সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মেহেদি হাসান মারুফ, শ্যামনগর : শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ ও বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ লা মার্চ) বেলা ১১ টায় শ্যামনগর মডার্ণ স্কুল চত্ত্বরে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সাইটসেভার্স এর অর্থায়নে অনুষ্ঠিতব্য উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন। শ্যামনগর উপজেলা প্রশাসন ও বারসিক এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য উক্ত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের  সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অন্ধজনে দেহ আলো; সিডিও ইয়ুথ টিমের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। তারা উপকূলের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। চোখ দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই উপজেলার দুস্থ, অসহায়, অবহেলিত মানুষের চোখের সেবা দেওয়ার জন্য সিডিও যে মহতী উদ্যোগ গ্রহন করেছে, এটি যেন প্রতি বছর আয়োজনের মধ্য দিয়ে ধারাবাহিকতা বজায় থাকে। অতঃপর শ্যামনগরের সকল জনগণের পক্ষ থেকে বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন,

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম,

সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মো. সাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, দৈনিক জাগরনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক জি.এম আকবর কবীর, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ সুমন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, শ্যামনগর মডার্ণ স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সিদ্দিক, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী,

শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও’র সদস্য এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ। এর আগে অনুষ্ঠান উদ্বোধনের প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে সিডিও’র উপদেষ্টা এস.এম আমিনুর রহমান বকুল ও স্বেচ্ছাসেবক মিলন মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আইন শৃংঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা 

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কা‌লিগ‌ঞ্জে আইন শৃংঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,

উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, থানার সেকেন্ড অফিসার আবু হাসান, কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগজী, শিক্ষক খান আবুল বাশার, জিএম, আবু আব্দুল্লাহ, নায়েব সুবেদার আরকুল ইসলাম, নায়েব সুবেদার সুজাউল ইসলাম, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হাবিলদার আনিসুর রহমান, হাবিলদার হাবিবুর রহমান প্রমূখ। সভায় উপজেলা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষ‌য়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। একই স্থানে কৃষিঋণ, এনজিও সহ বি‌ভিন্ন ক‌মি‌টির সভা অনু‌ষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে সমন্বয় কমিটির সভায় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের সরকা‌রি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ১৩ বছর নির্বাচন হয় না সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নে

নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘদিন নির্বাচন না দিয়ে অগঠনতান্ত্রিকভাবে চলছে সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী(দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটির কার্যক্রম।
টানা ১৩ বছর ধরে কোন নির্বাচন না দিয়ে শুধু মাত্র কাগজ কলমে নির্বাচন দেখিয়ে ইউনিয়ন নিয়ন্ত্রন করে আসছেন প্রভাবশালী কতিপয় নেতা। শুধুমাত্র কাগজ কলমে কমিটি দেখিয়ে দিনের পর দিন ইউনিয়ন থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন অবৈধভাবে পদদখলকারীরা।

শ্রমিকদের উন্নয়নে কোন কাজ না করেও প্রতি মাসে সভাপতি-সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকসহ কমিটির অন্যান্যরা মোটা অংকের ভাতা গ্রহণ করে যাচ্ছেন। ভূয়া আপ্যায়ন খরচ দেখিয়ে হাজার হাজার টাকা হাতানোরও অভিযোগ রয়েছে অর্থ সম্পাদকের বিরুদ্ধে।
এবিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে ইউনিয়নের কয়েকজন সদস্য খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন ও পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাধারণ শ্রমিকরা জানান, সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী(দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং খুলনা-৭৬৪) ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১০ সালের নির্বাচনে আব্দুর রকিব – কাদু কমিটি নির্বাচিত হন। ২০১৩ সালে কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও কোন নির্বাচন না দিয়ে অনুমোদিত গঠনতন্ত্রের ১৯ ধারা ও অন্যান্য ধারা উপধারা বিধিবিধান অনুসরন না করে অগঠনতান্ত্রিক পদ্ধতিতে কাগজে কলমে দেখানো এবং পাতানো নির্বাচন সম্পন্ন করেন।

এরপর ২০১৯ সালে অগঠনতান্ত্রিক ভাবে কোন নির্বাচন না হলেও ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন দাবি করে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করেন খালেক-কাদু কমিটি। গত ১ মার্চ ২০১৯ তারিখে আব্দুল খালেক – কাদের কাদু কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও উক্ত মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে ইউনিয়ন।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধিত ২০১৮ এর ১৭৯ (১)(ঞ) ধারা এবং ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্রের ১৯ ধারা লঙ্ঘন করে উক্ত কমিটি অবৈভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এছাড়া ২০২২ সালে আবারো পূর্বের ন্যায় অবৈধভাবে কমিটি গঠনের নাটক মঞ্চস্থ করার পায়তারা চালাচ্ছেন তারা। আর এ উদ্দেশ্যে চলতি বছরের ১৪ জানুয়ারী অগঠনতান্ত্রিকভাবে সাধারণ সভা না করে কাগজে কলমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ভূয়া নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে। ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্রের ১৯ ধারা মোতাবেক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কোন নির্বাচন কমিটি গঠিন হয়নি। নির্বাচনের দিন, তারিখ, স্থান ও সময় নির্ধারিতও করা হয়নি।
অথচ আকস্মিকভাবে বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের পছন্দের লোকদের দ্বারা নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী তপশীল প্রচার ও প্রকাশ করে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন ও পরিচালক এর দপ্তরে পাঠানো হয়েছে। যা সম্পূর্ণ ভূয়া ও জাল জালিয়াতির সামিল।
শ্রমিকরা আরো জানান দীর্ঘদিন ইউনিয়নের নির্বাচন না দিয়ে অগঠনতান্ত্রিকভাবে কমিটি গঠন করে শ্রমিকদের অর্থ তছরূপ করে যাচ্ছেন ওই নেতারা। ইতোমধ্যে ইউনিয়নের ২টি ট্রাক বিক্রয় করা হয়েছে। শ্রমিকদের নামে উত্তোলিত অর্থও তছরুপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা। তারা অবিলম্বে গঠনতান্ত্রিকভাবে নির্বাচনের দাবি জানান এবং স্বেচ্ছাচারিভাবে ইউনিয়ন দখলে রাখা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এবিষয়ে ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিকলীগের একাংশের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, ইউনিয়নে এসে সেক্রেটারির সাথে বসে চা খান। সে সময় সেক্রেটারি বিস্তারিত জানাবে। এছাড়া আমি তো অসুস্থ।
সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদুর সাথে যোগাযোগ করলে তিনি কোন কথা না বলে পাশে উপস্থিত থাকা সভাপতির কাছে ফোন ধরিয়ে দেন।
ইউনিয়নের অর্থ সম্পাদক আশরাফুজ্জামান ময়না এর সাথে যোগাযোগ করলে তিনি বলে এ বিষয়ে কোন কথা বলতে চাচ্ছি না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত দেশব্যাপী সদস্য সংগ্রহের লক্ষ্যে সাতক্ষীরা জেলা কৃষক দলের উদ্যোগে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকাল ৫টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপন এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

উক্ত অনুষ্ঠানে তালা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা পৌর, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার আহবায়ক,সদস্য সচিব ও যুগ্ম-আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনাভাইরাসের দাপট। জনজীবনেও ফিরছে স্বাভাবিকতা। রাজধানীসহ সারাদেশে গত এক সপ্তাহে ভাইরাসটি শনাক্তে নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা এবং মৃত্যুর সব সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এসময় নমুনা পরীক্ষা ২১ দশমিক ৫ শতাংশ, শনাক্ত ৬০ দশমিক ৩ শতাংশ, সুস্থতা ৩১ দশমিক ৪ শতাংশ এবং মৃত্যু কমেছে ৫৩ দশমিক ৪ শতাংশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এপিডেমিওলজিক্যাল অষ্টম সপ্তাহে (২১ থেকে ২৭ ফেব্রুয়ারি) ১ লাখ ৬৭ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন রোগী শনাক্ত হয় ৯ হাজার ৩৮৯। একই সময়ে ৫২ হাজার ১০৫ জন সুস্থ এবং মারা যান ৬৮ জন।

আগের এক সপ্তাহে এপিডেমিওলজিক্যাল সপ্তম সপ্তাহে (১৪ থেকে ২০ ফেব্রুয়ারি) ২ লাখ ১৩ হাজার ৭৬৯টি নমুনা পরীক্ষা করে ২৩ হাজার ৬২৭ জন নতুন রোগী শনাক্ত হয়। একই সময়ে ৭৫ হাজার ৯২৯ জন সুস্থ এবং ১৪৬ জনের মৃত্যু হয়।

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ দুজন ও নারী দুজন। মারা যাওয়া চারজনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং বেসরকারি হাসপাতালে একজন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে। মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন আরও ৮৯৭ জন শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে। দৈনিক শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে মোট রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৭৬টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২৪ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৪ লাখ এক হাজার ৩৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন সাত হাজার ৯৭৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫। সুস্থতার হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব একজন।

বিভাগভিত্তিক হিসাবে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রামে একজন ও খুলনায় একজন। রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, বরিশালে এসময় করোনায় কেউ মারা যাননি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত এবং এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের ১০ আগস্ট দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২৬৪ এবং একই বছরের ২৮ জুলাই দৈনিক সর্বোচ্চ শনাক্ত ছিল ১৬ হাজার ২৩০ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্য এলাকায় মাছ ধরার অভিযোগে ৮ জেলে আটক

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী অভয়ারন্য এলাকায় মাছ ধরার অভিযোগে ৮ জেলেকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে বনবিভাগের স্মার্ট পেট্টল টিমের সদস্যরা তাদের আটক করে। এসময় জব্দ করা জেলেদের ব্যবহৃত বিভিন্ন মালামাল।
আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের মজিদ গাজীর ছেলে খলিল গাজী, একই গ্রামের মোশারফ বরকন্দাজের ছেলে সাইফুল বরকন্দাজ ও ই¯্রাফিল বরকন্দাজ, সামসুর গাজীর ছেলে আবু সাঈদ গাজী, মুজিবার গাজীর ছেলে আব্দুল গফুর,

হান্নান আলী বরকন্দাজের ছেলে হযরত আলী বরকন্দাজ, মৃত রামপদ মন্ডলের ছেলে দ্বীনবন্ধু মন্ডল এবং আজগর আলী সরদারের ছেলে অলিউল্যাহ সরদার।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের স্মার্ট পেট্টল টিমের দলপতি (এসও) শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ নোটাবেকী অভয়ারন্য এলাকায় বিনা অনুমতিতে মাছ ধরার অভিযোগে উক্ত ৮ জেলেকে আটক করেন।

এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫’শ মিটার জাল ও ২টি নৌকাসহ আনুসাঙ্গিক মালামাল।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকরি বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,

আট জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

নিজস্ব প্রতিনিধি ঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আমানুল্লাহ আল হাদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন,

জাতীয় পতাকা ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম,

প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো.আবুল হাসেম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন,

সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, সাবেক অধ্যক্ষ একেএম মোকাররম আলী, সাবেক অধ্যক্ষ সুকুমার দাস,সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শীতকালিন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

নিজস্ব প্রতিনিধি:
৫০তম শীতকালিন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো: জাহিদুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন।
উপস্থিত ছিলেন, মাই টিভি’র জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু, জাতীয় স্কুল ক্রীড়া সমিতির সহ-সম্পাদক শিক্ষক আবু সাঈদ। আরো উপস্থিত ছিলেন, শারিরীক শিক্ষক মনোরঞ্জন মন্ডল, আমিনুর রহমান,

জাহিদ হাসান, ইমরান ফকির, নজরুল ইসলাম, বিপিএড শিক্ষক সাইফুল আলম সিদ্দিকী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest