সর্বশেষ সংবাদ-
অসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কলারোয়ায় ওয়াস উদ্যোক্তাদের সাথে ঋণ প্রদানকারী সংস্থা আশা’র লিংকেজ সভা

নিজস্ব প্রতিনিধি : হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে।
এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে ৯ মার্চ ২০২২ তারিখ রোজ বুধবার আশা অফিস, কলারোয়াতে পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের সাথে লিংকেজ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার লক্ষ্য ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য আর্থিক সহযোগিতা বা পরামর্শ প্রদান এবং আশা’র ঋণ কার্যক্রমের সাথে ওয়াশ কর্মসূচীর সাথে কিভাবে সমন্বয় করা যায় তথা ওয়াশ বিষয়ক ঋণ ও এ সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় ওয়াস উদ্যোক্তা খাতে ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করার প্রতিশ্রুতি দান করেন। ওয়াস উদ্যোক্তারা ঋণ পেলে ব্যবসাকে আরো বড় করতে পারবেন এবং ওয়াস সুবিধা ব্িঞ্চত মানুষ ওয়াস সেবা নিশ্চিত হবে বলে বিশ^াস করেন।

আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম আশা’র ঋণ ও বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অডিটর মোঃ বদিউজ্জামান, শাখা ব্যবস্থাপক এস.কে আব্দুল মুন্নাফ, ঋণ কর্মকর্তা ফারুক হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, এসকে নূরুল ইসলাম, নাসিমা খাতুন ও সাংবাদিক বেলাল হোসেন।
উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ রতœা বেগম, আনিছা বেগম, ইভা পারভিন, মোঃ জাহাঙ্গীর, রুহুল আমিন, তানিয়া সুলতানা, শাহাজাহান কবির, শাহানারা বেগমসহ অন্যান্য। নন্দিতা রানীর দত্ত’র ব্যবস্থাপনাায় অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থা’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা মানে ভূতের মুখে রাম নাম….. নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম বলেছেন, বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা মানায় না।

তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা মানে ভূতের মুখে রাম নাম। সারা দেশে দ্বীন মজুর থেকে শুরু করে, ব্যবসায়ী, চাকুরিজীবী সকলেই ভালো আছে, শান্তিতে আছেন। যারা আমাদের চিরশত্রু পাকিস্তানীরা বিএনপিকে ইন্ধন দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিএনপি আর কোন কিছু না পেয়ে দ্রব্যমূল্য নিয়ে সারা দেশে উত্তেজনা সৃষ্টি করার চক্রান্ত শুরু করেছে। তারেক রহমান দুর্নীতির মামলায় সাজা প্রাপ্ত আসামী। লন্ডনে থাকে। তার আয়ের উৎস্য কি।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য, স্বাস্থ্য, বিদ্যুৎ সব কিছুইতে স্বয়ং সম্পূর্ণ। বিএনপি সেটি সহ্য করতে পারছে না। আপনারা যদি জনগনের স্বার্থের রাজনীতি করেন। তাহলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগন ভোট দিয়ে যদি আপনাদের নির্বাচিত করে।

আমরা স্বাগত জানাবো। কিন্তু বিদেশে লবিস্ট নিয়োগ করে রাতের আধাঁরে ক্ষমতার চেষ্টা করলে সেটি জনগন মেনে নেবে না।
বুধবার বিকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে বিএনপি-জামায়াত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ সব কথা বলেন তিনি।
সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল হাসানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাপ্পি, শেখ ইমরান হোসেন,গাজী উজ্জ্বল, জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা বসির আহমেদ, রেজাউল ইসলাম, জনি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৈয়দা রিজওয়ানা আন্তর্জাতিক নারী সাহসিকা পুরস্কার পাচ্ছেন

দেশের খবর : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নারী সাহসিকা (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ-আইডব্লিউওসি) পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান আইনজীবী হিসেবে পরিবেশ রক্ষা, বাংলাদেশের প্রান্তিক মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার লক্ষ্যে তার ব্যতিক্রমী সাহসী ভূমিকা ও নেতৃত্বের জন্য এ পুরস্কার পাবেন।

আন্তর্জাতিক নারী দিবসে মঙ্গলবার (৮ মার্চ) এ বছর ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের আরও ১১ জন নারী নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার পাবেন।

আগামী ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভার্চুয়াল এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের সম্মান জানানো হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সেখানে উপস্থিত থাকবেন। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন পুরস্কারপ্রাপ্ত নারীদের উদ্দেশে বক্তব্য দেবেন।

জনস্বার্থে রিজওয়ানা হাসান বন উজাড়, দূষণ, অনিয়ন্ত্রিত জাহাজ ভাঙ্গা, অবৈধ ভূমি উন্নয়নের বিরুদ্ধে মামলা করে জিতেছেন। গত ২০ বছরে যুগান্তকারী মামলার মাধ্যমে পরিবেশগত ন্যায়বিচারের ওপর জনকেন্দ্রিক সাফল্যের সঙ্গে কাজ করে বাংলাদেশের উন্নয়নে তিনি গতিশীলতা এনেছেন।

এ বছরের আইডব্লিউওসি পুরস্কারের জন্য নির্বাচিত অন্যান্য নারীরা হলেন- ব্রাজিলের সিমোন সিবিলিও দো নাসিমেনতো, মিয়ানমারের এই থিনজার মং, কলম্বিয়ার হোসেফিনা ক্লিনজার জুনিগা, ইরাকের তাইফ সামি মোহাম্মদ, লাইবেরিয়ার ফাসিয়া বোয়েনোহ হারিস, লিবিয়ার নাজলা মানগোউস, মলডোভার ডোইনা ঘেরমান, নেপালের ভূমিকা শ্রেষ্ঠা, রোমানিয়ার কারমেন ঘেওরঘে, দক্ষিণ আফ্রিকার রোয়েগসান্ডা পাসকো ও ভিয়েতনামের ফম দোয়ান ত্রাং।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০০৭ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী ৮০টির বেশি দেশের ১৭০ জন নারীকে আইডব্লিউওসি পুরস্কারে ভূষিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মেহেদী হাসান মারুফ, শ্যামনগর :
সাতক্ষীরার শ্যামনগরে নকিপুর ক্রিকেট জয়েন্ট’স এর আয়োজনে মহান স্বাধীনতা ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টেন ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টে।

বুধবার (৯ মার্চ ) সকাল ১০টায় শ্যামনগর নকিপুর জমিদার বাড়ি ক্রিকেট মাঠে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাবেক ক্রিকেটার আলহাজ্ব জি এম আকবর কবির।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম সায়েদ- বীন- হায়দার রাজীব, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল,শ্যামনগর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুল ইসলাম, অধ্যাপক আবুল কাসেম, ড. আনসার আলী, সাংবাদিক আফজালুল হক, প্রভাষক মোশারফ হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম,সুন্দরবন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, এস এম ফেরদাউস হায়দার, ফিরোজ হোসেন, দেবাশীষ মুখার্জী, মোস্তাহিদুর সুমন,একরামুল লায়েস, হাসানুজ্জামান হাসান, সাদ্দাম হোসেন প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শ্যামনগর নকিপুর জমিদারবাড়ির ক্রিকেট মাঠ সাবেক এবং বর্তমান ক্রিকেট খেলোয়াড়দের এক মিলনমেলায় পরিণত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে শ্যামনগর লিজেন্ড রেড বনাম শ্যামনগর লিজেন্ড গ্রীণ টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।নির্ধারিত কুড়ি ওভারে উভয় দল ১৯৮ রান করায় খেলাটি টাই হয়।টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে উভয় দলের মধ্যে খেলাটি আবারো অনুষ্ঠিত হবে। আম্পিয়ার ছিলেন অমিত হাসান বিল্লু ও নুর হোসেন।

আগামীকাল বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার নকিপুর জমিদার বাড়ি ক্রিকেট মাঠ, নওয়াবেকী স্কুল মাঠ, নুরনগর ক্রিকেট মাঠ ও মুন্সিগঞ্জ ক্রিকেট মাঠ এই ৪টি ভেন্যুতে একযোগে ৪টি গ্রুপের মাধ্যমে গ্রুপ পর্যায়ে খেলা শেষে সোমবার (১৪ মার্চ) নকিপুর জমিদারবাড়ি ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৮ নাবিক দেশে ফিরছেন বুধবার

বিশেষ ডেস্ক: রোমানিয়া থেকে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক আগামীকাল বুধবার দেশে ফিরছেন। তার্কিশ এয়ারে তারা কাল বুধবার বেলা ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন।

নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, রোমানিয়ার দূতাবাস ২৮ নাবিকের টিকিট নিশ্চিত করে আমাদের অবহিত করেছে। ফ্লাইট সিডিউল অনুযায়ী আগামীকাল বুধবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে দেশে নামবেন তাঁরা।

২৮ নাবিকের দেশে ফেরা নিশ্চিত হলেও ইউক্রেনে জাহাজে নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃতদেহ এখনই দেশে আনা সম্ভব হচ্ছে না। তার মৃতদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে।

যুদ্ধকবলিত ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমণির মাদক মামলার বিচার চলবে

বিনোদন সংবাদ: চলচ্চিত্র নায়িকা পরীমণির বিরুদ্ধে মাদক আইনের মামলা ও অভিযোগ গঠন আদেশের কার্যক্রম স্থগিত করা হাইকোর্টের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এর ফলে বিচারিক আদালতে পরীমণির বিরুদ্ধে মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

এর আগে (গত ১ মার্চ) মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা ও অভিযোগ গঠনের আদেশের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তার মামলা বাতিলের বিষয়ে রুল জারি করেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়। পরীমণির আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। পরে সে আদেশের কার্যক্রম স্থগিত চেয়ে আপিল আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এরপর ৪ অক্টোবর পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্র দাখিলের পর ১০ অক্টোবর পরীমণি ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে পুনরায় জামিন নেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনও কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণি এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

পরে একই মামলায় গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন।

একইসঙ্গে আদালত পরীমণিসহ তিন জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নামঞ্জুর করেন। মামলার অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

এরপর গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা ও একই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে চলচ্চিত্র নায়িকা পরীমণি হাইকোর্টে আবেদন জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতারণা ও জালিয়াতির মামলায় সাতক্ষীরা সদর থানার সাবেক এসআই’র স্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশীট

আসাদুজ্জামান : প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র তৈরী করে অন্যের জমি জবর-দখলের অভিযোগে সাতক্ষীরা সদর থানার সাবেক এস.আই এসএম হুমায়ূন কবীরের স্ত্রী নাজমা খাতুন ও শহরের মুন্সিপাড়ার ভূমিদস্যু ছালাম গাজীসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশীট গ্রহন করেছে সিনিয়র স্পেশাল জজ আদালত।
স্পেশাল জজ আদালতের বিচারক সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান একই সাথে ওই মামলায় আসামীদের গ্রেপ্তারী পরোয়ানা জারীরও আদেশ দেন। স্পেশাল মামলা নং- ০১/২২।
এ মামলার গ্রেপ্তারী পরোয়ানা আসামীরা হলেন,
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের মাদার সরদারের স্ত্রী জবেদা খাতুন, সদর উপজেলার মাছখোলা গ্রামের শেখ আব্দুর রশিদ,

মুন্সিপাড়ার বাবলু গাজীর পুত্র ভূমিদস্যু ছালাম গাজী, আলীপুর চাপারডাঙ্গী গ্রামের বর্তমান ইউ.পি সদস্য জাহিদুর রহমান, পুরাতন সাতক্ষীরার আলাউদ্দীনের স্ত্রী শাহনাজ বেগম,

সদর থানার সাবেক এস, আই এস, এম হূমায়ূন কবীরের স্ত্রী নাজমা খাতুন, পুরাতন সাতক্ষীরার রিয়াছাত আলী, তার স্ত্রী করিমন বেগম ও সদর সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লেখক সিরাজুল ইসলাম।
জানা যায়, আশাশুনির শ্রীউলা গ্রামের মৃত: আহম্মদ আলীর পুত্র শাহীন ইকবাল ২০১৮ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতে সাতক্ষীরা সদরের সাব-রেজিস্টার মোঃ লুৎফর রহমান মোল্যা, সদর থানার সাবেক এস.আই এসএম হূমায়ূন কবীরের স্ত্রী নাজমা খাতুন ও শহরের মুন্সিপাড়ার ভূমিদস্যু ছালাম গাজীসহ ১৫ জনের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রতারনা ও জাল-জালিয়াতিসহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইন (২ নং আইন) এর ৫(২) ধারায় পিটিশন ৩/১৮ নম্বর একটি মামলা করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনাকে নির্দেশ দেন। দীর্ঘ প্রায় ৪ বছর তদন্ত শেষে গত ৩১ ডিসেম্বর উপ সহকারী পরিচালক নীলকমল পাল সাতক্ষীরা সদরের সাব-রেজিস্টার মোঃ লুৎফর রহমান মোল্যাকে আসামী থেকে আব্যাহতি দিয়ে তাকে সাক্ষী শ্রেনীভুক্ত করে ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান গত ২৪ ফেব্রুয়ারী ধার্য দিনে চার্জশীট গ্রহন করে সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ দেন। উক্ত আসামীরা পরস্পর যোগ সাজসে সাতক্ষীরা মৌজার ৫৬৭ ও ১৬২৭ এস, এ খতিয়ানের ২৪৭১, ২৪৭২ ও ২৪৭৩ দাগের এক একর ১২ শতক জমির খাজনাজারী মোকদ্দমার রায়, মিউটেশন, খন্ড খতিয়ান, চেক দাখিলা ও বর্তমান রেকর্ড জাল-জালিয়াতি করে সদর সাব-রেজস্টারের মাধ্যমে জাল দলিল সৃস্টি করে জোর-পূর্বক সম্পত্তির দখল নেয়। আদালত আগামী ১০ মার্চ এ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভূয়া র‌্যাব সদস্য আটক

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া এলাকা থেকে চাঁদাবাজি করার সময় সোমবার রাতে একজন ভূয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় র‌্যাবের একটি ভুয়া আইডি কার্ড, একটি মোটরসাইকেল,

তিনটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড। আটককৃত ভুয়া র‌্যাবের নাম শরিফ আফ্রিদী (২৪)।

তিনি কলারোয়া উপজেলার বাকশা বাগাডাঙ্গা গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান, সদর উপজেলার চুপড়িয়া গ্রামে নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করছেন এক যুবক, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় সেখানে এক দোকানে চাঁদাবাজি করার সময় তাকে হাতে-নাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest