সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায়  ঔষধ বিক্রয় প্রতিনিধির মৃত‌্যু

মেহেদী হাসান মারুফ শ্যামনগর :
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের খানপুরে মহা সড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ একজন মৃত্যু হয়েছে।
২৭শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে অফসোনিন ফার্মাসিটি এর আই ভিশন এর এম পি ও মোঃ তরিকুল ইসলাম (৪৫) সাতক্ষীরা থেকে অফিসিয়াল ট্যুরে শ্যামনগর আসার পথে খানপুর শেখবাড়ির মোড় ট্রাকের সাথে মটর সাইকেলটি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তরিকুল নিহত হন।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে,শ্যামনগর উপজেল রিপেজেনটিভ শাখার সভাপতি সম্পাদক ও গ্রাম ডাক্তার কল্যাণ সভাপতি আকবর হোসেন সাধারণ সম্পাদক ডাক্তার নীহাররঞ্জন সাহা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ তাঁতীলীগ দেবহাটা উপজেলা ও আশাশুনি উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ২৭ জানুয়ারি বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে উক্ত দুই জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

একই সাথে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে পদ প্রত্যাশীদের আগামী ১৫ দিনের মধ্যে সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট স্বশীরে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানসিক প্রতিবন্ধী সফি হালদারের সন্ধান পেতে পরিবারের আকুতি

প্রেস বিজ্ঞপ্তি :

সাতক্ষীরা জেলার তালা উপজেলার আগোলঝাড়া গ্রামের মৃত সুরত আলী হালদারের ৬৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী সফি হালদার হারিয়ে গিয়েছে। সফি হালদারের পুত্র আব্দুল মালেক জানান, ২৩ জানুয়ারি আনুমানিক সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয় কিন্তু আর বাড়ি ফিরে আসে নি। বাড়ি থেকে বের হওয়ার সময় নেভিবুলু চকের লুঙ্গি ও কালো জ্যাকেট গায়ে পড়া ছিল।

অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় তালা থানায় ১১৩২ নং সাধারণ ডায়েরি করা হয়েছে। যদি কোন ব্যক্তি সফি হালদারের সন্ধান জানতে পারেন তাহলে তার পুত্র আব্দুল মালেক এর ০১৭৫২৫৭২৩৭৫ মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে সুশীলনের গৃহঋণ বিতরণ

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি :
মুজিব শতবর্ষ উপলক্ষে কা‌লিগ‌ঞ্জে বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর আওতায় গৃহায়ন ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সুশীলন আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠা‌নিক ভা‌বে
গৃহঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন ক‌রেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে উপস্হিত ছি‌লেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুশীলনের ক্যাশিয়ার কৃষ্ণা কর্মকার, প্রকল্প ম্যানেজার মহাসীন আলী প্রমুখ। এসময় ৬৬ জন সদস্যদের মাঝে ৪৬ লাখ ২০ হাজার গৃহঋ‌ণের টাকা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সুশীলন সংস্থার মাধ্যমে ২’শ ৫০ জন ব‌্যা‌ক্তি‌কে ৩ কোটি ২৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি :
শপথ গ্রহণের পর দায়িত্বভার বুঝে না পাওয়ায় পরিষদ চত্বরে অস্হায়ী কার্যালয় বা‌নি‌য়ে অ‌ফিস কর‌ছেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। বৃহস্পতিবার বেলা ১১টায় মথুরেশপুর ইউনিয়ন প‌রিষ‌দে গে‌লে দেখা যায়, মা‌ঠে বি‌য়ে বা‌ড়ির আকৃতিতে প্যান্ডেল নির্মাণ করে সাধারণ ও সংর‌ক্ষিত ওয়ার্ড সদস‌্য এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রথম কর্মদিবসের অ‌ফিস কর‌ছেন নব-‌নির্বা‌চিত চেয়ারম‌্যান মেম্বররা। এ সময় সাংবাদিকদের সামনে চেয়ারম্যানসহ পরিষদবর্গ অভিযোগ করে ব‌লেন, ভিতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে, নাগরিক সেবামূলক কাজকর্ম বাধাগ্রস্থ হচ্ছে। সা‌বেক চেয়ারম‌্যান প‌রিষ‌দের চা‌বি খু‌লে ‌দি‌চ্ছেনা।

সেই সা‌থে দা‌য়িত্বভারও বু‌ঝে পা‌চ্ছিনা। এতে ক‌রে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা ক‌রেন নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ। সরেজমিন ঘু‌রে দেখা যায়, মথুরেশপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম অস্থায়ী কার্যালয় বা‌নি‌য়ে অফিস করছেন। এসময় আগত সেবাগ্রহীতাদের সেবা দিচ্ছেন। সেখানে ইউপি সচিব নাসরিন আক্তারসহ সকল সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা উপস্থিত র‌য়ে‌ছেন। এসময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন, শপথ নিয়েছি কিন্তু এখনও দায়িত্বভার বুঝে পায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন পরিষদের জিনিসপত্র আনুষ্ঠানিকভাবে বুঝে দেননি। তিনি অভিযোগ করে বলেন, বিগত চেয়ারম্যান পরিষদ ক্যাম্পাসের সোলার স্ট্রিট লাইট ল্যাম্প পোস্ট লাইট, হ্যান্ড মাইক, আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র খু‌লে বাড়িতে নিয়ে গেছে। তাছাড়া পরিষদের ভিতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। অনুপোযোগী পরিবেশে পরিষদের কার্যক্রম ব্যাহত হবে এটা উ‌চিৎ নয়। মথুরেশপুর ইউনিয়নের দফাদার আব্দুর রব ছট্টু, গ্রাম পুলিশ আব্দুল কাদের, ফজলুল করিমসহ অন‌্যান‌্য গ্রাম পুলিশরা বলেন,

বিভিন্ন সময়ে এনজিও থেকে পরিষদে দুর্যোগকালীন ব্যবহারের জন্য ১৩টি হ্যান্ড মাইক, ১টি ইলেকট্রনিক হ্যান্ড করাত, রেইনকোট, টর্চ লাইট, ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনের কোনো খোঁজ নেই। পরিষদের সকল জিনিসপত্র নবনির্বাচিত চেয়ারম্যানের হাতে বুঝিয়ে দিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বিসিজি ষ্টেশনের কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭ কেজি হরিণের মাংশ ও একটি মোটরসাইকেলসহ দুই চোরা শিকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত হরিন শিকারীরা হলেন, শ্যামনগর উপজেলার বড়ভেটখালী গ্রামের মৃত বিনয় মন্ডলের পুত্র রবীন্দ্র মন্ডল (৩৫) ও একই উপজেলার হরিনগর গ্রামের মৃত আফতাব সানার ছেলে মাজেদ সানা (৪৫)।
কৈখালী কোষ্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশনের কোষ্টগার্ড সদস্যরা ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে সেখান থেকে ৭ কেজি হরিণের মাংশ ও একটি মোটরসাইকেলসহ উক্ত দুই চোরা শিকারীকে আটক হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার (বিএন) এম. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুই চোরাশিকারীকে বিরুদ্ধে যথাযথ আইনানুগব্যবস্থা গ্রহণের জন্য মরগাং ফরেস্ট অফিসের মাধ্যমে আদালতে হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল পেলো বিশ্বসেরা পুরস্কার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে অবস্থিত ‘শ্যামনগর ফ্রেন্ডশীপ হসপিটাল’ যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ইনষ্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) এর বিচারে সেরা স্থাপত্যের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

২৬ জানুয়ারি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের রিবা পুরস্কারের জন্য শ্যামনগর ফ্রেন্ডশীপ হাসপাতালের নাম ঘোষণা করে।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর জার্মানের জেমস-সায়মন গ্যালারী ও ডেনমার্কের কোপেনহেগেনের লিলে ল্যাঞ্জেব্রো সেতুর সাথে সেরা তিন স্থাপত্যের তালিকায় জায়গা করে নেয় সুন্দরবন ঘেঁষা উপকূলপাড়ের এ স্থাপনা।

এরআগে বিশে^র মোট ১১টি দেশের ১৬টি ব্যতিক্রমী নকশার স্থাপত্যের মধ্য থেকে চুড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছিল পরিবর্তীত জয়বায়ু পরিস্থিতির বিষয়কে প্রাধান্য দিয়ে গড়ে তোলা শ্যামনগর ফ্রেন্ডশীপ হসপিটাল। স্বল্প খরচে নয়নাভিরাম স্থাপত্যশৈলীর উদাহরণ সৃষ্টি করা এ ভবন নির্মাণের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির বিষয়াবলী।
উপজেলার সোয়ালিয়া গ্রামে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে আড়াই একর জমির উপর আধুনিক যাবতীয় সুযোগ সুবিধা রেখে হাসপাতালটি নির্মিত। সুনিপুন নকশা আর অনন্য স্থাপত্যশৈলীর সমন্বয় ঘটিয়ে ২০টি ভবনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে স্থাপনাটি। স্থানীয় প্রযুক্তি ও নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মিত প্রায় ৪৮ হাজার বর্গফুটের ব্যতিক্রমী নকশার এ স্থাপনা তিন পাশে পানি বেষ্ঠিত।

পরিবেশ বিপর্যয় রোধে গোটা স্থাপনার যাবতীয় বর্জ্য তাৎক্ষনিকভাবে ধ্বংসে নিজস্ব ব্যবস্থাপনায় এসটিপি’র ব্যবস্থা রাখা হয়েছে। সীমানা প্রাচীরের পরিবর্তে ভবনসমুহের মধ্যভাগ ও পাশ দিয়ে জলাধার সৃষ্টির মাধ্যমে নির্মল প্রাকৃতিক পরিবেশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে সেখানে।
জানা যায় স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ৮০ শয্যার এ হাসপাতালের নকশা তৈরী করেছেন। নকশা প্রস্তুতকালে বাতাসের গতিপথ বিবেচনায় হাসপাতালের ওয়ার্ডগুলো অবস্থান নির্ধারণ করেন তিনি। ইতোপুর্বে বাংলাদেশের এ স্থপতির নকশাকৃত গাইবান্ধার আরবানা ভবনটি আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হয়েছিল।

সরেজমিন পরির্দশনে দেখা যায় হাসপাতালের ওয়ার্ডসমুহের সম্মুখভাগে রাখা হয়েছে উন্মুক্ত বিস্তর খালি জায়গা। তীব্র লবণাক্ততার বিষয় বিবেচনায় পলেস্তারা ছাড়া দেয়াল ও ছাদে শুধুমাত্র ইটের গাঁথুনী আর ঢালাইয়ের উপস্থিতি গোটা সৃষ্টিকে পরিপূর্ণতা এনে দিয়েছে। সমগ্র স্থাপনাজুড়ে বিভিন্ন পয়েন্টে সামঞ্জস্যমত নানান প্রজাতির গাছ লাগিয়ে মুল নকশার আক্ষরিক বাস্তবায়ন ঘটানো হয়েছে। তিন পাশে ঘিরে থাকা লবণ পানির উপস্থিতির জন্য স্থাপনার মধ্যে লবনাক্ত পানি শোধনে ট্রিটমেন্ট প্লান্টের ব্যবস্থা রাখা হয়েছে।
স্থাপনার চতুর্পাশ ঘুরে দেখা যায়, মনোরম স্থাপত্য শৈলীর মাধ্যমে হাসপাতালের ইনডোর ও আউটডোরের ক্ষেত্রে দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জায়গা স্বল্পতার কথা বিবেচনায় নিয়ে সীমানা প্রাচীরের পরিবর্তে বিভিন্ন অংশে ১০ ফুট প্রশস্থ জলাধারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এখানে। হাসপাতালটিতে আউটডোর ও ইনডোর চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সুপরিসর করিডোরসহ অডিটোরিয়াম, কনভেনশন সেন্টার, ক্যান্টিন আর প্রার্থনা কক্ষেরও উপস্থিতি বিদ্যমান।

সমগ্র স্থাপনার একাধিক অংশে ইট ও কাঁচের সমন্বয়ে ভেন্টিলেশন ব্যবস্থাসহ প্রশস্থ দরজা-জানালার উপস্থিতি- গোটা স্থাপত্যে দৃষ্টি কেড়েছে। বিদ্যুতের বিকল্প হিসেবে সুপরিসর করিডোর আর বিস্তর প্রাকৃতিক আলো বাতাসের উপস্থিতি স্থাপত্য শৈলীকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভবনসমুহের তলদেশ দিয়ে আধুনিক পয়:নিস্কাশন ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত পানি পাশের কল্যানপুর খালের মাধ্যমে মাদার নদীতে নিস্কাশনের ব্যবস্থা রয়েছে।
শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এহসানুল হক রোকন জানান, শ্যামনগর উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে ২০১৪ সালে এ হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৮ সালে কাজ সম্পন্নের পর একই বছরে সেখানে উপকূলীয় জনপদের সেবা প্রত্যাশীদের চিকিৎসা সেবা শুরু হয়। মূল স্থাপনার মধ্যে ৫টি ভবন আবাসিক ও ১৫টি স্বাস্থ্য সেবার কাজে ব্যবহৃত হয় জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা এ স্থাপনার বিশেষত্ত¡।

তত্ত¡াবধায়ক শাহিনুর রহমান জানান ৬ জন চিকিৎসক ও ১২ জন সেবিকাসহ সাহায্যকারী জনবলের মাধ্যমে সেখানে ২৪ ঘন্টা জরুরী বিভাগে সেবার ব্যবস্থা রয়েছে। প্রায় প্রতি মাসে দেশের বাইরে থেকে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রেন্ডশিপ হাসপাতালে এসে রোগীদের চিকিৎসা দেন। স্বল্প খরচে সব ধরণের পরীক্ষা নীরিক্ষারও ব্যবস্থা রয়েছে। এলাকার বাইরের রোগীর হাসপাতালটিতে চিকিৎসা নেয়ার সুযোগ রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকার অন্যতম শ্যামনগর। সেখানে যাবতীয় সুযোগ সুবিধা রেখে একটি হাসপাতালের নকশা তৈরীর সময় স্বল্প বাজেটের কথা বিবেচনায় নিতে বলা হয়। পারিপাশির্^ক অবস্থার পাশাপাশি সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া এবং প্রাণ ও প্রকৃতির সাথে জীব বৈচিত্রের কথা মাথায় রেখে এ স্থাপনার নকশা তৈরী করা হয়।
হাসপাতলটির সহকারী ব্যবস্থাপক অসীম ত্রিস্টোফার রোজারিও জানান, একাধিক অপারেশন থিয়েটার, নিউনেটাল কেয়ার ইউনিটে ইনকিউবেটর সুবিধাসহ সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা সেখানে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বুধহাটায় নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বুধহাটা বাজার ভ্যান শ্রমিকদের পক্ষ থেকে ভ্যান স্টান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভ্যান চালক সমিতির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বুধহাটা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু,
নব-নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ ও সংরক্ষিত মহিলা মেম্বর দোলন খাতুন। যুবলীগ নেতা প্রভাষ কুমার চুটু এর সঞ্চালনায় এসময় বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলু,
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সাত্তার, বুধহাটা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হোসেন, কৃষকলীগ নেতা আজহারুল ইসলাম, যুব কিশোর সংসদের সাধারণ সম্পাদক আবু সাইদ প্রমূখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest