সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

শ্যামনগরে ডঃ আনসার আলী হাসপাতালের উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার খানপুর শহরতলী ডঃ আনসার আলী নামীয় একটি বেসরকারী হাসপাতালের উদ্বোধন হয়েছে।

১৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় কানাডা প্রবাসী বিশিষ্ট ব্যাংকার ডঃ আনসার আলীর বেসরকারি হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী

ড.আনসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন কালিগঞ্জ রেকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এ,কে এম জাফরুল আলম বাবু,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারী মহাসীন কলেজের সাবেক উপধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি,এম আকবর কবীর,

সাংবাদিক আলমগীর সিদ্দিকী, সাংবাদিক মোস্তফা কামাল, সাবেক বন কর্মকর্তা মনজুরুল ইসলাম, ইউপি সদস্য আজহারুল ইসলাম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ,

ডাঃ গোপাল চন্দ্র মন্ডল,জিয়াউর রহমান সহ এলকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে বলেন ডঃ আনসার আলী বলেন, আমার প্রতিষ্ঠিত এ হাসপাতালটি হবে এলকার গরীবের হাসপাতাল যেহেতু আমার বাবা মা একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যবরন করেছেন

তাদের দিকে চিন্তা করে এ হাসপাতালে এসে কেউ যাতে বিনা চিকিৎসায় কষ্ট না পায় সে দিকে আমার নজর থাকবে। এ হাসপাতালটি গরীবের হাসপাতালই হবে হাসপাতালটিতে সংযুক্ত করা হয়েছে অত্যধুনিক সব চিকিৎসার ও পরিক্ষা নিরিক্ষার যন্ত্রপাতী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুগের বার্তার সম্পাদকের ফুফুর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্হপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক  আবু নাসের মো: আবু সাঈদ এর বড় ফুফু এবং প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব

এর বোন মোছাঃ সাবিহা খাতুন (৬৫) শনিবার দুপুর ১২ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।

 

মৃত্যুকালে স্বামী, ২ছেলে, ৪মেয়েসহ আতœীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ শনিবার রাত
৮.১৫ টায় আলিপুর (চেকপোস্ট) রাশিদা বেগম আব্দুস সাত্তার কমপ্লেক্স এ  অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের
মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান,

সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য,

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না,
নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন,

এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটা ইউপি চেয়ারম্যান কে এমপ্লেয়ি এসোসিয়েশনের সংবর্ধনা

বিজ্ঞপ্তি :  এমপ্লেয়ি এসোসিয়েশনের উদ্যোগে আশাশুনি উপজেলা বুধহাটা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. মাহবুবুল হক কে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। এমপ্লয়ি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় আশাশুনি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো মহাসীন আলীর সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন , এমপ্লয়ি এসোসিয়েশনের সহ-সভাপতি বেউলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মন্ডল, আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আশাশুনি সরকারি কলেজের সহকারী অধ্যাপক সজল কুমার আঢ্য, প্রভাষক মো আব্দুল মজিদ, প্রধান শিক্ষক রবিন কুমার মন্ডল,

প্রধান শিক্ষক সিফাতুল্লা, নিতাইকর্মকার, সিনিয়র সহকারী শিক্ষক হাসান ইকবাল মামুন, প্রভাষক মো মোখলেছুর রহমান, মাস্টার মো হাবিবুর রহমান, মো আব্দুর রহিম, সিনিয়র সহকারী শিক্ষক হিমাংশু কুমার প্রমুখ।

শেষে এমপ্লয়ি এসোশিয়াশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সহকারী অধ্যাপক মোৃোফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো আব্দুল মান্নানকে সুস্থাতা কামনা করে দোয়া করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় তিন দিন ব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস,

উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি,

বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, তালা থানার উপ পরিদর্শক প্রীতিশ রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। উদ্বোধনের পরে অতিথিরা মেলায় আগত সকল স্টল পরিদর্শন করেন। এবারের বইমেলায় তালা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ- গ্রন্থগার, মুক্তিযোদ্ধা কমান্ড, পানি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, পল্লী সঞ্চয় ব্যাংকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় নিয়োগ পেয়েছেন কামাল উদ্দীন

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছে মো: কামাল উদ্দীন সরদার। ১৫ ফেব্রুয়ারী পত্রিকাটির সম্পাদক অশোক ধর স্বাক্ষরিত নিয়োগপত্র সাংবাদিক কামাল উদ্দীনের কাছে এসে পৌছায়।

কামাল উদ্দীন দীর্ঘদিন ধরে সাতক্ষীরার দৈনিক যুগেরবার্তা, খুলনার সংযোগ প্রতিদিনসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত আছেন।

তিনি নতুন প্রতিষ্ঠানে সংবাদ সংক্রান্ত বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদককে পৌর শ্রমিকলীগের শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম কে সাতক্ষীরা পৌর জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

শনিবার সকালে নজরুল ইসলামের নিজস্ব বাসভবনের উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর আহ্বায়ক আব্দুল আজিজ বাবু,সদস্য সচিব মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি,চঞ্চল, রবিউল ইসলাম, আরাফাত হোসেন সুজন, আব্দুল রাজ্জাক পৌর সদস্য সেলিম, সাইফুল, আব্দুল হাই, রাজু,ভ্যাদল, রতন, রুবেল হৃদয় এবং সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি,সদস্য রবিউল ইসলাম রবি,

আক্তারুজ্জামান মহব্বত, শেখ শফিউল ইসলাম শফি ও জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ সাবেক সভাপতি শাহিন। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদককে পৌর শ্রমিকলীগের শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম কে সাতক্ষীরা পৌর জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে নজরুল ইসলামের নিজস্ব বাসভবনের উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর আহ্বায়ক আব্দুল আজিজ বাবু,সদস্য সচিব মিজানুর রহমান মিজান,

যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি,চঞ্চল, রবিউল ইসলাম, আরাফাত হোসেন সুজন, আব্দুল রাজ্জাক পৌর সদস্য সেলিম, সাইফুল, আব্দুল হাই, রাজু,ভ্যাদল, রতন, রুবেল হৃদয় এবং সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি,সদস্য রবিউল ইসলাম রবি,আক্তারুজ্জামান মহব্বত, শেখ শফিউল ইসলাম শফি ও জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ সাবেক সভাপতি শাহিন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২২ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তুফান কনভেনশন সেন্টার লেকভিউ’তে জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির আহবায়ক মো. মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে সকল অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, কুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আসাদুল হক, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের,

এড. শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির সাবেক সভাপতি মো. ইউনুছ আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম বাবু, সিনিয়র সদস্য তরিকুল ইসলাম, সদস্য রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির যুগ্ম আহবায়ক আব্দুল গফফার,

জয়নাল আবেদীন, মেহেদী হাসান নীলতাপ, রবিউল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ৫/৬ জন মৃত সদস্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং আগামীতে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভা শেষে বনভোজনের খাওয়া এবং সব শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির উপদেষ্টা ও জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অস্ত্র, গুলি, ডিবি পুলিশের পোশাক, একটি প্রাইভেটকার, একটি মটরসাইকেল ও হ্যান্ডকাপসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ এর দক্ষিন পাশে মেইন রোডের পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

শনিবার দুপুরে র‌্যাব-৬ এর খুলনা কার্যালয়ে এক প্রেসবিফিং এ জানানো হয় ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংগঠিত করে আসছিল বলে তারা স্বীকার করেছে।
আটককৃতরা হলেন, মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯),শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)।
র‌্যাব-০৬ এর অধিনায়ক লে.কর্নেল মোস্তাক আহমেদ প্রেস বিফিং এ জানান,

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার র‌্যাব-০৬ এর সদস্যরা সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটার থানার বাইগুনি নামকস্থানে আসামীদের ছিনতাই এর প্রস্তুতিকালে ভুয়া ডিবি পুলিশের উক্ত ৫ জনকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করে। আটককৃতদের কাছ থেকে এ সময় একটি পিস্তল,

একটি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, একটি অকিটকি সেট, দুটি ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশের ভুয়া আইডিকার্ড ১টি, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি, পিস্তল বাধার চেইন ১টি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest