সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

কলারোয়ায় জমি দখল করতে একের পর এক মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া গ্রামে অবৈধভাবে জমি দখল করতে একের পর এক মিথ্যা মামলায় হয়রানি ও মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনে করেন, উপজেলার দেয়াড়া গ্রামের মৃত আব্দুস সোবহান সরদারের ছেলে আবু বাক্কার সরদার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে তৎকালীন জমিদার তারকশ্বর পাল চোধুরীর অধীনে একই গ্রামের জাহাবক্স সানা জে ত্রল ১০৬ নং দেয়াড়া মৌজার ডি এস ১৭১৬ এস এ ২১২৮ ও ২১২৯ নং খতিয়ান ২০৭ ২০৮ ২০৯ ২১০ নং দাগে ৩ ত্রকর ৩৬ শতক জমি ভোগ দখল করেন। জাহাবক্স সানা তার স্ত্রী আয়মনি বিবি,

দুই পুত্র, আজগর সানা ও আমির সানা, তিন কন্যা দুলালী বিবি মোমেনা খাতুন ও ছবিরণ বিবিকে রেখে মূত্য বরণ করেন। জাহাবক্স সানার মূত্যর পরে তার স্ত্রী আয়মনি বিবি নাবলক দুই পুত্র আজগর ও আমির সানার অভিভাবক হয়ে একই গ্রামের জরিপ খানের পুত্র কেয়ফাতুল্ল্যার নিকট ৩ একর ৩৬ শতক জমি ১৯৩২ সালে বিক্রয় করেন। তিনি উক্ত জমি থেকে ১৯৬৩ সালে আমার নিকট ১একর ৩৩ শতক জমি বিক্রয় করেন। ১৯৬৩ সাল থেকে আমিসহ আমার ওয়ারেশগণ উক্ত জমি ভোগ দখল করছি। ৯০ সালের মাঠ জরিপ রেকর্ড আমাদের পক্ষে রয়েছে। ১৯৬২ সালের এস এ রেকর্ড ভুল বসত আজগর আলী সানার নামে হয়। ওই রেকর্ডটি সংশোধনের জন্য ১৯৬৮ সালে ৯০/৬৮ আদালতে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে আপোষে মিমাংসা করা হয়। এস এ ও বি এস রেকড সংশোধনের জন্য আদালতে মামলা চলমান রয়েছে। অথচ একই এলাকার মৃত কায়েম শেখের পুত্র এরফান শেখ গং দলিল জাহাবকের পুত্র আমির,

স্ত্রী আয়মনি ও তিন কন্যাকে অস্বীকার করে আসছে। তিনি বলেন, এরফান শেখ ও তার পুত্র আজিজ শেখ ১৯৯৯ সাল থেকে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এছাড়া দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের বিরুদ্ধে ২লক্ষ ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছে মর্মে একটি মিথ্যা ভিত্তিহীন সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, মামলার রায় এবং থানা ও উপজেলা ভূমি অফিসের প্রতিবেদন আমাদের পক্ষে রয়েছে।

এরফান শেখ কোন জমি পাবে না। মুল মালিক জাহাবকশ সানার ওয়ারেশদের আর কোন জমি নেই। সহকারী জজ আদালতে এরফান শেখের দায়ের করা ১৪৮/২১ নং মামলা আদেশের রায়ও আমাদের পক্ষে রয়েছে। আইন ও আদালতের তোয়াক্কা না করে স্থানীয় ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় এরফার শেখ গং আমাদের অজান্তে আমাদের দখলীয় সম্পত্তিতে ধানের চারারোপন করেছিল। বর্তমানে ওই জমি আমাদের দখলে রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত এরফান শেখ গং কর্তৃক মিথ্যা মামলায় দায় হতে অব্যহতিসহ তাদের ভোগদখলীয় সম্পত্তি রক্ষার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভোমরায় সাংবাদিক লাঞ্চিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরায় আব্দুল মোত্তালেব নামক এক সাংবাদিককে শারিরীকভাবে লাঞ্চিত করেছেন একাধিক মাদক মামলার আসামী বাপ্পি ঠাকুর।এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, সাতক্ষীরার ভোমরায় ভারত থেকে পাচার করে নিয়ে আসা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় মাদক ব্যবসায়ীরা সংগঠিত হতে থাকে। ষড়যন্ত্র করতে থাকে সাংবাদিকদের বিরুদ্ধে।

মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতাদের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় ভোমরা কাস্টমস অফিস মোড়ে সাংবাদিক মোত্তালেককে একা পেয়ে একাধিক মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী ভোমরা ঘোষপাড়ার মনঞ্জন মানু ঠাকুরের ছেলে বাপ্পি ঠাকুর প্রকাশ্যে শারিরীকভাবে লাঞ্চিত করে। এসময় অন্যান্য চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও ল্যাগেজপার্টি পাচারকারীরা উপস্থিত ছিলো।

তারা মাদক ব্যবসায়ী বাপ্পি ঠাকুরকে উৎসাহিত করেছিল। সাংবাদিক মোত্তালেব তাৎক্ষনিক সাতক্ষীরায় এসে সিনিয়র সাংবাদিকদের জানালে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। সাংবাদিক মোত্তালেব ওই দিনই সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল
 দেবহাটা ব্যুরো  :
কবির ভাষায় মা তোর আমের বনে ঘ্রাণে পাগল করে । দেবহাটায় ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল, দেবহাটা উপজেলা ও তার আশেপাশে এলাকাগুলোতে ছোট-বড় প্রায় সকল গাছে ঝুলছে থোকা থোকা আমের মুকুল এতে বেড়েছে ভ্রমরের আনাগোনায় মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত দেবহাটা।
দেবহাটার  গ্রামগুলোতে ঘুরে দেখা যায় বাড়ির আঙিনায় পুকুরপাড় বাগান সহ সকল আম গাছে মুকুলের ঝাঁপিয়ে পড়েছে মুকুলে ।ছোট-বড় প্রায় সকল গাছ মুকুলে ভরে গেছে স্থানীয় দেশি জাত সহ অম্রপালি, ফজলি ,লতাই ,ন্যাংড়া সহ নানা জাতের আম গাছে এসেছে পর্যাপ্ত মুকুল ।মুকুল আসলে অনেকেই গাছে স্প্রে করার জন্য ভ্রাম্যমাণ স্প্রয়ের অপেক্ষায় আছে ,কেউ কেউ নিজ উদ্যোগে স্প্রে করে থাকে।
দেবহাটার বিভিন্ন নার্সারিতে কথা বললে তারা বলেন মুকুল আসার সাথে সাথে মুকুলে সকালে পানি স্প্রে করতে হয় ও হালকা কীটনাশক স্প্রে করা দরকার কুয়াশা বেশি হলে আমের মুকুল পুড়ে যায়। মুকুল থেকে গুটি ধরার পরে গাছে পিপড়া লাগতে পারে পিঁপড়া আমের গুটি ক্ষতিসাধন করে থাকে । তবে এ বছর কুয়াশা কিছুটা কম থাকায় আমের ফলন ভালো ও বেশি হতে পারে ।
এই ব্যাপারে কয়াক জন,  আম বাগান মালিকদের  কাছে জানতে চাইলে তারা বলে,আমরা আশা করি এবার আমের বম্পার ফলন হবে,আমাদের  আম দেবহাটার বিভিন্ন বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্না শহরে  বিক্রি জন্য পাঠানো হয়, আরো বলেন এই বছর মুকুল আসার মুহুর্তে যে বৃষ্টি হয়েছে আশা করি এবছর আর মুকুল তাপে পুড়ে যাওয়ায় সম্ভাবনা কম থাকবে।  আর গত বছর ইয়াস ঝরে যে ক্ষতি হয়েছে সে ক্ষতিটা কিছুটা  চলতি বছরে  তুলবো এই আশা রাখি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যানগরের কৈখালী এসআর বিদ্যালয়ে ৪ কর্মচারী নিয়োগে অর্ধ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি :শ্যানগরের কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কর্মচারী নিয়োগে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকার অর্থ বানিজ্যর অভিযোগ উঠেছে। কম্পিউটার ল্যাব এ্যাসিসট্যান্ট, অফিস সহায়ক; সহ নৈশপ্রহরী, ও আয়া পদে নিয়োগের জন্য চারজনকে ৫০ লক্ষ টাকার অর্থের বিনিময়ে আগেই চুড়ান্ত করা হয় বলে অভিযোগ জানিয়েছেন রেশমা বেগম,

আসমা, মারুফা বেগমসহ অনেকে। চুড়ান্ত হওয়া প্রার্থী ও স্কুল কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের সমঝোতা ও চুক্তি অনুযায়ী আর্থিক লেনদেনের কাজও আগেভাগে মিটমাট হয়ে গেছে। তবে নিয়োগ প্রক্রিয়াকে বৈধতা দিতে গত ইং ১৩ ফেব্রুয়ারি ২০২২ রোববার বেলা দশটায় এসব পদের অনুকুলে আবেদনকারীদের যথারীতি লোক দেখানো পরীক্ষা নেয়া হয়।

এদিকে আয়া পদে দরখাস্তকারী প্রার্থী শক্ত হওয়ায় মারুফা বেগম নামের এক প্রার্থীর আবেদনপত্র বাতিলপুর্বক পরীক্ষা কেন্দ্রে তাকে উপস্থিতির হতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে । শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান সম্প্রতি কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ে চারটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বচ্ছভাবে নিয়োগের প্রচারনা চালিয়ে ঐসব পদের জন্য আবেদন করতে স্থানীয়দের মধ্যে কয়েকজন আবেদন করেন। আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় লিখিত সহ মৌখিক পরীক্ষার ভিত্তিতে চুড়ান্তভাবে নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের ঘোষণাও দেন উক্ত বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে গত ইং ১৩ ফেব্রুয়ারি রোববার শ্যামনগর উপজেলা সদরে নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় সকল পরিক্ষার্থীদের উপস্থিত হয়ে উক্ত নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই চুড়ান্ত হয়ে যান অর্ধ কোটি টাকার বিনিময়ে আগেভাগে ঠিক করা নিয়োগ প্রাপ্ত চারজনের নাম। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষক ইতিমধ্যে চারটি পদের জন্য ৫০ লাখ টাকার চুক্তিত চারজনকে চুড়ান্ত করেছে বলে অভিযোগ উঠেছে । নিয়োগ প্রক্রিয়া অনুসরণের অংশ হিসেবে রোববার শুধুমাত্র নামে আবেদনকারী প্রার্থীদের পরীক্ষা নেওয়া ও দিন ধার্য্য করা হয় বলে জানান অন্য প্রার্থীরা। আর বিষয়টি জানাজানি হলে রেশমা, আসমা, মারুফা বেগমসহ কয়েক আবেদনকারী পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। এসময় অভিযোগে তারা দাবী করেন অফিস সহায়ক ও কম্পিউটার ল্যাব এ্যাসিসট্যান্ট পদেও জন্য প্রতি জনের নিকট থেকে ১৪ লক্ষ টাকা করে এবং অপর দুটি পদের জন্য মনোনীতদের নিকট যথাক্রমে ১০ লক্ষ টাকা করে নিয়েছে উক্ত প্রতিষ্টানেের প্রধান শিক্ষক ও সভাপতি।
আর বিষয়টি পরীক্ষা অনুষ্ঠানের আগেই জানা জানির কারণে রেশমা, আসমা মারুফাসহ কয়েকজন প্রার্থী পরীক্ষায় অংশ না নিয়ে লোক দেখানো এমন নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ জানিয়ে স্বচ্ছতার ভিত্তিতে আবারও পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহনের দাবি করেন।
অভিযোগকারীদের দাবি বিদ্যালয়ের অফিস সহায়ক ও কম্পিউটার ল্যাব এ্যাসিসট্যেন্ট পদের জন্য মাথাপিছু ১৫ লাখ টাকার বিনিময়ে দিলীপ ও জাহিদ নামের দু’জনকে নিয়োগ দেয়ার বিষয়টি চুড়ান্ত করেছে। এছাড়া প্রতিটি পদের জন্য ১০ লাখ টাকার চুক্তিতে নৈশপ্রহরী হিসেবে নিমাই মন্ডল ও আয়া পদের জন্য পল্লী চিকিৎসক রতন মিস্ত্রির স্ত্রী মিনতী রানীর চাকুরী পুর্ব নির্ধারিত। অর্ধ্ব কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া অতিশয় গোপনে সম্পন্ন করতে গত বৃহস্পতিবার প্রার্থীদের অনুকুলে প্রবেশপত্র পাঠানো হয় বলেও দাবি সংশ্লিষ্টদের।
এদিকে আয়া পদের প্রার্থী মারুফা বেগম অভিযোগ করেছে যুক্তিসংগত কোন কারন ছাড়াই তার আবেদনপত্র বাতিল করা হয়। প্রধান শিক্ষকের প্রস্তাবে সাড়া না দেয়া সহ চাহিদা মত টাকা দিতে সম্মত না হওয়ার কারনে তার প্রবেশপত্র দেয়া হয়নি। মারুফা বেগমসহ অন্যদের দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের বাইরে প্রশাসনের তত্বাবধানে উক্ত পদগুলোর জন্য আবেদনকারীদের সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। অর্ধ্ব কোটি টাকার লেনদেনের লোক দেখানো পরীক্ষা বন্ধে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় সহ কতৃপক্ষের আন্তরিক হস্তক্ষেপও দাবি করেন ভুক্তভোগীরা ।এদিকে আরও অভিযোগ উঠেছে প্রবেশপত্র না পাওয়া প্রার্থীরা উধ্বর্দন কতৃপক্ষের কাছে অভিযোগ জানানোর খবরে প্রধান শিক্ষক আবুল বাসার মুটোফোনে তাদের ডেকে পরীক্ষার ৩০ মিনিট আগে প্রবেশপত্র সগ্রহ করতে বললেও তারা অস্বীকার করেন।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারের ব্যক্তিগত মুটোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জি এম রেজাউল করিম বলেন, টাকার লেনদেনের মাধ্যমে প্রার্থী চুড়ান্ত করার বিষয়ে আমার জানা নেই। চেষ্টা করছি স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে সৎ ও মেধাবীদের নিয়োগ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেনর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা জুয়েলার্স সমিতির সভাপতি হান্নান – সম্পাদক রুহুল আমিন
দেবহাটা ব্যুরো : দেবহাটা: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেবহাটা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সখিপুর বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেসার্স রুবি জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুল হান্নান এবং সাধারন সম্পাদক হিসেবে মেসার্স নিউ বাপ্পি জুয়েলার্সের স্বত্বাধিকারী রুহুল আমিনকে মনোনীত করা হয়।
এছাড়া সমিতির রবিন কুমার দে সহ সভাপতি, সত্যজিৎ সরকারকে যুগ্ম সাধারন সম্পাদক, সঞ্জয় অধিকারীকে সাংগঠনিক সম্পাদক, লতিফুর রহমান বাবুকে প্রচার সম্পাদক, সাংবাদিক এসকে অভিকে দপ্তর সম্পাদক, বিশ্বজিৎ পালকে কোষাধক্ষ এবং যথাক্রমে  নিত্যগোপাল আমিন, জগন্নাথ স্বর্ণকার, অমিত স্বর্ণকার,
রামপ্রশাদ স্যান্যাল ও রনজিৎ স্বর্ণকারকে সদস্য মনোনীত করে পরবর্তী দুবছরের জন্য কমিটি গঠন করা হয়। এসময় জুয়েলার্স সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জুয়েলার্স সমিতির সভাপতি গৌর চন্দ্র দত্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স.ম আমজাদ হোসেন, জেলা জুয়েলার্স সমিতির সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সমিতির সাধারন সম্পাদক রুহুল আমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন ভবন কার্যলয়ের সামনে জেলা বাস, মিনিবাস, কোচ ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৫৫০) সংগঠনের সভাপতি মো. আরশাদ আলী খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযুদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু,

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, জেলা বাস মালিক সমিতির সদস্য মো. গোলাম মোর্শেদ, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. জাহিদ খান, পৌর শ্রমিক লীগের আহবায়ক মো. জোহর আলী, সদস্য সচিব মো. রমজান আলী, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি,

শ্রমিক নেতা মো. মন্টু ড্রাইভার, সাহেব আলী, আব্দুর রাশেদ প্রমুখ। উক্ত সাধারণ সভায় ৬ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকা এককালীন নগদ অর্থ প্রদান করা হয়। বার্ষিক সাধারণ সভা শেষে শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যরা মধ্যাহ্নভোজে মিলিত হয়। উল্লেখ্য যে, বার্ষিক সাধারণ সভা শুরুর আগে ভন্ডুল করার লক্ষ্যে কতিপয় একটি স্বার্থান্বেষী সন্ত্রাসী বাহিনী দুষ্কৃতী চক্র শ্রমিকদের মাঝে বিশৃঙ্খলা ও সংঘর্ষের সৃষ্টি করে। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র জিআই পাইপ, লোহার রড ও লাঠি সোটা উদ্ধার করে এবং জব্দ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান ও শ্রমিক নেতা হামিদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আত্মসর্পন করে সুস্থ জীবনে ফিরে আসা চরমপন্থী সদস্যকে মারপিট : আটক-৩

তালা প্রতিনিধি :
তালায় আত্মসর্পন করে সুস্থ জীবনে ফিরে আসা চরমপন্থী সদস্য জিয়া নিকারীকে মারপিট করে জখমের ঘটনায় ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারী আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে তালা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, তালার জিয়ালা নলতা গ্রামের মৃত ইউনুচ নিকারী ছেলে মুছা নিকারী (৪২), ইনছার নিকারী ছেলে রুহুল আমিন নিকারী (৪৩) ও মৃত নূর আলী নিকারী ছেলে মোঃ সামাদ নিকারী (৫০)।
এদের মধ্যে শুক্রবার বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সাতক্ষীরার সহযোগিতায় মুছা নিকারীকে আটক করা হয়। বাকী দুই আসামীকে শনিবার তালা থানা পুলিশ আটক করে।
জানাগেছে, চরমপন্থী জীবন ছেড়ে জিয়ালা নলতা গ্রামের আনার নিকারীর ছেলে জিয়া নিকারী সুস্থ জীবন যাপন করে আসছিল। কিন্তু একই এলাকার মুছা নিকারী গং তাকে নানানভাবে হয়রানি করে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকালে কথাকাটাকাটির একপর্যায়ে মুছাসহ তার সহযোগীরা জিয়া নিকারীকে মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় তালা থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং -১৪, তাং ১৬/০২/২০২২। বর্তমানে জিয়া নিকারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপির প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে সাতক্ষীরায় জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এর ল চেম্বারে জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবয়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা ও উপজেলা বিএনপি এবং জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যথাক্রমে শের আলী, মহি উদ্দিন সিদ্দিকী, রুহুল কুদ্দুস চেয়ারম্যান, আশেক এলাহী মুন্না, অ্যাডভোকেট নুরুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, সোলায়মান কবির, আব্দুস সামাদ, আবু জাহিদ ডাবলু, ফরিদা আক্তার বিউটি, আহসানুল কাদির স্বপন, হাফিজুর রহমান মুকুল, এডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, শেখ শরিফুজ্জামান সজিব, ফারুখ হোসেন, মাহমুদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এস এম আকবর হোসেন, শফিকুল আলম বাবু, খায়রুল আহসান, আক্তারুজ্জামান বাপ্পি, মোখলেছুর রহমান মুকুল, হাসান শাহরিয়ার রিপন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, এম এ রাজ্জাক, প্রভাষক আনারুল ইসলাম, সেলিম, আমিনুর রহমান, শাহজাহান, হাসান, ইসমাইল হোসেন নিরব প্রমুখ।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইফতেখার আলী বলেন; সরকারের পৃষ্ঠপোষকতায় সরকার দলীয় নেতাকর্মীরা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। গণতন্ত্র হত্যাকারী এই কর্তৃত্ববাদী সরকার উৎখাতের তাগিদেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আগামী ২ মার্চ তারিখের সমাবেশ সফল করার লক্ষ্যে সবাইকে সর্বাত্বক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest