সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

তালায় এলজিইডির আওতায় ১১৮৫ মিটার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় এলজিইডির আওতায় ১১৮৫ মিটার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে তেতুলিয়া ইউপি অফিস থেকে লক্ষ্মনপুর অভিমুখে সড়ক উন্নয়ন কাজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, তেতুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (কেডিআরআইডিপি) এর বাস্তবায়নাধীন এই সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে, তাছাড়া অত্র এলাকার মানুষ তাদের কৃষিজাত পণ্য অতি সহজেই বাজারজাত করতে পারবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে কাটিয়া মাস্টারপাড়া জামে মসজিদ

সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়া জামে মসজিদে শর্তস্বাপেক্ষে একজন অভিজ্ঞ মুয়াজ্জিন নিয়োগ করা হবে। আগ্রহী ব্যক্তিদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করেছেন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
শর্তাবলী: আগামী ০৩/০৩/২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে সভাপতি/সম্পাদক বরাবর আবেদন করতে হবে।

আবেদন পত্রের সাথে ২কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আইডি কার্ডের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।

প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ০৫/০৩/২২ তারিখ মাগরিব বাদ গ্রহণ করা হবে। বেতন আলোচনা সাপেক্ষে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় সন্ত্রাসী মূসা নিকারী গ্রেফতার 
নিজস্ব নিজস্ব::
সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালানলতা গ্রামে ঘের সংক্রান্ত মারামারির জেরে সন্ত্রাসী মূসা নিকারী (৪২) গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) তালা বাজার থেকে তাকে গ্রেফতার করে তালা থানা পুলিশ।
উপজেলার একই গ্রামের আনার নিকারীর ছেলে জিয়া নিকারীর সাথে দীর্ঘদিন ধরে ঘের নিয়ে বিরোধ চলছিল মূসা নিকারীর। আজ সে বিষয়ে সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র, লাঠি দিয়ে জিয়া নিকারীর পায়ে আঘাত করে মূসা। এসময় তার পা  ভেঙে যায়।
বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য মূসা নিকারী দীর্ঘদিন এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এলকায় বহু অপকর্মের হোতা হিসেবে সে পরিচিত।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বেউলায় বৃদ্ধাসহ দুইজনকে পিটিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আশাশুনির বেউলায় বৃদ্ধাসহ দুইজনকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী সুকুমার ব্যানার্জী (৫০) আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বসত বাড়ির জমি নিয়ে সুকুমার ব্যানার্জির সাথে একই এলাকার কার্তিক চন্দ্র মুখার্জীর পুত্র সৃষ্টিধর মুখার্জী(সুমন) ও পরাসর মুখার্জী(ছোট বাবু) গংয়ের বিরোধ চলে আসছিল।

২৪ ফেব্রুয়ারী সুকুমার মুর্খাজী তার নিজস্ব বেড়বাড়ীর নারিকেল গাছ থেকে নারিকেল পাড়িয়ে নেওয়ার সময় সৃষ্টিধর মুখার্জী(সুমন) ও পরাসর মুখার্জী(ছোট বাবু) বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে সুকুমারকে মারপিট করে গুরুতর আহত করে এবং গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা করে।

এসময় তার ৮৬ বছর বয়সী বৃদ্ধা মাতা ছবি বন্দোপাধ্যয়কে এগিয়ে আসলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে আসলে হামলাকারী সুমন ও ছোটবাবু চলে যাওয়ার সময় বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১নং ভুরুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মালির সভাপতিত্বে, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী শাহিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক চেয়ারম্যান জিএম লিয়াকত আলী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান বকুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আজিবার রহমান,বিএনপি নেতা জিএম মহসিন রেজা,মোঃ আঃ সাত্তার, জেলা ছাত্রদলে সহ সভাপতি ইঞ্জিঃ সাইফুদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি’র ১ম সদস্য জিএম সুলতানুল আরিফিন,আহবায়ক কমিটির সদস্য ও ভুরুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি প্রাথী আব্দুল্লাহ আল মামুন,ভুরুলিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম,রেজাউল ইসলাম,সদস্য সচিব আজু মোল্লা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মনিরুল ইসলাম ভুরুলিয়া ইউনিয়ন ছাত্রদের নবগঠিত কমিটির সভাপতি – ফয়সাল রাব্বি,সহ সভাপতি শাহিনুর রহমান,সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম,মুহিত হোসেন,প্রচার সম্পাদক হাবিব,সহ দপ্তর সম্পাদক মামুন,সম্মানীত সদস্য- মাহিন হোসেন,আশিকুর রহমান,মুজাহিদ আলী,আজমির হোসেন,আমিনুর রহমান,মুজাহিদ,১নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী নাজমুস সাদাত,ফারুক হোসেন,সাধারণ সম্পাদক প্রার্থী আল হেলাল,হিমেল,২নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী শাহিন,উজ্জ্বল, ফাহিম,৩নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী আশিক,ইমন,সাধারণ সম্পাদক প্রার্থী আমিন,৭নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী মাহিন,শুভ,সাধারণ সম্পাদক প্রার্থী রাকিব,৫নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী-জাহিদ,সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ,তুহিন ৬নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী সজীব কুমার,সাধারণ সম্পাদক প্রাথী সোহেল সহ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফাস্টফুডে থাকা রাসায়নিক ক্যানসার সৃষ্টিতে সহায়ক: গবেষণা

স্বাস্থ্য ও জীবন : রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট থেকে সংগ্রহ করা গ্রিল মুরগি, চিকেন তন্দুরি, চিকেন টিক্কা কাবাব, চিকেন ফ্রাই, বিফ কাবাব, বিফ গ্রিল এবং গ্রিল করা মাছে অ্যাক্রিলামাইড নামে এক সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকের উল্লেখযোগ্য উপস্থিতির তথ্য উঠে এসেছে এক গবেষণায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়েছে গবেষণাটি।

গবেষণা নিবন্ধটি ‘ডিটারমেনেশন অব অ্যাক্রিলামাইড কনটেন্টস ইন গ্রিলড মিট অ্যান্ড ফিশ ফুডস থ্রু গ্যাস ক্রোমাটোগ্রাফি ট্যানডেম ম্যাস স্পেকট্রোমেট্রি ইন বাংলাদেশ’ শিরোনামে ‘ওরিয়েন্টাল জার্নাল অব কেমিস্ট্রি’র ৩৭(৫) ভলিয়্যুমে প্রকাশিত হয়েছে।

গবেষণাটি পরিচালনা করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিআইআরসি) সিনিয়র সাইন্টিফিক অফিসার জি এম এম আনোয়ারুল হাসান, খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইএফএসটি) মোহাম্মদ এ সাত্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুল মোর্শেদ এবং হাইটেক হেলথ কেয়ার লিমিটেডের অনুজ কুমার দাস।

গবেষণার ফলাফলে উঠে আসে, গড়ে প্রতিকেজি চিকেন তন্দুরিতে ৯৯, চিকেন টিক্কা কাবাবে ৮৩, বিফ গ্রিলে ৮১, গ্রিল করা মুরগিতে ৮০, চিকেন ফ্রাইয়ে ৭৪, গরুর কাবাবে ৬৮ এবং গ্রিল করা মাছে ৪৮ মাইক্রো গ্রাম অ্যাক্রিলামাইড পাওয়া গেছে। রান্নার সময় তাপের কম-বেশিতে অ্যাক্রিলামাইডের পরিমাণে পার্থক্য হয় বলেও গবেষণায় উল্লেখ করা হয়।

এতে বলা হয়, বিশেষ কিছু ক্ষেত্রে উচ্চ তাপমাত্রায় রান্না করা প্রতিকেজি প্রোটিন সমৃদ্ধ খাবারে ৫ থেকে ৫০ এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারে ১৫০ থেকে ৪০০০ মাইক্রো গ্রাম অ্যাক্রিলামাইড পাওয়া গেছে। ফ্রাইড চিপসে ১০ হাজার মাইক্রো গ্রাম পরিমাণে অ্যাক্রিলামাইডও পাওয়া গেছে। যেখানে প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত প্রাত্যহিক অ্যাক্রিলামাইড ভক্ষণ মাত্রা প্রতি কেজিতে ০.৩ থেকে ২ মাইক্রো গ্রাম।

গবেষণায় বলা হয়, মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক অবস্থা এবং বৈশ্বিক সংস্কৃতির কারণে খাদ্যাভ্যাসে পরিবর্তন আসছে। তরুণ প্রজন্মের কাছে ভাজাপোড়ার মতো ফাস্টফুড অধিক গ্রহণযোগ্যতা পাচ্ছে। কিন্তু এসব খাবারে রান্নায় অধিক তাপ, আলো, অক্সিজেন এবং দ্রবীভূত পিএইচসহ বিভিন্ন মাত্রায় পরিবর্তন আসায় তাদের পুষ্টিমান নষ্ট হয়ে যায়। বিশেষ করে অধিক তাপমাত্রায় তেলে ভাজার কারণে এসব খাবারে প্রাকৃতিকভাবে অ্যাক্রিলামাইড নামে রাসায়নিক পদার্থটি উৎপাদিত হয়।

গবেষণায় উল্লেখ করা হয়, অ্যাক্রিলামাইড একটি বর্ণহীন, ঘ্রাণহীন এবং পানিতে দ্রবীভূত স্ফটিকাকার কঠিন পদার্থ। ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো চিপস, সিরিয়াল, রুটি প্রভৃতি খাবারের ফ্রাইং, রোস্টিং এবং বেকিং করার সময় এটি উৎপন্ন হয়।

গত বছরের ফেব্রুয়ারি থেকে জুন মাসে রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ১০৫টি নমুনা সংগ্রহ করে এ গবেষণা চালানো হয়।

নিবন্ধটির গবেষক ড. মো. মাহবুবুল মোর্শেদ বলেন, ইঁদুরের ওপর করা এক গবেষণায় দেখা দেখা গেছে, রাসায়নিকটির প্রভাবে ডিএনএতে ক্ষতিসাধন ও ক্যানসারের সৃষ্টি হয়েছে। তাই বিজ্ঞানীরা ধারণা করছেন, এটি মানুষের বেলায়ও হতে পারে; যদিও এখনো এর পেছনে কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। এ রাসায়নিক স্নায়ুতন্ত্র ও প্রজনন-প্রক্রিয়ায় ওপরও প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, যেহেতু রাসায়নিকটি রান্নার সময় প্রাকৃতিকভাবে তৈরি হয়, তাই খাবার থেকে অ্যাক্রিলামাইডকে শতভাগ দূর করা অসম্ভব। তবে কীভাবে সেটি রান্না করা হচ্ছে, তার তাপমাত্রা, ব্যবহৃত তেলটি এর আগেও ব্যবহার করা হয়েছে কি না-এ বিষয়গুলো মাথায় রাখা দরকার।

আন্তর্জাতিক এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টেক্সিকোলজি প্রোগ্রাম এবং যুক্তরাষ্ট্রের ইনভাইরনমেন্টাল প্রোটেকশন এজেন্সি অ্যাক্রিলামাইডকে ‘মানব শরীরে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী (কারসিনোজেন)’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকান ক্যানসার সোসাইটি, ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটিসহ খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থা অ্যাক্রিলামাইডের ওপর আরও বেশি গবেষণার তাগিদ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়া এখনও ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি

বিদেশের খবর : ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর প্রায় ৪৮ ঘণ্টা পর মস্কো জানিয়েছে, এখনো আলোচনার পথ খোলা আছে।ইউক্রেনের সঙ্গে তৃতীয় কোনো দেশে আলোনায় বসতে তারা প্রস্তুত।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেন যদি অস্ত্র ফেলে দেয় তাহলে তারা আলোচনায় বসতে প্রস্তুত। খবর এএফপির।

বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে শুরু করে রুশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার প্রথম দিনের যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় শহর খারকিভ এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিলের দখল নেয় রুশ বাহিনী। যুদ্ধের দ্বিতীয় দিনে পুতিন বাহিনী রাজধানী কিভের দোরগোরায় পৌঁছেছে বলে খবর প্রকাশ হয়েছে।

শুক্রবার বিকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শর্তসাপেক্ষ আলোচনায় বসার এই ঘোষণা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

খেলার খবর: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। ৩০৭ রানের কঠিন টার্গেটে ব্যাটিংয়ে নেমে আফগানরা ২১৮ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৮৮ রানের বড় ব্যবধানে। এই জয়ে শুধু সিরিজই নিশ্চিত হয়নি বাংলাদেশের, ইংল‍্যান্ডকে টপকে উঠে গেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ওপেনার লিটন কুমার দাস। তাকে সঙ্গ দেন উইকেটকিপার ব্যটার মুশফিকুর রহিম। ঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে ১৩৬ রান করেন লিটন। মুশফিক খেলেন ৮৬ রানের চমৎকার ইনিংস। এতে র্নিধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ৩০৬ রানের বিশাল পুঁজি পায় স্বাগতিকরা।

৩০৭ রানের বিশাল লক্ষের জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রানের মধ্যে নিজেদের প্রথম তিনটি উইকেট হারায় আফগানরা। এরপরই দলের হাল ধরেন নাজিবউল্লাহ জাদরান ও ওপেনার রহমত শাহ। তারা দুইজন মিলে চতুর্থ উইকেটে বড় জুটি গড়ার পথে এগুতে থাকেন। ৮৯ বল খেলে তারা ৯০ রানের জুটি গড়ে ফেলেন। কিন্ত অল্প সময়ের ব্যবধানে রহমত শাহকে ৫২ ও নাজিবুল্লাহকে ৫৪ রানে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন।

এরপর ব্যাট করতে নামা রহমতউল্লাহ গুরবাজকে ৭ রানে সাকিব আল হাসান বোল্ড আউট করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দেন। তবে মাঝে মোহাম্মদ নবি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তিনি ৩৮ বল খেলে ৩২ রান করার পর মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন।

নবির পাশাপাশি রশিদ খান রানের ব্যবধানটা কমানোর চেষ্টা করেন। কিন্তু তিনি বেশিদূর আগাতে পারেননি। দলীয় ২০৫ রানের সময় অষ্টম ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজের বলে বোল্ড আউট হন তিনি। রশিদ আউট হওয়ার আগে ২৬ বল খেলে ২৯ রান করেন।৪৫তম ওভারে বোলিংয়ে এসেই উইকেট পেলেন মাহমুদউল্লাহ। ২২ বলে ৮ রান করা মুজিবকে ফেরান তিনি।

৪৫.১ ওভারে আফিফের বলে ফারুকি (০) বোল্ড হলে ২১৮ রানে প্যাকেট হয়ে যায় আফগানিস্তান। ৮৮ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। ২টি করে উইকেট নেন সাকিব-তাসকিন। বাকি পাঁচটি উইকেট পাঁচ বোলার ভাগাভাগি করেন।

আফগানিস্তানে বিপক্ষে এ সিরিজ জয়ের মাধ্যমে ঘরের মাঠে বাংলাদেশ টানা ছয়টি ওয়ানডে সিরিজে জয় পেল।

২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টাইগাররা বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার, শ্রীলঙ্কার বিপক্ষে একবার ও আফগানদের বিপক্ষে একবার ওয়ানডে সিরিজ খেলেছে। যার সবগুলোতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৬/৪ (তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, মাহমুদউল্লাহ ৬*, আফিফ ১৩*; ফারুকি ১০-১-৫৯-১, ফরিদ ৮-০-৫৬-২, মুজিব ১০-০-৪৯-০, ওমরজাই ৭-০-৩৭-০, রশিদ ১০-০-৫৪-১, নবি ৪-০-২৬-০, রহমত ১-০-১০-০)।

আফগানিস্তান: ৪৫.১ ওভারে ২১৮ (রহমত ৫২, রিয়াজ ১, শাহিদি ৫, ওমরজাই ৯, নাজিবউল্লাহ ৫৪, নবি ৩২, গুরবাজ ৭, রশিদ ২৯, মুজিব ৮, ফরিদ ৬*, ফারুকি ০; মুস্তাফিজ ৮-০-৫৩-১, শরিফুল ৭-০-৪৪-১, তাসকিন ১০-২-৩১-২, সাকিব ৯-০-২৯-২, মিরাজ ১০-০-৫২-১, মাহমুদউল্লাহ ১-০-২-১, আফিফ ০.১-০-০-১)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest