সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দ

তেলসহ নিত্যপণ্যের শুল্ক ছাড়ের প্রজ্ঞাপন সোমবার

অর্থনীতির খবর: ভোজ্যতেল-চিনিসহ আমদানিনির্ভর বিভিন্ন নিত্যপণ্যের ওপর থেকে শুল্ক ছাড় দিয়ে সোমবার (১৪ মার্চ) প্রজ্ঞাপন জারি করা হবে। রোববার (১৩ মার্চ) সচিবালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা সাপ্লাই সোর্স, স্টক সোর্স এবং যে কোনো উপায়ে দাম যেন অস্বাভাবিক বৃদ্ধি না হয়, সেটার দিকে নজর রাখবো। সেই সিদ্ধান্ত নিয়েছি।

ভ্যাট-ট্যাক্সের বিষয়ে তিনি বলেন, পাশাপাশি ভ্যাট-ট্যাক্স কমানো যায় কি না সেটা নিয়েও শিগগির সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্যাট-ট্যাক্স কমানো বা তুলে দেওয়া, ডিউটি কিংবা ট্যাক্স যেটাই হোক। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর অর্থাৎ ভোজ্যতেল ও চিনির ওপর কতখানি কমানো যায় আমরা একটা ঘোষণা দেবো।

পরে বাণিজ্যমন্ত্রী বলেন, কীভাবে মানুষকে সাশ্রয়ী দামে পণ্য দেওয়া যায়, যার জন্য সরকার যেটা করতে পারে…ভ্যাট-ট্যাক্সের ব্যাপারে, একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে। আশা করছি, আগামীকালের মধ্যে একটা পদক্ষেপ নিতে পারবো।

এসময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আশা করছি (শুল্ক প্রত্যাহার) আগামীকাল এসআরও হয়ে যাবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিকেল ৪টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ পরিদর্শক বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে আরও যেসব সিদ্ধান্ত :

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাবিশ্বে ভোজ্যতেলের দাম বাড়ছে। দাম বাড়ার মাত্রা নেই। প্রতিদিনই লক্ষ্য করছি দাম বাড়ছে। সেটার প্রভাব কিন্তু আমাদের দেশেও আসছে। রোজার মধ্যে অন্যান্য জিনিসের দাম বাড়তে পারে, সেটা মাথায় রেখেই আমরা আজ বসেছিলাম।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ কিছু কিছু জায়গায় কমে যাচ্ছে। সারাবিশ্বেই কমছে। বাংলাদেশেও এর প্রভাব পড়ছে কিংবা পড়বে। ইউক্রেন-রাশিয়া থেকে আসায় গম সরবরাহের ক্ষেত্রে আমরা অসুবিধায় পড়তে পারি। দাম বাড়তে পারে। এজন্য আমরা এটা কীভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবো, সহনীয় পর্যায়ে রাখতে পারবো সেজন্য সভা হয়েছে।

সভার সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে আমরা ওএমএস (খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি) কার্যক্রম বাড়াবো। যাতে ন্যায্যমূল্যে জনগণের কাছে পৌঁছে দিতে পারি। দ্রব্যের যে সাপ্লাই চেইন সেটা আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করবো। নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা যাতে ঠিক থাকে। পণ্যের মজুতের বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করবে বলেও জানান মন্ত্রী।

ভোজ্যতেলের বিষয়ে বৈঠক দীর্ঘ আলোচনা হয়েছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, এক বছর আগে প্রতি টন সয়াবিনের দাম ছিল এক হাজার ২৩৫ ডলার, পাম তেল প্রতি টন ছিল এক হাজার ৩২ ডলার। ৯ মার্চ প্রতি টন সয়াবিনের দাম ছিল এক হাজার ৯৩০ ডলার, পাম তেলের দাম হয়েছে এক হাজার ৮৯৭ ডলার। এই অস্বাভাবিক বৃদ্ধির চাপে তেল আমদানি করতে হচ্ছে। চাহিদার ১০ শতাংশ বেশি উৎপাদন হয় না। আমাদের পুরোটাই আমদানিনির্ভর। কাজেই পরিস্থিতি কী হতে পারে তা নিশ্চয়ই উপলব্ধি করছেন। তেলের দাম সহনীয় রাখার জন্য, দাম যেভাবে বাড়ছে। দেশবাসীকে সহনীয় পর্যায়ে দিতে আজকের এই মিটিং।

মন্ত্রী বলেন, রোজার অতিরিক্ত চাহিদা বিবেচনা করে ত্বরিত আমদানির ব্যবস্থা নিতে ব্যবস্থা নিয়েছি। আমরা মোটামুটি সবাইকে উৎসাহ প্রদান করবো যাতে করে এসব জিনিস আমদানি করে মার্কেট স্থিতিশীল রাখে।

রোজায় বিদ্যুতের সরবরাহের বিষয়ে তিনি বলেন, আপনারা বুঝতে পারছেন যে ডিজেলের সরবরাহ হয়তো কমে যেতে পারে। আমাদের গ্যাসের সরবরাহ কমে যেতে পারে। সেগুলো সঠিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যাতে বিদ্যুতের ঘাটতি না হয়। কোনোকিছুতেই যাতে আমাদের জনগণ অসুবিধায় না পড়ে সেজন্য যা যা করার সেটা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রোভার স্কাউট গ্রুপ এর নতুন রোভার সহচর ভর্তির ভাইভা

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রোভার স্কাউট গ্রুপ এর নতুন রোভার সহচর ভর্তির জন্য ভাইভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় কলেজে ভাইবা গ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মইনুল হাসান, ক্রীড়া শিক্ষক তৈয়ব হাসান বাবু,

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এবং রোভার নেতা আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র রোভার মেট কর্ণ বিশ্বাস কেডি, সরকারি সিনিয়র রোভার মেট দিনেশ সরকার,রোভার সহচর প্রিয়ব্রত মন্ডল, রিয়াজুল ইসলাম, শিরিন আক্তার প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ৫৮ তম বার্ষিক ওরস

আসাদুজ্জামান ঃ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সাতক্ষীরার নলতার খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ৫৮ তম তিন দিনের বার্ষিক ওরস শরীফ। আজ রোববার ফজরের নামাজের পর থেকে শুরু হয় মিলাদ মাহফিল। এরপর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত। আখেরী মোনাজাত পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ জিহাদী।

আখেরী মোনাজাতে মহামারী করোনা ভাইরাস থেকে বাংলাদেশ তথা বিশ্ববাসীকে পরিত্রাণ এবং পীর কেবলার ভক্তবৃন্দ ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আখেরী মোনাজাতের পূর্বে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর শিক্ষা-দীক্ষা ও কর্মময় জীবন দর্শন সম্পর্কে আলোচনা রাখেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি,

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, আলোচনা রাখেন ঢাকার গুলশান-১ জামে মসজিদের খতিব আলহাজ্জ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান, হবিগঞ্জ আহ্ছানিয়া মিশনের আবু তৈয়ব মো: মাহবুবে খোদা,

খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক, খানবাহাদুর আহ্ছানউল্লা রচিত ভক্তের পত্র থেকে পাঠ করেন চট্রগ্রাম আহ্ছানিয়া মিশনের আলহাজ্জ রাশেদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য ঃ মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনার আলোকে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ’র নির্ধারিত ওরছের তারিখ গত ৯,

১০ ও ১১ ফেব্রুয়ারি (বাংলা ২৬,২৭,২৮ মাঘ) স্থগিত হওয়ার একমাস পর গত ১১, ১২ ও ১৩ মার্চ (বাংলা ২৬,২৭ ও ২৮ ফাল্গুন ) অনুষ্ঠিত হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় যুবদলের সমাবেশ

আসাদুজ্জামান : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা যুব দল। সাতক্ষীরা শহরের বাঁকাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত যুবসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও খুলানা বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আলী আকবর চুন্নু।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা আলাদা আলাদা বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে যোগদেন। সমাবেশ স্থল এ সময় জনসমুদ্রে রুপ নেয়।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড, সৈয়দ ইফতেখার অলী, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব,

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সফিকুল আলম বাবু প্রমুখ। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিবসহ বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদল নেতা আলী আকবর চুন্নু বলেন, এই সরকারের আমলে আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সরকারের অনিয়ম-দুর্নীতির কারণে অসহনীয় হয়ে উঠেছে মানুষের জীবন।

সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে যার কারনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারন মানুষ এখন অতিকষ্টে জীবন যাপন করছে। তিনি এ সময় এই সরকারকে দ্রুত পদত্যাগ করে সুষ্ট, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহবান জানান। একই সাথে তিনি অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রনসহ বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জোর দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক

তালা প্রতিনিধি :
তালায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) সকালে তালা মেলাবাজার সমিতির অফিস কার্যালয়ে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি আনন্দ মোহন হালদারের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সজীবুদ্দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী,

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, দৈনিক পত্রদুত পত্রিকার সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি ও বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় নারী দিবস উপলক্ষে গ্রীন ম্যানের কুইজ প্রতিযোগিতা

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় গ্রীন ম্যানের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ মার্চ) সকালে তালার খলিলনগর ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক ছাত্রীর উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও নারীদের অগ্রযাত্রায় করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কুইজে প্রথম হয়েছেন শারমিন খাতুন, দ্বিতীয় হয়েছেন মোছাঃ লাবিবা ও তৃতীয় হয়েছেন রিক্তা আক্তার।

গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা। এসময় উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপায়ন ম-ল, বিদ্যালয়টির শিক্ষক মোঃ সালাউদ্দিন, মোঃ জিয়াউর রহমান, মোছাঃ লতিফা খাতুন, অখিল কুমার ম-ল, মোঃ আকরাম হোসেন, মোঃ হায়দার আলী এবং গ্রীন ম্যান সংগঠনের সিনিয়র সদস্য সুজয় চক্রবর্ত্তী, রাজু ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশের অগ্রযাত্রায় নারীদের ভূমিকা, বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় ও নারী অধিকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতা রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমাজে শিক্ষকরায় গর্বিত মানুষ — আলহাজ্ব মো: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির শিক্ষক-কর্মচারীবৃন্দের অবসর ভাতা প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সংগঠনের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারবে না। জাতিকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত এবং মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই টার্গেট অর্জন করা সম্ভব হবে না। এটা প্রধানমন্ত্রী উপল্বব্ধি করেন। এ লক্ষ্যে একযোগে ২৬ হাজার প্রাক প্রাথমিক বিদ্যালয়ে ১ লক্ষ শিক্ষকের চাকুরি জাতীয়করণ করা হয়েছে। আমরা দেখেছি,

অনেক সরকারের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে যে সাহসিকতা দেখিয়েছেন আর কোন সরকার সে সাহসিকতা দেখাতে পারিনি। তিনি আরো বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সকল পেশার থেকে সম্মানিত পেশা এই শিক্ষকতা। সমাজে শিক্ষকরাই গর্বিত মানুষ।’
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ। সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতি’র সভাপতি আব্দুর রাজ্জাক,

জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, সহ সভাপতি শেখ আমানুল্লাহ, সুকৃতি কুমার রায়, কৃষ্ণানন্দ মুখার্জী, সহ সাধারণ সম্পাদক মিলন কুমার ম-ল, সদস্য ফজলুল করিম, ভোলানাথ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে জেলার সাত উপজেলার ৩৯ জন শিক্ষক-কর্মচারী’র মাঝে ২৭ লক্ষ ৭০ হাজার ২শ ৬৯ টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, সংগঠনটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৭শ ২৭ জন শিক্ষক কর্মচারীর মাঝে ৭ কোটি টাকা অবসর ভাতা প্রদান করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও কোটা পূর্ণবহালের দাবিতে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সন্তানদের সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পূর্ণবহালের দাবিতে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সন্তানদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা কমান্ডের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার।
সমাবেশ উদ্বোধক এবং সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান মো: সোলায়মান মিয়া। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় মহাসচিব শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু,

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবদ্বয় যথাক্রমে সেলিম রেজা, কাজি টিটু, আলমগীর কবির সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন। এছাড়াও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা সভাপতি মাহমুদ আলী সুমন, সন্তান সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন,

সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ, দেবহাটা সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, তালা সভাপতি আসাদুল্লাহ মিঠু, আশাশুনি সভাপতি রাজু আহমেদ পিয়াল, সদরের বৈকারী ইউনিয়ন সভাপতি মেম্বর আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও শফিক আহমেদ প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন আপনারা গর্বিত মুক্তিযোদ্ধাদের সন্তান। হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। বাংলাদেশে আর কখনো মুক্তিযোদ্ধাদের জন্ম হবে না। যে সমস্ত মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন।

তারা যেন তাদের যোগ্য সম্মান পান সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অতীতে বাংলাদেশে রাজাকারদের গাড়ীতে জাতীয় পতাকা উঠলেও বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজাকারদের বিচার সম্পন্ন হয়েছে। আর কখনো রাজাকারদের গাড়ীতে জাতীয় পতাকা দেখতে চায় না। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন তুচ্ছ করে সেদিন তারা মুুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বলেই আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের এ অবদান বাঙালি জাতির স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে।
এর আগে সকল শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠানের গণসংগীত পরিবেশন করেন বর্ণমালা একাডেমির শিল্পীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এস এম শরিফুজ্জামান শরিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest