সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

নদী খননের অনিয়ম ও মাটি লুটপাটের প্রতিবাদে  নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির মানববন্ধন 
প্রেসবিজ্ঞপ্তিঃ নদী বাঁচাও অবৈধ দখল উচ্ছেদ ও ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে ও  বেতনা নদী খননের মাটি লুটপাট, খননের অনিয়মের প্রতিবাদে সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকালে লাবসা ইউনিয়নের বিনেরপোতা ব্রীজ সংলগ্ন এলাকায় সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন,
সাতক্ষীরা জেলা  নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইউপি মহিলা সদস্য ফাহমিদা জামান মিতু, সংগঠনের সহ-সভাপতি আব্দুস সামাদ,
আবু সুফিয়ান সজল, শেখ শওকাত আলী, সেলিম হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রহমত আলী, মনিরুল ইসলাম রানা,
 ইউছুফ আলী, আলি মুজজামান আলীম, হাবিবুর রহমান, ইসমাইল হোসেন, হাফিজুর রহমান, আল হেলাল,  সদর উপজেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী , লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম, নাজমা আক্তার (নদী), অব: শিক্ষক মনছুর আলী, শফিকুল ইসলাম প্রমূখ। এসময় নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির ও ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি বেতনা ও খাল খনন শুরু হয়েছে। নীতিমালা অনুযায়ী খনন এলাকার প্রতি মোড়ে মোড়ে প্রকল্পের বরাদ্দকৃত অর্থ, খননের সিডিউল এবং উপর নিচের কতটুকু খনন হবে এসব উল্লেখ পূর্বক একটি সাইবোর্ড উত্তোলন করতে হবে।  বিধিমোতাবেক বেতনানদী ও খাল খনন করতে হবে, বিলের পাশের খাল উদ্ধার করতে হবে। স্লাইজ গেট চালু করতে হবে। গাছ কেটে ইটভাটায় জ্বালানী বন্ধ করতে হবে। অবৈধ ইটভাটা বন্ধ ও কাঠ পোড়ানো বন্ধ করে পরিবেশ দূষন মুক্ত করতে হবে। এসব এর পাশাপাশি ভুমিহীনদের উচ্ছেদকৃতদের পুনর্বাসন করতে হবে।
প্রভাবশালী ব্যক্তিদের কবল থেকে খাস জমি উদ্ধার। পানি উন্নয়ন বোর্ডের এসও এবং সহকারী ঠিকাদারদের সহযোগিতায় স্থানীয় প্রভাবশালীরা দলীয় নেতাদের এবং বিভিন্ন সংস্থার ও প্রতিষ্ঠানে নাম ভাঙ্গিয়ে নদী ও খাল খননের মাটি অবৈধভাবে  দিনে ও রাতে লুটপাট করে নিয়ে ইটভাটায় বিক্রি করছেন। অবিলম্বে নদী ও খালের মাটি বিক্রিকারী ব্যক্তিদেরকে সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সরকারি প্রত্যেক উপকারীভোগীতা স্বজনপ্রীতির মাধ্যমে জেলার প্রায় ইউনিয়নে ও পৌরসভার জনপ্রনিধিরা তালিকা অনিয়ম করেছে।
 অধিকাংশ ভুমিহীন ও অসহায় গরীব পরিবার এই উপকারীভোগীতে বঞ্চিত হয়েছে। তাদেরকে এই তালিকার আওতায় প্রকৃত ভূমিহীনদের ও অসহায় গরীবদের নাম দিতে হবে বলে বক্তারা দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় সাতক্ষীরায় মানববন্ধন ও র‌্যালি

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস’২২ উদযাপনে দলিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় সাতক্ষীরায় মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উদযাপন কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,

বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের বিভাগীয় সভাপতি সুব্রত কুমার দাশ, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ, সদস্য মন্টু কুমার দাশ, বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি সুমন দাশ।
মানুষের জন্য ফাউন্ডেশন, ইউকে এইডের অর্থায়নে দলিত ও সম্প্রীতি ফোরাম এর বাস্তবায়নে বাংলাদেশ দলিত যুবঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনায় করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ।
মানববন্ধন শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি সহকারে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উপস্থিত হন। পরে দলিত হরিজন জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, সরকারের নির্বাচনী ম্যানিফেস্টের প্রতিশ্রুতি বাস্তবায়ন,

বৈষম্য বিলোপ আইন এর আলোকে সেবা প্রদান যুগোপযোগী করা, দলিত হরিজন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার নিশ্চিত করা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় হরিজন সম্প্রদায়ের জন্য চাকুরী নীতিমালা যুগোপযোগী করা, সরকারের গৃহায়ন কর্মসূচী বাস্তবায়ন ও হরিজনদের খাস জমি বন্দোবস্ত, সরকারি সেফটিনেট কর্মসূচীতে দলিতদের অন্তর্ভূক্তি, আদমশুমারী বা জাতীয় জরিপে দলিত সম্প্রদায়কে আসন সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত এর মানবতার ১০ দফা দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সভার পর প্রেসবিজ্ঞপ্তি ও ফেসবুক পেইজে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্তি করার চেষ্টা

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সভার পর একটি প্রেসবিজ্ঞপ্তি ও ফেসবুক পেইজে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে প্রকৃত ঘটনা হলো, প্রেসক্লাবের সাধারণ সভার শুরুর পর সভাপতি মমতাজ আহমেদ বাপী স্বাগত বক্তব্য শুরু করেন।
শুরুতে তিনি বলেন, বিগত নির্বাচনে পরাজিত হয়ে প্রেসক্লাবের কিছু সদস্য ‘সাংবাদিক ঐক্য’ নামের একটি সংগঠন তৈরি করে একের পর এক প্রেসক্লাবের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে চলেছেন।

প্রেসক্লাবের সদস্য হয়েও প্রেসক্লাবের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিপথগামী সেসব সদস্যদের এক ছায়াতলে আসার আহ্বান জানান। সভাপতি একের পর এক গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড তুলে ধরে সাতক্ষীরা প্রেসক্লাবের আর্থিক ক্ষতিসাধনের বিষয়টি নিশ্চিত করতে থাকেন, তখন নিজেদের সদস্য পদ হারানোর আশংকায়
সভাপতির বক্তব্য চলাকালে চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, আবু আহমেদ, সুভাষ চৌধুরী উত্তেজিত হয়ে ওঠেন। এবং সভা ভন্ডুল করার চেষ্টা করেন।
এমন সময় তার পিছনে থাকা যমুনা টিভির আহসানুর রহমান রাজিব সামনের সারিতে থাকা প্রেসক্লাব সভাপতি- সহ সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের ‘এই ধর ধর’ বলে চেয়ার তুলে তেড়ে আসেন। এবং সভাপতি সহ-সভাপতিকে মারতে উদ্যত হন। এবং আপত্তিকর কথাবার্তা বলে সভা ভন্ডুল করার চেষ্টা করেন।

এসময় সেখানে উপস্থিত প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, যুগের বার্তার নির্বাহী সম্পাদক ও সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, মনিরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, শাকিলা ইসলাম জুইসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও সিনিয়র সাংবাদিকরা তাকে নিবৃত করার চেষ্টা করেন।
পরে সাংবাদিকদের প্রতিরোধের মুখে প্রেসক্লাব থেকে ছটকে পড়েন তিনি। এরপর সভা শুরু হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের আলোকে তাকে উপস্থিত সদস্যদের প্রস্তাবে সদস্য পদ স্থায়ীভাবে বহিষ্কার করেন।
প্রকৃত ঘটনা আড়াল করে যমুনা টিভির রাজিবসহ একটি পক্ষ ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করছেন।
বেয়াদবির চরম মাত্রা অতিক্রম করে রাজিব নিজে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে।যেখানে তারা বলছেন, রাজীবকে হত্যার হুমকিসহ মারপিটের চেষ্টা করা হয়েছে বলে বানোয়াট গল্প প্রচার করছেন।
সাধারণ সভায়  বিষয়টি নিয়ে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্তি না হতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ন্যাটোর সদস্য পদ আর চাই না, যুদ্ধবিরতি চাই: ইউক্রেন

বিদেশের খবর: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতি, রুশ সেনা প্রত্যাহার এবং ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টির বিনিময়ে সামরিক জোট ন্যাটোর সদস্যপদ না চাওয়ার প্রতিশ্রুতি নিয়ে তিনি আলোচনা করতে প্রস্তুত। খবর আলজাজিরার।

সোমবার রাতে ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এটি সবার জন্য একটি আপস। কারণ পশ্চিমা দেশগুলো জানে না তারা ন্যাটোর বিষয়ে আমাদের সঙ্গে কী করবে, ইউক্রেন নিরাপত্তার গ্যারান্টি চায় এবং রাশিয়াও চায় না (পূর্ব ইউরোপে) ন্যাটোর আরও সম্প্রসারণ হোক’।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তিনি আর ন্যাটোর সদস্য হতে ইচ্ছুক নন। তিনি বুঝে গেছেন, ইউক্রেনকে গ্রহণ করতে ন্যাটো প্রস্তুত নয়। তার ভাষায়, ‘আমি এমন একটা দেশের প্রেসিডেন্ট থাকতে চাই না, যারা হাঁটু গেড়ে ভিক্ষা চায়। তিনি বুঝেছেন যে, ন্যাটো রাশিয়াকে ক্ষুব্ধ করবে না। তারা এই বিতর্কিত বিষয়ের মধ্যে ঢুকতে ভয় পাচ্ছে।

জেলেনস্কি আরও বলেছেন, যুদ্ধবিরতি হলে এবং নিরাপত্তার গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে গেলে ক্রিমিয়া এবং রাশিয়ার-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা পূর্ব ডনবাস অঞ্চল নিয়েও আলোচনায় বসতে প্রস্তুত কিয়েভ।

এর আগে গত রবিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জেলেনস্কি বলেছিলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার আগ্রাসনের সমাপ্তি আলোচনায় ব্যর্থ হওয়া মানে ‘তৃতীয় একটি বিশ্বযুদ্ধ’ বেঁধে যাওয়া। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। আলোচনাই যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায়।

টানা ২৭ দিন ধরে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। জল, স্থল ও আকাশপথে চালানো রুশ সেনাদের জোরদার হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটি। যুদ্ধ বন্ধে মস্কো-কিয়েভ আলোচনা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত ইতিবাচক কোনো ফল আসেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওবায়দুল কাদেরকে গোনার টাইম নাই এমপি একরামুলের!

রাজনীতির খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘গোনার টাইম নাই’ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

তিনি বলেন, ‘আমি একজন মেম্বার অব পার্লামেন্ট। কাদের মিয়ারে গোনার আমার টাইম নাই। হেতে (সে) যেইরকম এমপি, আমিও সেইরকম এমপি। এই কাদের নিজের ভাইয়ের বিচার করতে পারে না, হেতে আবার মানুষের বিচার কী কইরব।’

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বাড়িতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে একরামুল করিম চৌধুরী বলেন, আপনাদের গায়ের গন্ধ আমি পেয়েছি। আপনাদের থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আগামী এক বছরের মধ্যে এই এলাকার (কালাদরাপ ইউনিয়ন) সব রাস্তাঘাট পাকা করব।

তিনি আরও বলেন, মানুষকে ভালোবাসতে দলের প্রয়োজন হয় না। আমি আপনাদের মন থেকে ভালোবাসি। আপনাদের কাছে একটা দাবি জানাচ্ছি, আমি মারা গেলে আপনারা সবাই আমার জানাজায় আসবেন। আপনাদের সকলের দোয়ায় আমি হয়তো জান্নাতে যেতে পারি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনকে উদ্দেশ্য করে একরামুল করিম চৌধুরী বলেন, সে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে টাকা দাবি করেছে। মানুষের জায়গা দখল করে আজ বড় লোক হয়েছে। সে একটা চোর। এই টাকা জমিয়ে সে ইতালিতে মদের দোকান দিয়েছে। শাহিনের এক ভাই জাতীয় গোয়েন্দা সংস্থায় (এনএসআই) কাজ করে। ভাইকে দিয়ে সে আমার নামে বিভিন্ন রিপোর্ট করায়। মানুষ জেগে উঠলে এসব এনএসআইয়ের রিপোর্টের চাপে কাজ হবে না।

এ প্রসঙ্গে শিহাব উদ্দিন শাহিন বলেন, তিনি (একরামুল করিম) প্রতিদিন মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের নোয়াখালী তথা সারা বাংলাদেশের গর্ব। উনি এভাবে মন্ত্রী মহোদয় এবং আমাকে নিয়ে কথা বলতে পারেন না। আমি তার বক্তব্যের নিন্দা জানাই।

প্রসঙ্গত, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দীর্ঘ ১৩ বছর ধরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ থেকে একরামুল করিম চৌধুরীকে বাদ দিয়ে ৮৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে। আর দুই যুগ্ম আহ্বায়ক করা হয় অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন এবং নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ

দেশের খবর: বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় ১১৭ দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশের নাম উঠে এসেছে। আর ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে বায়ু দূষণে ঢাকার অবস্থান ২৮তম।

মঙ্গলবার (২২ মার্চ) প্রকাশিত ‘বিশ্বের বায়ুর মান প্রতিবেদন-২০২১’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনটি প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে একটি দেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমান বজায় রাখতে পারেনি; আর দূষণের মাত্রার বিচারে সবার উপরে রয়েছে বাংলাদেশের নাম।

আইকিউ এয়ারের প্রতিবেদন বলছে, সমীক্ষার প্রায় সাড়ে ৬ হাজার শহরের মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহরের বাতাসে ২০২১ সালে ডব্লিউএইচও প্রত্যাশিত বায়ুমান পাওয়া গেছে। আর ৯৩টি শহরে পিএম২.৫ এর মাত্রা ছিল ওই গ্রহণযোগ্য মাত্রার ১০ গুণ বেশি।

বাংলাদেশের বাতাসে পিএম২.৫ এর গড় পরিমাণ ছিল ৭৬ দশমিক ৯ মাইক্রোগ্রাম, যা সমীক্ষার ১১৭টি দেশ ও অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। এই হিসেবে গতবছর বিশ্বে বাংলাদেশের বাতাসই ছিল সবচেয়ে দূষিত।

সাতটি দেশে এই পরিমাণ ছিল ৫০ মাইক্রোগ্রামের বেশি, যার মধ্যে দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান তালিকার তৃতীয় (৬৬ দশমিক ৮ মাইক্রোগ্রাম) এবং ভারত তালিকার পঞ্চম (৫৮ দশমিক ১ মাইক্রোগ্রাম) অবস্থানে রয়েছে।

আইকিউ এয়ার ২০১৮ সাল থেকে এই প্রতিবেদন প্রকাশ আসছে এবং প্রতিবারই বাংলাদেশ দূষিত দেশের তালিকায় প্রথম দিকে থাকছে।

প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান ২৮তম। ঢাকায় দূষণ তুলনামূলক কম হওয়ার বড় কারণ ছিল গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে মহামারীর লকডাউন।

রাজধানী শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর নয়াদিল্লি (ভারত)। দূষিত বায়ুর শীর্ষ ১০ রাজধানী শহরের মধ্যে নয়াদিল্লির পরে রয়েছে ঢাকা (বাংলাদেশ), এনজামেনা (চাদ), দুশানবে (তাজিকিস্তান), মাসকট (ওমান), কাঠমান্ডু (নেপাল), মানামা (বাহরাইন), বাগদাদ (ইরাক), বিশকেক (কিরগিজস্তান) ও তাশখন্দ (উজবেকিস্তান)।

আইকিউ এয়ারের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৬টিই মধ্য ও দক্ষিণ এশিয়ার।

প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণ এখন বিশ্বের বৃহত্তম পরিবেশগত স্বাস্থ্য হুমকি হিসেবে বিবেচিত।

বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। হাঁপানি, ক্যানসার, হৃদরোগ, ফুসফুসের অসুখসহ অনেক রোগের কারণ বায়ুদূষণ। এ রোগ বৃদ্ধির জন্যও বায়ুদূষণ দায়ী। বায়ুদূষণের দৈনিক অর্থনৈতিক ক্ষতি প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বা মোট বিশ্ব উৎপাদনের ৩ থেকে ৪ শতাংশ। বায়ুদূষণ তাদেরই বেশি প্রভাবিত করে, যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু আহত
 দেবহাটা ব্যুরো : দেবহাটায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সংখ্যালঘু গৃহবধু আহত হয়েছে। আহত গৃহবধুকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় আহত ঐ গৃহবধুর স্বামী উপজেলার ঘোনাপাড়া গ্রামের হাজারী লাল বিশ^াসের ছেলে সুকুমার বিশ^াস বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ মতে জানা গেছে, ঘোনাপাড়া সার্ব্বজনীন কালীমাতা মন্দিরের জমিতে সজনে, নারিকেল গাছসহ বিভিন্ন প্রকারের ফলফলাদী গাছ আছে। মঙ্গলবার ২২ মার্চ, ২২ ইং তারিখ দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঘোনাপাড়া গ্রামের কালিপদ সরকারের ছেলে পিন্টু সরকার, একই গ্রামের মৃত নিরাপদ সরকারের ছেলে কালিপদ সরকার, মৃত সুনীল স্বর্নকারের ছেলে মদুসুদন সরকার ও গোবিন্দ সরকার, মৃত সুষেন সরকারের ছেলে নীল কুমার সরকার, মৃত সাধন সরকারের ছেলে সুকুমার সরকার ও দেবকুমার সরকার, মৃত যোগীন্দ্রনাথ সরকারের ছেলে গোপাল সরকার ও নওয়াপাড়া গ্রামের মৃত নেছার আলী গাজীর ছেলে মনিরুল ইসলাম বিভিন্ন লাঠিসোটা নিয়ে বিবাদীরা মন্দিরের সজনে গাছের ডাল কাটতে থাকে।
উক্ত গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগকে কেন্দ্র করে বিবাদীরা বাদীর বসত বাড়ির উঠানে বাদীকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় বাদীর স্ত্রী লক্ষী রানী (৩০) ও ছেলে জয়দেব বিশ^াস (১৭) ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে। এসময় লক্ষী রানীর পরিধেয় বস্ত্র ছিড়ে যায় এবং তার কানে থাকা ৮ আনা ওজনের স্বর্নের দুল হারিয়ে যায়। এ ঘটনায় আহত লক্ষী রানীকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানিয়েছেন, অভিযোগটি তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সীমান্তের সকল দোকান রাত ৮ টার মধ্যে বন্ধ : আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত 
দেবহাটা ব্যুরো: দেবহাটায় আইন শৃঙ্খলা, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে গুলো বাস্তবায়নেও কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
 মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলার আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধে সিমান্তের এক কিলোমিটারের মধ্যে সকল দোকান রাত ৮ টায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া দেবহাটা বাজারের প্রধান সড়কে বালু না রাখা,
সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা এবং আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা না টানালে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সঠিক ভাবে পরীক্ষা নিরিক্ষা ছাড়া কোন বাজারজাত স্থান থেকে গলদা রেনু না ধরার জন্য বিজিবিকে নির্দেশও দেওয়া হয় সভায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,
মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান প্রমুখ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest