সর্বশেষ সংবাদ-
অসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন

একরামুজামান জনি :
সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ।

সকাল ১০ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ দেশের দ্বিতীয় বৃহত্তর শহীদ মিনারের সামনে জাতীয় ও সংগঠনটির পতাকা উত্তোলনের মাধ্যমে উদীচী জেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলনের শুভ সূচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক সুরেশ কুমার পান্ডের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

উদীচী সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সুখেন রায়, উদীচী কেন্দ্রীয় সংসদের নিবাহী সদস্য ও ঝিনাইদহ সংসদের সভাপতি কে এম শরিফুল ইসলাম, জাসদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অগ্রগতী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাস, সংগঠনটির সহ-সভাপতি ইন্জিনিয়ার কবির উদ্দীন আহমেদ, শেখ মুহসিন আলী, সংগীত শিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জী প্রমূখ।

উদীচী জেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলনে সংগঠনটির বিভিন্ন সংসদের নেতৃবৃন্দ, সদস্য ও বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

পরে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইইরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার গ্যাস ও তেলের ওপর নিষেধাজ্ঞা দেবে না

বিদেশের খবর : ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারাও যেন রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেন।

বিশেষ করে ইউরোপের সবচেয়ে বড় জোট ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান বাইডেন।

তবে বাইডেনের এ আহ্ববান প্রত্যাখান করে দিয়েছে ইউরোপের বেশিরভাগ দেশ।

শুক্রবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সরাসরি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানির ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না।

ফ্রান্সে ইউরোপীয়ান নেতাদের একটি আলোচনায় সভা চলার সময় এমন কথা জানান ভিক্টর ওরবান।

রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ইউরোপের জন্য অবাস্তব। কারণ ইউরোপের বেশিরভাগ দেশ রুশ জ্বালানির ওপর নির্ভরশীল।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত আমাদের অনুকূলে গেছে। (রাশিয়ান) গ্যাস ও তেলের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তার মানে হাঙ্গেরির জ্বালানির বিষয়টি সামনের দিনগুলোতে নিশ্চিত থাকল। সূত্র: রয়টার্স

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ জেনারেলকে বরখাস্ত করেছেন ক্ষুব্ধ পুতিন

বিদেশের খবর : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর ৮ শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন। এছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ায় গোয়েন্দা কর্মকর্তাদের ওপর পুতিন ভীষণ রেগে গেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি অলেক্সি ড্যানিলভ।

এমনকি রাশিয়া যুদ্ধ কৌশল বদলাচ্ছে বলেও দাবি করেন তিনি। ইউক্রেনের সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অলেক্সি ড্যানিলভ দাবি করেন, ইউক্রেন অভিযানে দুর্বল কৌশলের কারণে মস্কো বারবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ায় রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) ওপর ভীষণ ক্ষেপে গেছেন পুতিন।

এ পর্যন্ত রাশিয়ান সেনাবাহিনীর আট জেনারেলকে বরখাস্ত করা হয়েছে এবং রাশিয়া যুদ্ধ কৌশল বদলাচ্ছে দাবি করে ইউক্রেইনস্কা প্রাভদাকে অলেক্সি ড্যানিলভ বলেন, নতুন জেনারেল নিয়োগ দিয়েছে রাশিয়া। আমরা স্পষ্ট বুঝতে পারছি রুশ ফেডারেশনে কী হচ্ছে। আমি বলতে পারি যে তারা (রাশিয়া) বেপরোয়া হয়ে উঠেছে।

এ সময় তিনি আরও বলেন, রাশিয়ানরা কখনো মনে করে না যে, ‘এই জাতি ঐক্যবদ্ধ’।

অলেক্সি ড্যানিলভ আরও বলেন, সমানের পথ পাড়ি দেওয়া সহজ হবে না। এটা কঠিন হবে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, এটা কঠিন হবে। শত্রুকে অবমূল্যায়ন করা ঠিক নয়। আমরা তাদের সব দিক দিয়ে দমন করছি কিন্তু তারা পঙ্গপালের মতো হামাগুড়ি দিয়ে এগুচ্ছে।

এদিকে, অলেক্সি ড্যানিলভর সঙ্গে সুর মিলিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাবেক সিনিয়র ব্রিটিশ গোয়েন্দা ফিলিপ ইনগ্রাম দ্য টাইমসকে বলেছেন, পুতিন ‘খুব রেগে গেছেন’ এবং রুশ গোয়েন্দা সংস্থাকে দোষারোপ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউক্রেনের ল্যাবে রাখা জীবাণু ধ্বংসের আহ্বান জানালো বিশ্বস্বাস্থ্য

বিদেশের খবর: বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় ইউক্রেনের গবেষণাগারগুলোতে রাখা উচ্চ ঝুঁকির প্যাথোজেন বা জীবাণুগুলো ধ্বংস করে ফেলার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জীবানু বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে রুশ সামরিক অভিযান এবং দেশটির বিভিন্ন শহরে রাশিয়ার গোলা বর্ষণের ফলে ওইসব গবেষণাগার ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। খবর রয়টার্সের।

বিভিন্ন দেশের মতো ইউক্রেইনের গবেষণাগারগুলোতেও মানুষ ও প্রাণীর মধ্যে ছড়াতে পারে এমন মারাত্মক সব রোগের ঝুঁকি কমাতে গবেষণা চলছে। কোভিড-১৯ নিয়েও পরীক্ষা করছে দেশটির কয়েকটি ল্যাব। এসব গবেষণা কার্যক্রম পরিচালনায় সহায়তা করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা। রাশিয়ার সামরিক অভিযানের অনেক আগে থেকেই ইউক্রেনের গবেষণাগারগুলোতে জীবানু নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ অবস্থায় বিশ্বস্বাস্থ্য সংস্থা ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ প্যাথোজেনের সম্ভাব্য ছড়িয়ে পড়া ঠেকাতে তা ধ্বংস করে ফেলতে সুপারিশ জানিয়েছে। পূর্বপশ্চিম- এনই

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: ভোজ্যতেল, চাল-ডাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবার আগামী ২৮ মার্চ সারা দেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। অপরদিকে একইদিনে সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম জোট।

শুক্রবার পৃথক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিকালে রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একই দিন অর্ধদিবস হরতালের ঘোষণা দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই হরতাল কর্মসূচিতে বিএনপিও সমর্থন দিতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির ১১ দিনের কর্মসূচি চলছে। বাম দলের ডাকা হরতালে সমর্থনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের মিডিয়া কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

এদিকে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল হবে। কর্মসূচি সফল করতে সোমবার থেকে ২৭ মার্চ সারা দেশে সভা, সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

মুক্তিভবনে সংবাদ সম্মেলন বাম জোটের সমন্বয়ক সাইফুল হক জনগণকে নিজেদের বাঁচার প্রয়োজনে দেশব্যাপী হরতাল কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা সব বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল, সংগঠন, শ্রেণি-পেশার সংগঠন ও নেতাদের নিজ নিজ অবস্থান থেকে একইদিন হরতালের কর্মসূচি ঘোষণা, সমর্থন ও বাস্তবায়নে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউক্রেনের সঙ্গে আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে : পুতিন

বিদেশের খবর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানান, মস্কোর সঙ্গে ইউক্রেনের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, আলোচনায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে বলে আমাদের পক্ষের আলোচকরা জানিয়েছেন। ‘ব্যবহারিকভাবে প্রতিদিনই’ এই আলোচনা চলবে বলেও জানান তিনি।

তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। লুকাশেঙ্কোর সঙ্গে এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনায় করবেন বলে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেছেন তিনি।

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তুরস্কের আঙ্কারায় বৃহস্পতিবার প্রথমবারের মতো আলোচনায় বসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বহুল প্রতীক্ষিত এ বৈঠকটিতে তেমন ফলপ্রসু কোনো সমাধান না আসেনি বলেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে হামলা: পাল্টাপাল্টি চারটি এজাহার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে হামলা, মারপিট ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় পাল্টাপাল্টি চারটি এজাহার দায়ের করা হয়েছে।

অ্যাড. স.ম সালাহউদ্দিন, অ্যাড. সেলিনা আক্তার শেলী বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে এবং মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম ও আড. এম শাহ আলম বাদি হয়ে শুক্রবার সদর থানায় এসব এজাহার দায়ের করেন। চারটি এজাহারে ৪০ জনেরও বেশি আইনজীবীর নাম রয়েছে।
একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির মূল ভবনের দ্বিতীয় তলায় বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলমের নেতৃত্বে ছয় সদস্যের নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করার সময় সহিংসতার একপর্যায়ে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়।

এর কিছুক্ষণ পর অ্যাড. স.ম সালাউদ্দিনের ল’চেম্বারের দরজার ছিটকানি ভাঙচুর করা হয়। কয়েকজন আইনজীবী ওই ল’ চেম্বারের মধ্যে ঢোকার চেষ্টা করে। এ ঘটনায় অ্যাড. স.ম সালাহউদ্দিন বাদি হয়ে অ্যাড. এম শাহ আলম, অ্যাড তোজাম্মেল হোসেন তোজাম. অ্যাড. সায়েদুজ্জামান সায়েদ, অ্যাড. সিরাজুল ইসলাম(৫), আমিনুর রহমান চঞ্চলসহ কমপক্ষে ১০ জন আইনজীবীর নাম উলে­খ করে বৃহষ্পতিবার রাতে এজাহার দায়ের করেছেন। একইভাবে নির্বাচন স্থগিত করার কিছুক্ষণ পর অ্যাড. সেলিনা আক্তার শেলীকে অকথ্য ভাষায় গালিগালাজ, শ্লীলতাহাানি ও মারিপট করা হয়। আলিগালাজ করা হয় অ্যাড. শাহানাজ পারভিন মিলিকেও।
এসব অভিযোগে অ্যাড, সিরাজুল ইসলাম (৫), অ্যাড. আরিফুর রহমান আলো, অ্যাড. খোকনসহ পাঁচজনের নাম উলে­খ করে বৃহষ্পতিবার রাতে একটি এজাহার দায়ের করা হয়েছে। এসব মামলায় ২০ জনেরও বেশি অজ্ঞাতনামা আইনজীবীর নাম আছে।
অপরদিকে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন চলাকালে অ্যাড. মোজাহার হোসেন কাণ্টু, অ্যাড. এখলেছার আলী বাচ্চু, অ্যাড. এসএম হায়দার, অ্যাড. স.ম সালাহউদ্দিন, অ্যাড, সেলিনা আক্তার শেলী, অ্যাড. শাহানাজ পারভিন মিলি, শাকিলা খানম, আব্দুস সাত্তারসহ কয়েকজন নির্বাচন বন্ধের জন্য নির্বাচন কমিশনারদের উপর হামলা, মারপিট ও ব্যালট ছিনতাই করেন। খবর পেয়ে সেখানে ছুঁটে গেলে অ্যাড. আ.ক.ম রেজোয়ানউল­াহ সবুজ লোহার রড দিয়ে অ্যাড. এম শাহ আলমকে পিটিয়ে জখম করেন। এ ঘটনায় অ্যাড. এম শাহ আলম বাদি হয়ে অ্যাড. স.ম সালাহউদ্দিনসহ ১৪ জনের নাম উলে­খ করে অজ্হাতনামা ২৫ জনের নাম উলে­খ করে শুক্রবার থানায় এজাহার দায়ের করেন।
এদিকে অ্যাড.স.ম হায়দার, অ্যাড. স.ম সালাহউদ্দিন, এ্যাড. আ.ক.ম রেজোয়ানউল­াহ সবুজ, অ্যাড. নুরুল আমিন, অ্যাড. সেলিনা আক্তার শেলী, অ্যাড. শাহানাজ পারভিন মিলি, শাকিলা খানমসহ কয়েকজন আইনজীবী ত্রাস সৃষ্টি করে নির্বাচন কমিশনারদের উপর হামলা, মারপিট ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ওইসব আইনজীবীসহ ১১জনের নাম উলে­খ ও ২৫জন আইনজীবীকে আসামী করে দ্রুত বিচার আইনের ৩ ও৪ ধারায় শুক্রবার থানায় এজাহার দায়ের করেছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম।
সাতক্ষীরা আইনজীবী সমিতির কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী জানান, পুরাতন আইনজীবী ভবনের জমি পুলিশ দখল করতে চাইলে তৎকালিন সভাপতি অ্যাড. এম শাহ আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। সেখান থেকেই প্রশাসনের সুনজরে ছিলেন না শাহ আলম। এ কারণেই নিয়ম বহির্ভুতভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে।
তবে কয়েকজন আইনজীবী জানান, সমিতির লক্ষ লক্ষ টাকা আত্মসাতকারি অ্যাড. এম শ্হা আলম যে কোন সময় সদস্য পদ হারাতে পারেন। দু’দকের তদন্তে তিনি জেলেও যেতে পারেন। এ হেন পরিস্থিতিতে ক্ষমতা আকড়ে রেখে নিজেকে বাঁচাতে চান এম শাহ আলম। এজন্য কয়েকজন তরুন আইনজীবীকে লাঠিয়ার হিসেবে ব্যবহার করছেন তিনি। দু’জন সাংসদ দু’পক্ষের যে ছয়জন আইনজীবীকে নিয়ে সমেঝাতায় বসেছিলেন সেইসব আইনজীবীর মধ্যে একপক্ষের অ্যাড. মোজাহার হোসেন কাণ্টু, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুস সামাদসহ তিনজনকে বাদ দিয়ে রাতারাতি নিজেদের মত করে নির্বাচন কমিশন গঠণ করে তড়িঘড়ি করে ১০ মার্চে নির্বাচন করা হচ্ছিল। এর ফলশ্র“তিতেই সহিংসতা হয়েছে। এ দায় এম শাহ আলমকেই নিতে হবে।
এ ব্যাপারে জানতে চাইলে শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর বলেন, সাতক্ষীরা আইনজীবী সমিতিতে নির্বাচন চলাকালিন সহিংসতার ঘটনায় উভয়পক্ষের চারটি এজাহার জমা দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাঁচাই বাছাই করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, জেলা আইনজীবী সমিতির ১১ সদস্যের মধ্যে গত ২৭ জানুয়ারি ৭ জন ও ৩০ জানুয়ারি একজন পদত্যাগ করায় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কমিটি ভেঙে দিয়ে নির্বাচন আহবান করা হয়। একই সাথে একটি গ্র“প এসএম হায়দার কে প্রধান নির্বাচন কমিশনার করে ১৩ মার্চ নির্বাচন ঘোষণা করে। উদ্ভুত পরিস্থিতি নিয়ে গত ২৩ ফেব্র“য়ারি সাংসদ অ্যাড, মুস্তাফা লুৎফুল­াহ ও সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি আলোচনা করে ২৪ ফেব্র“য়ারি আইনজীবী সমিতির সাধারণ সভার মাধ্যমে ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠণ করা হয়। মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলমকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়। ১১ টি পদের বিপরীতে ২৫ জন প্রতিদ্বন্দি নির্বাচনে অংশ নেন। ১০ ফেব্র“য়ারি নির্বাচন চলাকালে হামলার ঘটনা ঘটে। তবে ১৩ মার্চ অপর গ্রপের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এসএম হায়দার বিনা প্রতিদ্বন্দিতায় গত ৮ মার্চ অ্যাড. আব্দুল মজিদকে (২) সভাপতি ও অ্যাড. আ.ক.ম রেজোয়ান উল­াহ সবুজকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রেমিকের সাথে অভিমান করে শ্যামনগরের স্কুল ছাত্রীর আত্মহত্যা

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামে প্রেমিকের সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্রী আতœহত্যা করেছে। বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় ঘরের সিলিংফ্যানে ওড়না পেচিয়ে আতœহত্যা করে মেয়েটি।
স্কুলছাত্রী মালতী বর্মন (১৬) মানিকখালি গ্রামের শ্রীবাস বর্মনের মেয়ে ও ভেটখালি এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্কুল ছাত্রীর মা সুচিত্রা রানী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির সবাই মিলে পালা গান শুনতে গিয়েছিলাম। রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে ফিরে দেখি মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে। দরজা ভেঙে মেয়েকে নামানোর পর গ্রাম্য ডাক্তার এসে মারা গেছে বলে জানায়।
মৃত্যুর কারণ হিসেবে তিনি এ সময় অভিযোগ করে বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের কলবাড়ি এলাকার তুষার বর্মনের ছেলে হিরণ বর্মনের সঙ্গে মালতীর এক বছর ধরে সম্পর্ক ছিল।

আমাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি মেনে নিলেও হিরনের মা বিষয়টি মেনে নিচ্ছিল না। রাতে আমরা বাড়িতে না থাকায় মোবাইল ফোনে হিরনের সুঙ্গে কথা বলার এক পর্যায়ে মালতী আতœহত্যা করেছে। আতœহত্যার পর মালতীর মোবাইল ফোনে রাতে হিরন ১৫৫ বার কল দিয়েছে বলে তিনি জানা সুচিত্রা রানী। ওই ছেলের কারণেই আমার মেয়ে মালতী মারা গেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শুক্রবার সকালে তার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest