সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

সাতক্ষীরা পৌর কৃষকলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

সাতক্ষীরা পৌর কৃষকলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় কাটিয়াস্থ কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে পৌর কৃষকলীগের সভাপতি মো: সামছুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু। প্রধান বক্তা ছিলেন,

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মুনজুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি এড. নরনারায়ন ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোজ কুমার দে। পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ মো: আনারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাবলুর রহমানের সঞ্চালনায় সভায় মেয়াদ উত্তীর্ণ পৌর ওয়ার্ড কৃষকলীগের কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। পৌর কৃষকলীগের সহ-সভাপতি কাজী সাহাঙ্গীর হোসেনের মৃত্যু জনিত কারনে উক্ত শূন্য পদে বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের সভাপতি এম এ আলিমকে অন্তর্ভূক্ত করা হয়। বর্ধিত সভায় পৌর ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ সাংগঠনিক বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এতিম,প্রতিবন্ধী,পথশিশু ও অসহায়দের মাঝে আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
এসো ভালো কিছু করি আর্তমানবতার সেবাই একসাথে এই শ্লোগানকে সামনে রেখে আছিয়া বেগম স্মৃতি পাঠাগার গতকাল ১৫ জানুয়ারী ২০২২ বিকাল সাড়ে তিনটায় এতিম,প্রতিবন্ধী,পথশিশু ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। আলিপুর বাজার খোলাস্থ আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম । উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্থ চিকিৎসক সরদার মোঃ মুনীম। আরো উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ নাজমুল হোসেন লাভলু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান প্রমূখ।অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগার সমাজে একটি মহৎ কাজ করছে ।সমাজের পিছিয়ে পড়া গরীব,অসহায় হতদরিদ্র ও এতিম দের সেবায় এগিয়ে এসেছে। সমাজের সকল বিত্তবানদেরও এ কাজে সার্বিক সহযোগিতার জন্য এগিয়ছ আশা উচিত বলে তারা মনে করেন ।সমাজের সকল মানুষ তাদের কার্যক্রমে এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।প্রধান অতিথি পাঠাগারের জন্য প্রয়োজনীয় সকল সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অাছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ অালমগীর হোসেন। উক্ত অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ অহিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের সুলতানপুরস্থ রিয়াদ কনভেনশন সেন্টারে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান,

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) আবু আহমেদ, শেখ শাফী আহমেদ, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন,

মিসেস সাহানা মহিদ বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, কাজী আক্তার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ্বর দাস, নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, এবিএম মোস্তাকিম, অ্যাডভোকেট মোজহার হোসেন কান্টু, শেখ নুরুল ইসলাম, নরীম আলী মাস্টার, ফিরোজ আহমেদ স্বপন, শেখ আব্দুর রশিদ, মো. সাহাদাৎ হোসেন, এসএম আতাউল হক দোলন, মো. মনিরুজ্জামান মনি, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, মো. আব্দুল কাদের, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মো. আসাদুজ্জামান অসলে, মিসেস কহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, নাজমুন নাহার মুন্নি, শেখ মনিরুল হোসেন মাসুম, মো. সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা রুবি, ইসমত আরা বেগম ও অতিরিক্ত আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভুজিৎ মন্ডল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান প্রমুখ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আলোচনায় দলকে শক্তিশালী করতে বিভেদ ও দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয় এবং সাংগঠনিক ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শ্যামনগর উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে, আশাশুনি ও তালা উপজেলা কমিটি আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে। কলারোয়া, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা পৌরসভা, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা কমিটির বিষয়ে আপত্তি থাকায় তদন্ত পূর্বক আগামী সভায় অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও আগামী ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। কর্মসুচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে উচ্চমুল্য ফসল উৎপাদন কারী সদস্যদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যের আলোকে শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উচ্চমুল্য ফসল উৎপাদনকারী সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর ব্লকের শংকরকাটি আইপিএম কৃষি ক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুর রউফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, কৃষি মন্ত্রনালয়ের উপ-সচিব সুজয় চৌধুরী, খামারবাড়ি সাতক্ষীরার প্রশিক্ষণ অফিসার
এস এম খালিদ সাইফুল্লাহ, বিএডিসি সাতক্ষীরার সহকারী প্রকৌশলী ইবনে সিনা, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইকবল আহমেদ, শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান, কামরুল ইসলাম সহ এসএসিপি গ্রুপের সদস্য বৃন্দ।

মত বিনিময় সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ শংকরকাটি গ্রামের মোক্তার হোসেনের উচ্চমুল্য ফসল উৎপাদনকারী প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ইউপি সচিব সমিতির সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কুল্যা ইউপি সচিব সেরাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও শিবপুর ইউপি সচিব কামরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন কুশখালী ইউপি সচিব কবীরুল আলম, শ্যামনগর সদর ইউপি সচিব আমিনুর রহমান, নুরনগর ইউপি সচিব আবু হেনা, খলিষখালী ইউপি সচিব বিশ^জিত কুমার, ধানদিয়া ইউপি সচিব ফারুক হোসেন, মাহফুজুর রহমান প্রিন্স, আবুল কালাম, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম, অরবিন্দ মৃধা, তবিবুর রহমান, মনোতোষ সাধু, রেজাউল ইসলাম প্রমূখ। সভায় দ্রুত ইউপি সচিবদের গ্রেড আপগ্রেডেশনের দাবি জানানো হয়।
একই সাথে ইউপি সচিবদের কর্মক্ষেত্রের নানা সমস্যা লিখিতভাবে জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালককে জানিয়ে প্রতিকার প্রার্থনা, জন্মনিবন্ধন সংক্রান্ত নানা সমস্যা নিয়ে স্থানীয় সরকারের উপপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাত, ইউপি সচিবদের বনভোজন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে এতিম শিশুদের কম্বল বিতরণ করলেন সাংসদ জগলুল

কালিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতের কম্বল এতিম শিশুদের মাঝে বিতরণ করলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

শুক্রবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম ফুলতলায় বিশিষ্ট পীরে কামেল হযরত মাওলানা ওজিহুর রমানের মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করেন সংসদ সদস্য।

এসময় উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, ইউপি সদস্য খাইরুল ইসলাম, মোঃ আবু মুছা, মোঃ আব্দুল গফফার, সিরাজুল ইসলাম প্রমুখ।

অসহায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের জন্য দোয়া চাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বাবু কে  সংবর্ধনা

মেহেদি হাসান মারুফ শ্যামনগর :
শ্যামনগর সদরের নবনির্বাচিত চেয়ারম্যান কে
চন্ডিপুর ও দাঁতপুর গ্রামের বাঁশির পক্ষ থেকে নির্বাচনী প্রতীক স্বর্ণের নৌকা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানায়। শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর সদরের চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংবধানা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
শ্যামনগর সদর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু ভাই । উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য এস এম
তারেক বিন হায়দার রাজন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার-আল মেহেদী লিটন,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শুশান্ত বিশ্বাস বাবুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য, আলহাজ্ব মোহর আলী, জোবেদা সোহরাব মডেল একাডেমী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার,
হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এসএম ফিরোজ হোসেন, সাবেক ছাত্র নেতা শেখ আব্দুস সালাম, মেহেদি হাসান মারুফ, আব্দুর সবুর,
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুর রব, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার, ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সহ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা -৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনে জাতীয় সংসদ সদস্য বড় ভাই এস এম জগলুল হায়দার এর সহযোগিতায় সকল উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে যা যা করা দরকার করা হবে। আপনারা মাননীয় প্রধান মন্ত্রী ও এমপি সাহেবের জন্য দোয়া করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৪০ লাখ টাকা লেনদেনের ৩শিক্ষক-কর্মচারী নিয়োগের পাতানো বোর্ড বন্ধ !

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের ৩শিক্ষক-কর্মচারী নিয়োগের পাতানো বোর্ড বন্ধ করা হয়েছে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমানের তদারকিতে শুক্রবার সকাল ১০টায় দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ লাখ টাকার এ নিয়োগ বোর্ড হচ্ছিল। খবর পেয়ে জেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ বোর্ড বাতিল করে দেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কিছু অচেনা লোকের আনাগোনা দেখে স্থানীয়রা বিষয়টি সাংবাদিকদের জানান। খবর পেয়ে সেখানে যেয়ে ওই বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে দু’ নারীসহ ১১জনকে বসে থাকতে দেখা যায়। তাদের কাছে পরীক্ষা সংক্রান্ত প্রবেশপত্র ছিল। তবে তারা কোন বিষয়ে পরীক্ষা দেবেন তা তাৎক্ষণিক কেউ মুখ খোলেননি। সেখানকার দায়িত্বপালনকারি জনৈক হাবিবুর রহমান নিজেকে খেজুরডাঙা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লেখ করে বলেন, এখানে একটা মিটিং হচ্ছে।

কিসের মিটিং হচ্ছে জানতে চাইলে ওই বিদ্যালয়ের একটি কক্ষে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমানের সঙ্গে কথা বলতে বলেন। একপর্যায়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান তার বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইদ্রিস আলীর কাছে ফোন ধরিয়ে দিয়ে তার সঙ্গে কথা বলতে বলেন। ইদ্রিস আলী বলেন সহকারি প্রধান শিক্ষক হিসেবে একজনের স্থায়ীকরন , একজন প্রহরী ও একজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ পরীক্ষা সেখানে অনুষ্ঠিত হবে।
বিষয়টি প্রকাশ হয়ে গেলে একপর্যায়ে প্রধান শিক্ষক বলেন, তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের চাচাত ভাই। তার বোন ফারজানা আক্তার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তাই সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান নিয়োগ বোর্ডের সকলকে ম্যানেজ করেই আগে থেকে প্রহরী পদে ও পরিচ্ছন্ন কর্মী পদে তাহমিদ ও জাহিদকে নিশ্চয়তা দিয়েই বিশেষ প্রক্রিয়ায় কোরাম পূর্ণ করে এ পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছেন।

নিয়োগের ব্যাপারে স্থানীয় কাফেলা ও একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয় বলে জানান তিনি। দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি এ সেখানে পরীক্ষার ব্যবস্থা করেছেন। বিষয়টি কোন পত্রিকায় সংবাদ পরিবেশন না করার জন্য তিনি অনুরোধ করেন।
আগে থেকে ঠিক করে রাখা সহকারি প্রধান শিক্ষক গোপীনাথপুরের দেবেন গাইন বলেন, তিনি ১৯৯৫ সালেল পহেলা জানুয়ারি থেকে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে এমপিওভুক্ত। তার বেসিক বেতন ২২ হাজার টাকা। বর্তমানে তিনি সহকারি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করলেও অনুমোদিত না হওয়ায় সহকারি প্রধানর শিক্ষকের বেতন অনুযায়ি বেসিক ২৩ হাজার টাকা বেতন পাচ্ছেন না । তাই সকলের সহযোগিতায় তিনি ওই পদে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন পাওয়ার জন্য এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে কোরাম পুরণের জন্য প্রধান শিক্ষকের বোন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফারজানা আক্তার ও বাঁশদহা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তৃপ্তি রানীকে কোরাম পূরণের জন্য আনা হয়েছে।

খেজুরডাঙা গ্রামের কণ্ঠরাম সরকারের ছেলে প্রবেশ সরকার বলেন, তাকে প্রহরী পদে নিয়োগ দেওয়ার জন্য দাবিকৃত আট লাখ টাকার পরিবর্তে ছয় লাখ টাকা নিলেও চাকুরির বয়স নেই দেখিয়ে তাকে পরীক্ষার কার্ড দেওয়া হয়নি।
খেজুরডাঙা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান সাজু বলেন, পাঁচ মাস আগে পাতানো নিয়োগ পরীক্ষার মাধ্যমে একজন প্রহরী নেওয়ার চেষ্টা করলে তিনি আদালতের শরনাপন্ন হন। মামলার কারণে ওই সময় পরীক্ষা বন্ধ হয়ে যায়। এখনো প্রধান শিক্ষক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করে তিনজনের কাছ থেকে কমপক্ষে ৪০ লাখ টাকা নিয়ে ওই পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন বলে তিনি জেনেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন,এধরণের পাতানো নিয়োগ বোর্ডের আয়োজনে বেশ দক্ষ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান। শুক্রবারের এ নিয়োগে তিনি ঘুষ নিয়েছেন।
সাতক্ষীরা সদরের খেজুরডাঙা আর কে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সাংবাদিকদের বলেন, পরীক্ষা হওয়ার কথা তিনি জানেন । তবে কোথায় হচ্ছে এটা তাকে অবহিত করা হয়নি। তবে এতে কোন অর্থনৈতিক লেনদেন এর অভিযোগ অস্বীকার করেন তিনি।
দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি জুনায়েত হোসেন বায়রন বলেন, তাদের বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হচ্ছে এমনটি তাকে কেউ অবহিত করেনি।
নৈশপ্রহরী আল আমিন বলেন, শুক্রবার সকাল ৯টায় কাটিয়া সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিন মিলন তাকে তাদের বিদ্যালয়ের একটি নির্ধারিত মিটিং দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করানোর জন্য তার কাছে সহযোগিাত চান। কিন্তু চাবি না নিয়ে হয়তো বা বাইরের দুর্বল ছিটকানি খুলে সেখানে বারান্দায় মিটিং করা হচ্ছে। বিষয়টি প্রদান শিক্ষক জানেন না। তবে দু’টি ঘর খোলা এবং সেখানে লোকজন রয়েছে এমন কথা বলার পর তিনি বলেন, এখনই তিনি সাধারণ ডায়েরী করবেন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষাক কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, নিয়ম মেনেই নিয়োগ বোর্ড পরিচালনা করা হচ্ছে। কেন গোপনে বোর্ড বসানো হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রথমে তিনি বলেন, সভাপতি আসতে দেরী করাতে বোর্ড বাতিল হয়েছে। সভাপতি বোর্ড বসানোর স্থান সম্পর্কে জানেননা,এমন কথা জানানো হলে তিনি বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলেন। আর ঘুষ গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেন।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তাকে অবহিত করা হয়নি। তবে খবর পেয়ে তাৎক্ষণিক ওই পাতানো নিয়োগ পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest