সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী মামলার আসামীর বাবলুর বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যার হুমকী মামলাসহ ৬ মামলার আসামী বহিস্কৃত পুলিশ কনস্টেবল মাহমুদ হাসান বাবলু কর্তৃক সরকার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষদের মারপিট, হয়রানিসহ প্রাণনাশের হুমকী দেওয়ায় সাতক্ষীরা পুলিশ সুপারের নিকট মাহমুদ হাসানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ অভিযোগটি দায়ের করা হয়। অভিযুক্ত মাহমুদ হাসান বাবলু ধুলিহর ইউনিয়নের বড়দল গ্রামের নওশের আলীর ছেলে। অভিযোগ পত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ জুন বিকালে বড়দল এলাকার মুদি ব্যবসায়ী ফজলুর রহমানের দোকানের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে বড়দল গ্রামের নওশের আলীর ছেলে ও তৎকালিন পুলিশ কনস্টেবল মাহমুদ হাসান বাবলু। ওইসময় ক্ষমতার বড়াই দেখিয়ে উপস্থিত আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্য করে বলেন ‘যদি কখনো প্রধানমন্ত্রীর ডিউটি পাই তাহলে সেদিন-ই প্রধানমন্ত্রীকে গুলি করে নৃশংসভাবে হত্যা করবেন।’

এঘটনায় বড়দল ওয়ার্ড আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদী হয়ে ওইদিন সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন (মামলা নং ৫৯/ ১৩)। এমামলায় দীর্ঘদিন জেল হাজতে ছিলেন বাবলু এবং ২০১৪ সালের ৩১ আগস্ট সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ী’র উপ-পুলিশ পরিদর্শক লুৎফর রহমান ‘মাহমুদ হাসানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকী দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে’ মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করলে বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে স্থায়ীভাবে সাসপেন্ড করা হয় তাকে।

তবে চাকুরি হারানোর পরেও বিভিন্ন সময় নিজেকে উচ্চ পদস্থ কর্মকর্তার নিকট আত্মীয় পরিচয়ে ধুলিহর ইউনিয়নের সরকার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে জিম্মিকরে নানাভাবে হয়রাণী করতো মাহমুদ। এ কারনে ২০২০ সালের ১৯ মে পর্নোগ্রাফি আইনে (মামলা নং: ৫/২০), একই দিন স্ত্রী হত্যা চেষ্টার অভিযোগে (মামলা নং: ৬/২০), ২০২১ সালের ১৯ এপ্রিল মংস্য ঘের দখল ও হত্যা চেষ্টার অভিযোগে (মামলা নং: ৩৩/২১), ৯ জুন কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে (মামলা নং: ৫৭/২১), ৮ আগস্ট ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভাংচুর করার অভিযোগে মাহমুদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় (মামলা নং: ২৩/২১)।

এছাড়াও ২০২১ সালের ১২ নভেম্বর বড়দল গ্রামের কুদ্দুস কারিগরকে মারপিট, ১৩ নভেম্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগ অফিস ভাংচুরসহ আ’লীগ কর্মী তরিকুল ইসলামকে মারপিট, ২২ নভেম্বর বড়দল গ্রামের রেজাউল ইসলাম কে মারপিট, ৩০ নভেম্বর কবির ইসলামকে মারপিটসহ চলতি বছরের ১৯ ফেব্রুয়ারী পিন্টু মল্লিককে মারপিটের অভিযোগ রয়েছে পুলিশের বহিস্কৃত এই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বলে অভিযোগ পত্রে জানানো হয়।
এব্যাপারে সরকারদলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা বলেন, ‘এতোগুলো মামলা থাকার পরেও মাহমুদ হাসান বাবলু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করা আ.লীগের নেতাকর্মীদের মারপিট, হুমকি-ধামকি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরকরাসহ আ.লীগ কার্যালয় ভাংচুর করে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছেন। তার তান্ডবে আমরা বর্তমানে অসহায় হয়ে পড়েছি। একারনে আমরা বহিস্কৃত পুলিশ কনস্টেবল মাহমুদ হাসান বাবলুর হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারের নিকট একটি অভিযোগপত্র দায়ের করেছি। আশাকরি তদন্তপূর্বক তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বৈদ্যুতিক শট সার্কিটের ফলে আগুন লেগে একটি মোটর পার্টস এর দোকানে ৮০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বৃহষ্পতিবার গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ বাসটার্মিনালে এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের হারিছ আলীর ছেলে ও কালিগঞ্জ বাসস্টাণ্ড এলাকার মেসার্স বিসমিল্লাহ অটো পার্টস এর স্বত্বাধিকারী নাজমুল হোসেন ও সরোয়ার হোসেন জানান,

প্রতিদিনের ন্যয় বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত একটার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে তারা বাসস্টাণ্ডে চলে আসেন। এ সময় তিনি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। স্থানীয় পরিবহন শ্রমিকরা প্রথমে আগুন নিভ নোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন চলে এসে আগুন নিভিয়ে ফেলে।

ততক্ষণে তাদের দোকানের ৮০ লক্ষাধিক টাকার মালামালসহ নগদ টাকা ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। যথা সময়ে ফায়ার সার্ভিসের লোকজন চলে আসায় তার দোকান পুড়ে গেলেও পার্শ্ববর্তী আবাসিক ভবন ও দোকানগুলো রক্ষা পায়।

খবর পেয়ে কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার আমিনুর রহমানসহ থানার কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুঁটে আসেন।
তবে দোকানের বৈদ্যুতিক মিটার থেকে শট সার্কেট হয়ে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার খেশরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

তালা  প্রতিনিধি : তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামে পানিতে ডুবে ইমরান হোসেন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শাহপুর গ্রামের মোঃ শামসুল হক গাজীর পুত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে। ইমরান দু’ভাই বোনের মধ্যে ছোট। স্থানীয় ইউপি সদস্য শামসুল হুদা পল্টু ও ইমরানের চাচাতো ভাই জাহাঙ্গীর গাজী জানান,

ইমরান সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলছিল। হঠাৎ তাদের চোখের অন্তরালে ইমরান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে ইমরানের মা তার সন্তানকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে ।

দুপুরে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে স্থানীয়রা ইমরানের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউক্রেনে বাংলাদেশি নাগরিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

বিদেশের খবর: ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখেছে। আটকেপড়া বাংলাদেশিদের অবিলম্বে বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রত্যাবাসন প্রক্রিয়ার সুষ্ঠূ সমন্বয়ের জন্য এরই মধ্যে ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে অতিরিক্ত জনবল দিয়ে শক্তিশালী করা হয়েছে। সব ধরনের কনস্যুলার সহায়তা বিনামূল‍্যে প্রদান করা হচ্ছে।

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে সামরিক অভিযানের ঘোষণা দেন। ইউক্রেনে আক্রমণের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ প্রশাসন।

এছাড়া, দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১০ জন বেসামরিক নাগরিক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সহযোগী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ইউক্রেনে হাজারখানেক বাংলাদেশি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের অধিকাংশই শিক্ষার্থী। সেখান থেকে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুশ হামলায় ১৩৭ ইউক্রেনীয় সৈন্য নিহত: ইউক্রেন প্রেসিডেন্ট

বিদেশের খবর : রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৭ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ৩১৬ জন সৈন্য আহত হয়েছেন বলে জানান তিনি। খবর: সিএনএন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ভলোদিমির বলেন, বিদেশি নেতাদের সঙ্গে আমি কতবার কথা বলেছি তা কোনো বিষয় নয়। এই সময়ে আমি কিছু বিষয় শুনেছি। এর মধ্যে প্রথম হলো- আমরা সমর্থন পেয়েছি। যারা আমাদের শুধু কথায় নয়, দৃঢ়ভাবে সাহায্য করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আরেকটি বিষয়, তা হলো- প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের একা করে দেওয়া হয়েছে। কারা আমাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত? সত্যি বলতে কাউকে দেখছি না।

তিনি বলেন, আজকে আমি ইউরোপের ২৭ জন নেতার সঙ্গে কথা বলেছি যে ইউক্রেন ন্যাটোতে থাকবে কি না। তাদের সবাই ভয় পেয়েছে, কোনো জবাব দেননি। তবে আমরা ভীত নই, যে কোনো কিছু করতে আমরা ভীত নই।

এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেন এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য।

এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় ভোর ৫টার কিছু সময় পর। এরপর মোট চার থেকে পাঁচবার বিস্ফোরণে ঘটে বলে বিবিসি, সিএনএন-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

আক্রমণের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত হন বলে দাবি করে কিয়েভ প্রশাসন। এছাড়া দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১০ জন বেসামরিক নাগরিক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সহযোগী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুশ সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে

বিদেশের খবর: রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে ঢুকে পড়েছে বলে জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার দেশটিতে রাশিয়ার সামরিক বাহিনী তিন দিক থেকে অভিযান শুরুর পর এখন রাজধানীর দিকে অগ্রসর হতে শুরু করেছে।

ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, কিয়েভে সরকারি স্থাপনাগুলো লক্ষ্য করে গ্র্যাড মিসাইল ছুড়ে হামলা চালাচ্ছে রুশ সৈন্যরা।

রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলের আকাশে কয়েকটি হেলিকপ্টার নিচু দিয়ে উড়তে দেখেছেন বলে ফরাসি বার্তাসংস্থা এএফপির একজন প্রতিনিধি জানিয়েছেন। এ সময় কিয়েভের একটি বিমানঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, বিবিসির ইউক্রেন সার্ভিসের সম্পাদক মার্তা শোকালো বলেছেন, ইউক্রেনে আর কোনো নিরাপদ জায়গা নেই। তিনি বলেন, আমি একজন সহকর্মীর কাছ থেকে ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আক্রমণের ঘোষণার বার্তা পাওয়ার পর রাতে জেগে ছিলাম। এরপরই শুরু হয় বিস্ফোরণ।

তিনি বলেন, আমি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছিলাম। শহরের বিভিন্ন অংশের লোকজন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠাতে শুরু করেছে যে তাদের কাছাকাছি বিস্ফোরণ ঘটছে।

মার্তা শোকালো বলেন, দেশের পূর্বাঞ্চলের সম্মুখভাগ নয়, বরং কিয়েভ আক্রমণের মুখে ছিল। এটি বুঝতে পারাটা ছিল বড় ধাক্কা। ইউক্রেনে আর কোনো নিরাপদ জায়গা নেই।

‌‘এখানে সাধারণ মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এবং ইন্টারনেট কাজ করছে না। আমরা সত্যিই বিচ্ছিন্ন হয়ে পড়ব। দেশে আতঙ্কের হাওয়া বইছে, এখন আমরা জানি গোটা দেশ আক্রমণের মুখে।’

ADVERTISEMENT

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা শুরু করেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের চেরনিহিভ, খারকিভ এবং লুহানস্ক সীমান্ত পেরিয়ে হাজার হাজার রুশ সৈন্য স্থলপথে দেশটিতে ঢুকে পড়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আক্রমণ শুরুর প্রথম এক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে ইউক্রেন বলছে, পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৫০ দখলদার সৈন্য নিহত হয়েছে।

পূর্ব ইউরোপে শত শত যুদ্ধবিমান-জাহাজ মোতায়েন ন্যাটোর

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর পূর্ব ইউরোপের মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে ওই অঞ্চলে কয়েক শ যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েন করেছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জোটের মহাসচিব জিনস স্টলটেনবার্গ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ন্যাটো মহাসচিব বলেন, ‘আমাদের মহাদেশের শান্তি ও স্থিতিশীলতার ওপর চরম আঘাত এসেছে। রাশিয়া তার সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের ইতিহাস নতুন করে লেখার উদ্যোগ নিয়েছে এবং ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অস্বীকার করেছে।’

এখনো ইউক্রেন ন্যাটোর পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পায়নি, কিন্তু পূর্ব ইউরোপের যেসব দেশ এই জোটের পূর্ণ সদস্যপদ পেয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে তাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন স্টলটেনবার্গ।

ইউক্রেনে সামরিক অভিযানের প্রসঙ্গে রাশিয়াকে এককভাবে দায়ী করে স্টলটেনবার্গ বলেন, ‘এটি একটি ইচ্ছাকৃত ও ঠাণ্ডা মাথার আগ্রাসন। দীর্ঘদিন ধরে এই আগ্রাসনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং বিনা উস্কানিতে ঘটা এই হামলার কারণে ইউক্রেনের অনেক নিরপরাধ মানুষ প্রাণ হারাবেন।’

পূর্ব ইউরোপে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পোল্যান্ড ও ইউরোপের বাল্টিক অঞ্চলের ৪ সদস্যরাষ্ট্র রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সমন্বয়ে নতুন একটি বাহিনী গঠনের পরিকল্পনা নিয়েছে ন্যাটো। সেই পরিকল্পনার অংশ হিসেবে ওই অঞ্চলে কয়েক শ’ যুদ্ধবিমান ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন জোটের মহাসচিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা ন্যাটোর নেই

বিদেশের খবর: রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনে সেনা পাঠাবে না ন্যাটো, জানিয়ে দিলেন জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রাশিয়ার ইউক্রেন আক্রমণ প্রসঙ্গে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

ন্যাটোপ্রধান বলেছেন, ‘ইউক্রেনের ভেতরে কোনো ন্যাটো সেনা নেই। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের কোনো পরিকল্পনাই আমাদের নেই।’

তবে জেনস স্টলটেনবার্গ জানান, এরই মধ্যে ন্যাটো এলাকার পূর্বাংশে সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে এবং তা আরও বাড়ানো হবে।

এদিন স্টলটেনবার্গ অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করে ইউরোপ মহাদেশের শান্তি নষ্ট করেছে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। এটি নৃশংস যুদ্ধকর্ম। ইউক্রেনের সাহসী জনগণের জন্য আমাদের সমবেদনা।

ন্যাটোপ্রধান বলেন, ‘আমাদের মহাদেশের শান্তি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটি ইচ্ছাকৃত, ঠান্ডা মাথার দীর্ঘ-পরিকল্পিত আক্রমণ। রাশিয়া শক্তি খাটিয়ে ইতিহাস নতুন করে লিখতে চায়।’

ইউক্রেন পশ্চিমা প্রতিরক্ষা জোটের অংশীদার হলেও ন্যাটোর সদস্য নয়। তবে তারা দীর্ঘদিন থেকে পশ্চিমা এই সামরিক জোটে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে। ন্যাটোর পক্ষ থেকেও ইউক্রেনকে বহুবার আশ্বাস্ত করা হয়েছে।

কিন্তু সাবেক সোভিয়েত দেশটির ন্যাটো সদস্য হওয়াকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে রাশিয়া। আর তা ঠেকাতেই মূলত কিয়েভ প্রশাসনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে মস্কো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জামায়াতের মিছিল : জামায়াতের ৪ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি : নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত শিবিরের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জামায়াত নেতা জামশেদ আলম তার ছেলে জুবায়ের এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারী খোরশেদ আলম।
আটককৃতদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর থানার এসআই তন্ময় দেবনাথ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় বিএনপি জামায়াতে ৮ নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫জনকে আসামী করা হয়েছে। মামলা নং-৭১ (২৪/০২/২২)। মামলায় অভিযোগ আনা হয়েছে, ২৩ ফেব্রুয়ারী সকালে শহরের মিলবাজার সংলগ্ন সড়কে অভিযুক্তরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা ও সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছিল, যা দেশবিরোধী।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির মামলার বিবরণে জানান, আটককৃদের কাছ থেকে জামায়াতে ইসলামের ইতিহাস নামক বই ০১টি) (৪) স্মরণিকা অমলিন নামক সেই ১৯ (গ) ইমাম ইবনে তাইমিয়ার সংঘামী জীবন নাম ০১টি, (ঘ) নাম ও অন্যান্য মতবাদ বই ০১টি, (৫) দাওয়াতে দীন ও তার কর্মপন্থা নামক বই ০১টি, (চ) গীবত নামক এই ০১টি, (ঘ) কারাগারে রাতদিন, (গ) ইসলামে মানবাধিকার নামক বই ০১টি, (ক) শরীয়তী রাষ্ট্রব্যবস্থা (ধ)ইসলামী সমাজ বিপ্লবের পথ (ট) ইসলামের স্বর্ণয়াুগে সামাজিক ন্যায়নীতি নামক বই ০১টি, (ফ) নিইন্ডিয়ান (৫) যুবসমাজের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন নামক বই ০১টি (১) ইসলামী সংগঠন নামক বই ০১টি, (গ) একটি কলো রঙের ডাইরি যাতে জামায়াতে ইসলামের বিভিন্ন সংগঠন পরিচালনার কর্মপদ্ধতি দেখা আছে, (৩) ০৮টি বাশের পাঠি, যাহা লম্বা অনুমান ৪০ ইঞ্চি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য : সরকার কর্তৃক মদের উন্মুক্ত লাইসেন্স দেয়ার প্রতিবাদ এবং অবিলম্বে ইসলামবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত২৩ ফেব্রুয়ারী বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহর জামায়াতের আমীর ওমর ফারুকের নেতৃত্বে সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest