সর্বশেষ সংবাদ-
অসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় কৃষকদলের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উধ্বর্গতির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১০ মার্চ) বৃহস্পতিবার ৩ টায় শহরের প্রাণ কেন্দ্র ইটাগাছা মানিকতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব শাহিনুর রহমানের সঞ্চালনায় ও জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব ও চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি আহবায়ক শের আলী,শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুল করিম, কালিগঞ্জ উপজেলা আহবায়ক সোহেল রানা, দেবহাটা উপজেলা আহবায়ক গোলাম রসুল খোকন, সদস্য সচিব রুহুল আমীন, আশাশুনি উপজেলা আহবায়ক আমীর হোসেন বাদশা,তালা উপজেলা আহবায়ক জাহঙ্গীর হোসেন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত, আনারুল ইসলাম, মশিউর রহমান মিল্টন, ডাঃ মামুনুর রহমান সহ সাতক্ষীরা জেলা কৃষক দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতালের ঘোষণা আসছে

রাজনীতির খবর: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। আগামিকাল (শুক্রবার) বেলা ১১টায় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করবে সংগঠনগুলো।

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় বাম সংগঠনগুলোর একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র বলেছে, হরতালের আগে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। বাম গণতান্ত্রিক জোটের এই কর্মসূচিতে বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য দলের সমর্থন থাকতে পারে।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অর্থনীতির খবর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১০ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য যেসব পণ্যের ওপর শুল্ক ছিল, সেগুলো তুলে নিয়েছি। সরকার থেকে যে সহযোগিতা প্রয়োজন, সেটা পূর্ণমাত্রায় করা হচ্ছে।’

তিনি বলেন, ‘টিসিবি আমাদের সবসময় লাগে না, সারা বছর এর প্রয়োজনও হয় না। মাঝে মাঝে প্রয়োজন দেখা দেয়। তখন সরকারকে ফ্ল্যাক্সিবল অবস্থায় থাকতে হয়। কারণ যখন যেটা প্রয়োজন দেখা দেয়, তখন সেটার জন্য ব্যবস্থা করতে হয়। তাই বলতে পারি, সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, তা করা হচ্ছে।’

কোন কোন পণ্যের শুল্ক তুলে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোজ্যতেল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। মূলত রমজান মাসে যেসব পণ্য বেশি প্রয়োজন, সেসব পণ্যের শুল্ক প্রত্যাহার হয়েছে। কারণ সবাই এগুলোর ভোক্তা। সয়াবিনের উৎপাদনপর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তাপর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।’

টিসিবি অনেকগুলো পণ্য কিনবে, কেন এসব কেনা হচ্ছে এবং এ নিয়ে পরিকল্পনা কী, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘টিসিবির জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছি। টিসিবি আমাদের অর্থনীতির ব্যাংকও। একদিকে আমাদের যেমন পণ্য দরকার, পণ্যের স্টকও দরকার। তেমনি এ পণ্যগুলো যারা ব্যবহার করবে, তাদের কাছে সময়মতো এবং ন্যায্যমূল্যে পৌঁছানো দরকার। আমরা সেই কাজটি করছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্র ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরি করছে : রাশিয়া

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, জীবাণু অস্ত্র তৈরি ও প্রয়োগের জন্য পেন্টাগন ইউক্রেনকে ব্যবহার করছে। তবে যুক্তরাষ্ট্র এধরনের অভিযোগকে “উদ্ভট” বলে উল্লেখ করেছে।

লাভরভ বলেন, হোয়াইট হাউজের এই অস্বীকৃতিতে বিস্মিত হওয়ার কিছু নেই এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ বলেছে এরকম কিছু হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্যপ্রমাণ নেই কারণ ‘গভীর গোপনীয়তার’ সঙ্গেই যুক্তরাষ্ট্র এসব অস্ত্র তৈরি করছে।

তিনি দাবি করেন, পূর্ব ইউক্রেনে সম্প্রতি যেসব এলাকা ‘মুক্ত করা হয়েছে’ সেসব এলাকায় কিছু ‘নতুন তথ্য’ পাওয়া গেছে যা থেকে বোঝা যায় এসব এলাকার ওপর হামলার ব্যাপারে কয়েক মাস ধরেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে হামলা, ব্যালাট ছিনতাই, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে প্রতিপক্ষরা সভাপতি প্রার্থী ও নির্বাচন কমিশনারদের উপর হামলা চালিয়েছে। এ সময় ছিনতাই করা হয়েছে ব্যালট।

হামলায় ৬ জন নির্বাচন কমিশনারসহ ১২ জন আহত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবী সমিতির প্রধান ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাচন স্থগিত করা হয়েছে। উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতাকারি সায়েদুজ্জামান সাহেদ জানান, বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে সমিতির মূল ভবনের দোতলায় পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হয়। নির্বাচন চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে অ্যাড. সালাউদ্দিন, অ্যাড.আ.ক.ম রেজোয়ানউল্লাহ সবুজ, অ্যাড. এখলেছার আলী বাচ্চু, অ্যাড নুরুল আমিন,

অ্যাড. শাহানাজ পারভিন মিলি, অ্যাড. সেলিনা আক্তার শেলী, শাকিলা খাতুনসহ কয়েকজন ভোট কেন্দ্রে ঢুকে নির্বাচন কমিশনারদের উপর হামলা চালিয়ে ভোট বন্ধ রাখতে বলে। বন্ধ করতে আপত্তি করায় ছয়জন নির্বাচন কমিশনারকে মারপিট করা হয়। কেড়ে নেওয়া হয় ব্যালট। ছিনতাইয়ের চেষ্টা করা হয় ব্যালট বক্স। এ খবর পেয়ে তিনি ও সভাপতি প্রার্থী অ্যাড. এম শাহ আলমসহ কয়েকজন সেখানে ছুঁটে যান।

প্রতিবাদ করায় অ্যাড. এম শাহ আলমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন অ্যাড. রেজোয়ানউল্লাহ সবুজ ও অ্যাড. নুরুল আমিন। পরে তাদের সহযোগিরা তাকে ও প্রার্থী আমিনুর রহমান চঞ্চলসহ কমপক্ষে ছয়জন আইনজীবীকে কিল ,চড় ও ঘুষি মেরে আহত করে। দখল করে নেওয়া হয় নির্বাচন কমিশনারদের চেয়ার। পরে অতিরিক্ত পুলিশ এসে পইিস্থতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। একপর্যায়ে পৌনে ১২টার দিকে জেলা প্রশাসক হুমায়ুন কবীরের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্টেট বাপ্পি দত্ত রনি নির্বাচন স্থগিত করার নির্দেশ দেন। পরে নির্বাচন কমিশনারদের নির্বাচন সংক্রান্ত সকল জিনিসপত্র জেলা প্রশাসকের কাছে জমা দিতে বলা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা আইসজীবী সমিতির সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলি বলেন, তারা হামলা করেননি। গঠণতন্ত্র বহির্ভুতভাবে অ্যাড. শাহ আলমসহ কয়েকজন নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছিল। সমিতির একজন সদস্য হিসেবে তিনি বাধা দিয়েছেন। এ ছাড়া অ্যাড. আমিনুর রহমান চঞ্চল, অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, অ্যাড. সিরাজুল ইসলাম (৫)সহ কয়েকজন আইনজীবী অ্যাড সালাহউদ্দিনের ল’ চেম্বারে হামলা চালিয়ে দরজার ছিটকানি ভাঙচুর করেছে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম বলেন, প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালিয়েছে। ব্যালাট ছিনতাই করেছে। জেলা প্রশাসক আইন বহির্ভুতভাবে নির্বাচন বন্ধ করেছেন।
সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, সংঘাতের কারণে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীরের নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। বিবাদমান দু’ গ্র“পকে আলোচনার মাধ্যমে ভোট গ্রহণের জন্য বলা হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রাণ সায়র খাল দখল দূষণ বন্ধ এবং খালের অবাধ প্রবাহে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা প্রাণ সায়র খাল দখল দূষণ বন্ধে এবং খালের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা), সুন্দরবন ফাউন্ডেশন এবং বেলা নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদ সাতক্ষীরার সদস্য সচিব আশেক ই এলাহী।
সাতক্ষীরা প্রাণ সায়র খাল সরেজমিন পরিদর্শন পূর্বক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যনার্জি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বেগম মরিয়ম মান্নান,

লুইস রানা গাইন, ফরিদা আক্তার বিউটি, খুরশিদ জাহান শীলা, আব্দুস সামাদ, শাম্মী আক্তার কুমকুম প্রমুখ। সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, ১৮৫০ সালের দিকে সাতক্ষীরার জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা-বাণিজ্যের সুবিধা ও শহরের শ্রীবৃদ্ধির জন্য একটি খাল খনন করেন। মরিচ্চাপ নদের সঙ্গে বেতনা নদীর সরাসরি যোগাযোগ রক্ষা করার জন্য এ খালটি খনন করা হয়। এল্লারচর থেকে খেজুরডাঙ্গী পর্যন্ত ১৪ কিলোমিটার লম্বা খনন করা খালটি প্রাণনাথ রায় চৌধুরীর নাম অনুসারে প্রাণসায়ের খাল হিসেবে পরিচিতি পায়। খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতাসহ বিভিন্ন স্থানের সঙ্গে প্রধান যোগাযোগের মাধ্যম ছিল এ খাল। এর মাধ্যমে সহজ হয়ে উঠেছিল জেলার অভ্যন্তরীণ যোগাযোগও।

কিন্তু খালটি দখল দূষনের কারনে প্রায় মৃত হয়ে গেলে সরকার ১০ কোটি ১৩লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরার সদর উপজেলার এল্লারচর থেকে খেজুরডাঙ্গী পর্যন্ত ১৪ কিলোমিটার খাল খনন শুরু করে। নকশা অনুযায়ী খালের উপরিভাগের প্রস্থ হতে হবে ৭৫ থেকে ৮০ ফুট। গভীরতা ৬ থেকে ৮ ফুট ও তলদেশের প্রস্থ হবে ২৫ ফুট। খনন শেষ করার আগে অনেক স্থানের পাড় ধসে পড়ে। টাকা ব্যয় হলেও সাতক্ষীরাবাসীর চাওয়া পূর্ণ হয়নি। খননের মাত্র কয়েকমাস পর থেকে আবারো পূর্বের ন্যয় দখল ও দুষনে ভরাট হতে থাকে খালটি। খালটিতে পানি প্রবাহ ফিরিয়ে আনতে দুই মুখ বাধ ও স্লুইজ গেট অপসারন করতে হবে। যাতে আবারো প্রাণ সায়র খাল প্রাণ ফিরে পায়। অবিলম্বে বক্তারা খালটি অবৈধ দখল ও দুষণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধ নির্বাচন কমিশন বাতিলের দাবি সাতক্ষীরা জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস ইউনিয়নের শ্রমিকদের

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের অবৈধ নির্বাচন কমিশন বাতিল এবং তিন বছরে ইউনিয়নের তিন কোটি টাকা আত্মসাথের তদন্তের দাবিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনিয়নের সাধারণ শ্রমিকবৃন্দ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারী ২২ সাতক্ষীরা জেলা বাস,মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের গঠনতন্ত্রের ১৮ ধারা অনুযায়ী বার্ষিক সভায় মোট সদস্যের ৬৬% সদস্যের উপস্থিতিকে কোরাম বলে বিবেচিত হবে। কিন্তু উক্ত সভায় মাত্র ২শ থেকে ২৫০ জন কার্ডধারী শ্রমিক উপস্থিত ছিলো। বাকীরা সব ভূয়া এবং বহিরাগত। তাতেও উক্ত সভার কোরাম পূরণ হয়নি। দুই তৃতীয়াংশ শ্রমিকের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার কথা থাকলেও ইউনিয়নের বর্তমন নেতৃবৃন্দ নিজেদের পছন্দনীয় লোক দিয়ে অগঠনতান্ত্রিক একতরফা ও অবৈধভাবে নির্বাচন কমিশন গঠন করেছে। তফশীল ও ঘোষনা করেছেন তারা। উক্ত তথাকথিত কমিশন শ্রমিকদের স্বার্থ বিরোধী এবং গঠণতন্ত্র বিরোধী মর্মে দাবি করেন শ্রমিকরা।
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক শেখ জাহিদুর রহমান তিনি ৩ বছরের বিভিন্ন সড়ক থেকে চাঁদা উত্তোলন, রিজার্ভ প্রতি গাড়ী থেকে চাঁদা তোলার আয়, মাইক্রোবাস থেকে আদায়কৃত চাঁদার টাকা পরিবহনের মাসিক চাঁদা আয়ের টাকা, সাতক্ষীরা নতুন পরিবহন ঢুকানোর জন্য নেওয়া টাকা, পাটকেলঘাটা ও সুভাষিনী শাখা অফিস থেকে আদায় কৃত টাকা, বাস টার্মিনালের সামনে থেকে আদায়কৃত উত্তোলিত চাঁদার টাকা ইউনিয়নের একটি মিনিবাস যার নং ঢাকা মেট্রো জ ০১৫৫, ও একটি ট্রাক যার নং সাতক্ষীরা ট-১১-০৩৯৬ দুটি গাড়ী বিক্রয় করে সর্বমোট তিন কোটি টাকা একাই আত্মসাথ করেছেন। শ্রমিক ওই টাকার হিসাব চান। শ্রমিকরা ওই মহাদুর্নীতি গ্রস্থ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তদন্তের জন্য দুদকসহ তালাশ টীমের অনুসন্ধানের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া সাধারণ শ্রমিকরা আয়-ব্যয়ের হিসাবসহ উক্ত তথাকথিত নির্বাচন কমিশন বাতিল এবং পুনরায় সাধারনসভা আহ্বান করে গঠনতান্ত্রিকভাবে নির্বাচন কমিশন গঠন পূর্বক শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন শ্রমিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বেগম জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উদ্ধর্গতির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৯ মার্চ) বুধবার বিকাল ৩ টায় শহরের প্রাণ কেন্দ্র মোজাহার পেট্রোল পাম্পের সামনে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি মিলন হোসেন শিকদার ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদ আক্তার বিউটি, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফি আহমেদ। আরও উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান হিমু,

পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলী হাসান খান হাবলু, যুগ্ম আহবায়ক শিবলুর রহমান, দেবহাটা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, যুগ্ম আহবায়ক আহমদ মোল্লা, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূরুজ্জামান, যুগ্ম আহবায়ক শেখ শাহরিয়ার মাসুদ, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু, যুগ্ম আহবায়ক জি এম মুহিত, সদস্য সচিব আ: কালাম, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুছা কালিমুল্লাহ, কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আছাদুজ্জামান দিলু, সদস্য সচিব শামীমুর রহমান দোয়ের। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সালাউদ্দীন, আ: মুজিত, নিজাম উদ্দীন, যুগ্ম সম্পাদক রাহুল আমিন পাড়, দপ্তর সম্পাদক আ: করিম, সহ দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম শামীম, সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক কামরুল ইসলামসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনগনের নাভিশ্বাস ওঠেগেছে। এ সরকার ব্যর্থ সরকার। অবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রন সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest