিল হয়েছে এবং ১০১ জনের তালিকায় তাদের নাম না থাকায় তাদের চাদা নেয়া সম্ভব নয় বলে জানানো হয়। মিমাংশিত এই বিষয়টি ইস্যু করে ৩২ জন সদস্য বার্ষিক চাঁদা প্রদান না করে সভাস্থলে হাজির হন। প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১০ এর ঘ) ধারা মতে বার্ষিক সাধারন সভার পূর্বে বকেয়া চাঁদা পরিশোধ করার কথা।
এসময় প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী সভা শুরুর আগে তাদের সদস্য চাঁদা পরিশোধ এবং ১০১ সদস্যের বাইরে কাউকে সভাস্থলে না থাকতে অনুরোধ করে বক্তব্য দেন। কিন্তু সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সভাপতির বক্তব্যের মধ্যে ওই তিনজনের চাঁদা নিতে এবং তাদের সভায় রাখতে পরিকল্পিতভাবে সভাপতিতে আক্রমন করে বক্তব্য দিতে থাকেন এসময় সাবেক সভাপতি সুভাষ চৌধুরী ও আবু আহমেদও নন ইস্যুকে ইস্যু বানিয়ে সভা ভন্ডুল করতে উদ্যত হন।

এসময় তাদের পক্ষীয় সদস্যরাও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। এক পর্যায়ে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র সদস্যদের অনুরোধে সদস্য চাঁদা পরিশোধ করেন এবং ওই তিনজন বাতিল হওয়া সদস্যকে সভাস্থল থেকে বাইরে পাঠাতে সম্মত হন। এরপর বৈধ সদস্যদের সদস্য চাঁদা পরিশোধ স্বাপেক্ষে ৭১ জন সদস্যের উপস্থিতিতে পূনরায় সভাপতি এজেন্ডা অনুযায়ি কার্যক্রম শুরু করে স্বাগত বক্তব্য দিতে শুরু করেন। তিনি তার বক্তব্যে বলেন, বিগত নির্বাচনে পরাজিত হয়ে প্রেসক্লাবের কিছু সদস্য ‘সাংবাদিক ঐক্য’ নামের একটি সংগঠন তৈরি করে কিছু ‘বিপথগামী’ সদস্য একের পর এক প্রেসক্লাবের স্বার্থ পরিপন্থী কর্মকান্ড পরিচালনা করে চলেছেন। সভাপতির বক্তব্য চলাকালে আবারও আবুল কালাম আজাদ, আবু আহমেদ, সুভাষ চৌধুরীসহ কতিপয় সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন এবং হট্টগোল করে সভা বানচালের চেষ্টা করেন। এরইমধ্যে অতি উৎসাহী হয়ে যমুনা টিভির আহসানুর রহমান রাজিব সামনের সারিতে থাকা প্রেসক্লাব সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের ‘এই ধর ধর’ বলে চেয়ার তুলে তেড়ে আসেন এবং মারতে উদ্যত হন। এহেন পরিস্থিতিতে প্রেসক্লাবের প্রবীন সদস্য প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, যুগের বার্তার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সদস্য হাফিজুর রহমান মাসুম, মনিরুল ইসলাম মনি, আসাদুজ্জামান আসাদ, শাকিলা ইসলাম জুইসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিকরা তাকে নিবৃত করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এরপর বেশকিছু সময়ের জন্য সভা মুলতবী রাখা হয়। মধ্যাহ্ন বিরতির পর পূনরায় সভার বাকী কার্যক্রম শুরু হয়। এতে তারা সভায় অংশ না নিয়ে মধ্যাহ্ন ভোজ করে চলে যান। যথারীতি সভা শুরু হলে উপস্থিত সকল সদস্য শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের আলোকে আহসানুর রহমান রাজিবকে সদস্যপদ বাতিলের প্রস্তাব করলে তা সর্বসস্মতভাবে গৃহীত হয়। এরপর ২১ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারন করে নির্বাচনী তপশীল ঘোষনা এবং তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
তাদের এহেন কর্মকান্ডে অধিকাংশ সদস্য মূখ ফিরিয়ে নেয়ায় এবং আগামী নির্বাচনে পরাজয়ের আশাংকা অনুমান করে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে কতিপয় সদস্য ঘোলা পনিতে মাছ শিকারের অপচেষ্টা শুরু করছে। এমনকি সাধারন সভার পরদিন বুধবার সকালে প্রেসক্লাবে স্বাভাবিকভাবে গিয়ে ১৮-২০ জন সদস্য জড়ো হয়ে একটি কথিত আহবায়ক কমিটি ঘোষনা হয়েছে বলে অপপ্রচার শুরু করেছেন। যা গঠনতন্ত্র পরীপন্থি এবং ধৃষ্টতা। প্রেসক্লাব কোনোভাবেই তাদের এই অপচেষ্টাকে সফল হতে দেবেনা। বরাবরই যখনই প্রেসক্লাব যখন স্থীতিশীল অবস্থা বিরাজ করে গঠতান্ত্রিক ধারাবহিকতা রক্ষা করার চেষ্টা করে ঠিক তখনই ওই মহলটি প্রেসক্লাবকে অস্থিথিশীল করতে তৎপর হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ মনে করে নির্বাচনে জয়পরাজয় থাকবে। পক্ষ-বিপক্ষ থাকবে। নির্বাচন ভন্ডুল করে যদি কেউ ফায়দা লোটার অপচেষ্টা করেন তাদের বিরুদ্ধে প্রেসক্লাব গঠনতন্ত্র অনুযায়ি পদক্ষেপ নিতে পিছপা হবেনা।

আমরা আশাকরি এরপর কোনো ব্যাক্তি বা গোষ্টির স্বার্থ সংরক্ষণ করতে সদস্যরা ভুলপথে পরিচালিত হবেন না। একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে প্রেসক্লাবের সদস্যরা গঠততান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে সমন্বিতভাবে উদ্যোগী হবেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়র চিশতির বিরুদ্ধে আইন ভেঙে সাতক্ষীরা পৌরসভায় ঠিকাদারীর প্রমাণ মিলেছে !

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর মেয়রের তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে ১০ কাউন্সিলের করা অভিযোগের বেশ কয়েকটির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। যদিও কিছু ভুঁইভোড় অনলাইনে গতকাল থেকে প্রচার করা হচ্ছে যে, তদন্তে কোন অভিযোগই প্রমাণ হয়নি।

এ প্রসঙ্গে একাধিক পৌর কাউন্সিল বলেন, কারও বিরুদ্ধে আইন ভাঙার একটি অভিযোগ প্রমাণ হলেও তাকে সেজন্য শাস্তি পেতে হয়। অথচ একাধিক অনিয়মের প্রমাণ যার বিরুদ্ধে পাওয়া গেছে তাকে নির্দোষ সাজিয়ে হাস্যকর গুজব ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সাতক্ষীরায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস স্বাক্ষরিত একটি পত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পানি বিল মওকুফের অভিযোগ প্রমানিত হলেও কাউন্সিলরগণ সুপারিশ করেছেন। ১৪২৩ হতে ১৪২৮ সন পর্যন্ত হাট বাজার ইজারা মূল্য, ভ্যাট বকেয়ার চুক্তিপত্রের অভিযোগ প্রমানিত। ট্রেড লাইসেন্সের ফি এককভাবে হ্রাস করার অভিযোগও প্রমাণিত হয়েছে।

প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০১০ এর ১৯ এর (২) (ছ) নং ধারা অনুসারে পৌরসভা মেয়র বা কাউন্সিলর কর্তৃক পৌরসভার কোন ঠিকাদারী কাজে যুক্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু মেয়র তাজকিন আহমেদ পৌরসভা থেকে ঠিকাদারির জন্য ট্রেড লাইসেন্স গ্রহণ করেন। যা ওই তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তের প্রতিবেদন ইতোমধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

যদিও এবিষয়ে মন্ত্রণালয় থেকে কোন সিদ্ধান্ত এখনো আসেনি। অথচ একটি চক্র পৌর মেয়র নির্দোষ- এমন অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে কাউন্সিলরগণ দাবি করেছেন।

এবিষয়ে সাতক্ষীরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত করেছি। প্রতিবেদনও পাঠিয়েছি। এটি তো আভ্যন্তরীণ বিষয়। মেয়রের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এমন সংবাদ বিভিন্ন অনলাইন প্রচার হচ্ছে এবিষয়ে তিনি বলেন, এটি ঠিক না। মন্ত্রণালয় থেকে কোন সিদ্ধান্ত আসেনি। তাছাড়া দোষী কি নির্দোষ সেটিও এখনো প্রমাণিত হয়নি। অনলাইন পত্রিকাগুলো কোন প্রমাণ ছাড়া এধরনের সংবাদ প্রকাশ করে ঠিক করেনি। আমরা প্রতিবেদন পাঠিয়েছি। মন্ত্রণালয় পুনরায় তদন্ত করতেও পারে।

এবিষয়ে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান বলেন, কমপক্ষে ১০টি খাতে পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগের মধ্যে কারো সঙ্গে পরামর্শ না করে গরীব লোকজনকে আর্থিক সাহায্য বাবদ ১ কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ, ব্যক্তিস্বার্থে ৮০ লাখ টাকার পানির বিল মওকুফ, ব্যক্তিগত ব্যবহারের জন্য পৌরসভার টাকায় গাড়ির তেল কেনাসহ প্রমোদ ভ্রমণ, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পৌরসভার আর্থিক ক্ষতি, বিধি ভঙ্গ করে পৌরসভার বিভিন্ন হাট-বাজার ইজারা দেওয়া এবং অনৈতিক আর্থিক সুবিধা নেওয়ার জন্য বাজেট ছাড়াই টেন্ডার দেওয়া উল্লেখযোগ্য। এসব বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু তদন্তের সিদ্ধান্ত আসার আগেই একটি চক্র তাকে নির্দোষ প্রমাণ করতে মিথ্যাচার করে যাচ্ছেন। তদন্তের আমাদের অভিযোগের মধ্যে অনেকগুলোর সত্যতা পেয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ২০২২ সাতক্ষীরা পৌরসভার ১১জন কাউন্সিলর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে স্থানীয় মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্রে জানা গেছে মেয়র চিশতীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুলোর যথাযথ তদন্তেন জন্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত তদন্ত কাজ শুরু করবে বলে জানাগেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের উন্নয়ন সফলতা তুলে ধরে শ্যামনগরে এম পি জগলুল’র উঠান বৈঠক

মেহেদী হাসান মারুফ, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে বর্তমান সরকারের উন্নয়ন সফলতা তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ মার্চ বুধবার বিকাল ৫টায় শ্যামনগর সদরের গোপালপুর শিব মন্দিরের মাঠে উঠান বৈঠকে বর্তমান সরকারের উন্নয়ন সফলতা তুলে ধরেন ।

এ সময় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উঠান বৈঠকের শুরুতেই এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন নারী নেত্রী রহিমা খাতুন বক্তব্যে বলেন আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

কিন্তু বিগত সময়ে আকাশ বন্যায় রাস্তাঘাট প্লাবিত হয় , কৃষি জমি সহ জলাভূমি তে জলাবদ্ধতা সৃষ্টি কারনে সংস্কার করার দাবি জানান। কোহিনুর বেগম বলেন সামনে শুষ্ক মৌসুম পবিত্র রমজান আগত সুপেয় খাওয়ার পানির ব্যবস্থা করার জন্য মাননীয় সংসদ সদস্য কে আহ্বান জানান।

সমাজসেবক ও প্রবীণ ব্যক্তিত্ব পঞ্চানন দাস বর্তমান সরকারের সাফল্য সফলতা ,

কর্মকাণ্ড তুলে ধরে বলেন আমার জীবন দশায় অনেক সরকারকে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময় যে উন্নয়ন হয়েছে এটা কোন সময় দেখি নি। উপস্থিত সাধারণ মানুষের বক্তব্য শুনে সংসদ সদস্য জগলুল হায়দার তার বক্তব্যে বলেন অচিরেই রাস্তা ও সুপেয় পানি সংকট নিরসন করা হবে আশ্বাস প্রদান করে বর্তমান সরকারের শিক্ষা খাত,

রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্যোগ সহনশীল সাইক্লোন শেল্টার তৈরি সহ স্বাস্থ্য খাতে উন্নয়নের কথা তুলে ধরেন। এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবির, ইউপি সদস্য এসকে সিরাজুল ইসলাম, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, ইউপি সদস্য মলয় কুমার ঝন্টু সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একটি মানবিক আবেদন

একটি মানবিক আবেদন

কর্তৃক daily satkhira

আমি শেখ হারুন উর রশিদ, পিতা- শেখ আব্দুর রশিদ, গ্রাম-সুলতানপুর, ডাকঘর ও জেলা-সাতক্ষীরা। দপ্তর সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।
সম্প্রতি জন্ম নিবন্ধনের নামের / বয়সের/ ঠিকানার সংশোধনীর জন্য ভুক্তভোগীরা আবেদন করছে।

এই আবেদন পৌরসভা, সদর উপজেলা ও ডিডিএলজি কর্তৃক অনুমোদিত হওয়ার পর গ্রাহক সেবা পায়। কিন্তু পৌরসভায় লোকবলের অভাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায়শ বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করার কারনে সময় দিতে পারেন না। আর ডিজি এলজি কর্মকর্তা তার প্রশাসনিক কর্মব্যস্ততার কারনে তিনিও ঠিকমত সময় দিতে পারেন না। এমনও দেখা গেছে ৬ মাস পূর্বে আবেদন করলেও তার নিস্পত্তি এখনো পায়নি।

এরপর অর্ধ শিক্ষিত ও নিরক্ষর মানুষের ভোগান্তি বেশি। তাই মানবিক কারনে সরকারের এই ডিজিটাল পদ্ধতি মানুষের জন্য ভালো। কিন্তু প্রশাসনিক জটিলতার কারনে মানুষ খুবই বিরক্তি বোধ করছে। তাই পৌরসভার লোকবল বৃদ্ধিসহ উপজেলা এবং জেলা পর্যায়ের নির্ধারিত এক কর্মকর্তাকে সার্বক্ষনিক এই কাজে নিয়োগসহ সার্ভার সঠিকভাবে কাজ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে মানববন্ধন

আসাদুজ্জামান ঃ শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারী ও বেসরকারী বৈষম্য দূরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে সাতক্ষীরা মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুস্তম আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক বাবু বিশ^জিৎ রায়, সহ-সভাপতি বাবু অজয় কুমার ঘোষ, আব্দুল হক, বাবু অলক কুমার ঘোষ, মাধবী রানী মন্ডল, আব্দুল মালেক প্রমূখ।
বক্তারা বলেন, মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। আসন্ন ঈদের পূর্বেই সরকারি শিক্ষক ও কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়াও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। বক্তারা এসময় স্বীকৃতি প্রাপ্ত সকল সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরনসহ ১১দাবি তুলে ধরেন সরকারের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা জাতীয় পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা পার্টি। বুধবার (২৩ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় পার্টির আয়োজনে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন এঁর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বিপুল, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ইমামুল মসলেমিন দাদু,

মো. আকরাম হোসেন খান বাপ্পী, শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি মো. আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বিপুল, ইমামুল মসলেমিন দাদু, মো. আকরাম হোসেন খান বাপ্পী, শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি মো. আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে যেভাবে চাল, ডাল, পেঁয়াজ ও ভোজ্যতেলের মত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে,

তা নিয়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষ আজ দিশেহারা হয়ে উঠেছে। শিগগিরই অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে হবে এবং এর সাথে জড়িত তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন জাঁতাকলে পড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে খেটে খাওয়া সাধারণ মানুষ। সে জন্য চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।” এসময় জেলা, উপজেলা, পৌর জাতীয় পার্টি ও জেলা জাতীয় ছাত্র সমাজসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভা ওয়াস পণ্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি শীর্ষক ওয়াস মেলা

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতি কর্র্র্র্তৃক আয়োজিত হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) সহযোগিতায় ওয়াস এসডিজি প্রকল্পের আওয়াতায় ফরিদা স্যানিটারি, পুরাতন সাতক্ষীরাতে ওয়াস পণ্যের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি শীর্ষক মেলার আয়োজন করা হয়।

২২ মার্চ মঙ্গলবার অনুষ্ঠেয় মেলা উপলক্ষে ওয়াস সচেতনতা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সহ সভাপতি ফরিদা খাতুন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্যানিটারি ন্যাপকিন ব্যবসায়ী জেসমিন আরা, পিংকী রায়, তিলোকা রানীসহ প্রমুখ। ওয়াস মেলায় স্বাস্থ্য সম্মত টয়লেট ও ওয়াস বিষয়ক পণ্য উপস্থাপন করা হয়। মেলায় ওয়াস বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও ওয়াস পণ্যের গুরুত্ব বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে উন্নত স্যানিটেশন ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুতে মেলার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে

সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত সুমনের রুহের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিনিধি : জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রয়াত রোকনুজ্জামান সুমনের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে শহরের আমতলাস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির আয়োজনে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন এঁর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামানের সঞ্চালনায় দোয়া

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বিপুল, ইমামুল মসলেমিন দাদু, মো. আকরাম হোসেন খান বাপ্পী,

শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি মো. আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, প্রয়াত রোকনুজ্জামান সুমনের পিতা ইছাহাক সরদার প্রমুখ। এসময় জেলা, উপজেলা,

পৌর জাতীয় পার্টি ও জেলা জাতীয় ছাত্র সমাজসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest