সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

বরিশালকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা

খেলার খবর: দুঃখটা বয়ে বেড়াতে কষ্টই হবে বরিশালের। একবার না তিন তিনবার ফাইনালে গিয়েও শিরোপার স্বাদ পেলো না তারা। বিপরীতে তিনবার ফাইনালে উঠে তিনবারই ট্রফি জিতলো কুমিল্লা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ফাইনালের মতোই ফাইনাল দেখল ক্রিকেট ভক্তরা। যার পরতে পরতে ছিল উত্তেজনা। পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। এমন রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে এবারের বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ানস।

মেগা ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের শুরুটা ছিল চরম হতাশার। সুনিল নারাইনের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো ধোঁয়া দেখেছিল বরিশাল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে সাকিব আল হাসানের দল। কিন্তু শেষ দিকে তীরে এসে তরি ডুবল বরিশালের।

বিপিএলে এর আগেও দুবার ফাইনালে উঠেছিল বরিশাল। দুবারই শূন্য হাতে ফিরতে হয়েছিল। এবার সাকিব আল হাসানের নেতৃত্বেও পারল না তারা। নিজেদের তৃতীয় ফাইনাল থেকেও শূন্য হাতে ফিরতে হলো কীর্তনখোলা নদীর পাড়ের দলটিকে। অন্যদিকে আগের দুবার ফাইনালে ওঠে বাজিমাত করা কুমিল্লা এবার ঘরে তুলল নিজেদের তৃতীয় শিরোপা।

আজ শুক্রবার ফাইনাল ম্যাচে কুমিল্লার দেওয়া ১৫২ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। দলীয় ৫ রানে হারায় ছন্দে থাকা মুনিম শাহরিয়ারকে। ইনিংসের দ্বিতীয় ওভারে শহিদুলের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে দেন তিনি। সাত বল খেলে রানের খাতাও খুলতে পারেননি মুনিম।

শুরুর ধাক্কা কাটিয়ে দ্বিতীয় উইকেটে বরিশালকে পথ দেখান সৈকত আলী। উইকেটে এসে ঝড় তুলে মাত্র ২৬ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। মোট ৩৪ বলে ৫৮ রানের ইনিংস খেলে বরিশালের পথ সহজ করে দেন সৈকত। তিনি ফেরার পর ৩১ বলে ৩৩ করে বিদায় নেন গেইল।

উইকেটে এসে টিকতে পারেননি সাকিবও। অধিনায়ক ফিরলে ব্যাটিংয়ে ধস নামে বরিশালের। ফাইনালের চাপ সামলে জয়ের কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হলো বরিশালকে।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে ১৫১ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোয়ালিফায়ারের মতো এই ম্যাচেও নারাইনকে ওপেন করতে পাঠায় কুমিল্লা। দলের প্রত্যাশা ভালোভাবেই পূরণ করতে পেরেছেন তিনি। ব্যাটিং নেমে প্রথম ওভারেই মুজিবের বল দুইবার বাউন্ডারির বাইরে পাঠান নারাইন। এই ছন্দ ধরে রেখে মাত্র ২১ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। এর আগের ম্যাচেও মাত্র ১৩ বলে ফিফটি করেন এই তারকা অলরাউন্ডার।

তবে নারাইনের সঙ্গে ওপেন করতে নামা লিটন দাস অবশ্য টিকতে পারেননি। তাঁকে নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। ছয় বল খেলে লিটন করেন ৪ রান।

লিটন ফিরলেও পাওয়ার প্লেতে দলকে ভালো পুঁজি এনে দিতে ভূমিকা রাখেন নারাইন। ষষ্ঠ ওভারে অবশেষে তাঁর ঝড় থামান মেহেদী হাসান রানা। বরিশালের বোলারের স্লোয়ার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে টাইমিং গড়বড় করেন নারাইন। মেহেদীর বল তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন তিনি। সেখানে থাকা নাজমুল শান্ত বল মুঠোয় নিয়ে বেইলি ডান্সে মাতেন শান্ত। ২৩ বলে ৫৭ রানের ইনিংস উপহার দিয়ে ফেরেন নারাইন।

নারাইনকে হারানোর পর পাল্টে যায় কুমিল্লার ব্যাটিংয়ের চিত্র। বাকি সময় উইকেটে খুব হতাশাই দেখেছে কুমিল্লা। দাপুটে বোলিংয়ে ঘুরে দাঁড়িয়ে কুমিল্লারকে নাড়িয়ে দিয়েছেন সাকিব-মুজিবরা।

নারাইন ফেরার পরের ওভারেই রান আউটের খেসারতে মাহমুদুলকে হারায় কুমিল্লা। ফাইনাল ম্যাচে দায়িত্ব নিতে পারেননি ফাফ ডু প্লেসিও। মুজিবের বলেই বোল্ড হয়ে ফেরেন ডু প্লেসি। ৭ বলে ৪ রান করেন প্রোটিয়া তারকা।

মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কুমিল্লা। কমতে থাকে রানের গতি। পাওয়ার প্লেতে ৭৩ রান তোলা কুমিল্লা পরের ওভারগুলোতে বেশি রান তুলতে পারেনি। মঈন আলী উইকেটে থেকে চেষ্টা করেছেন রানের গতি বাড়াতে। তবে বাকিদের আশা-যাওয়ার মিছিলে আগ্রাসী হতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১৫১ রান নিয়ে ইনিংস শেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৩২ বলে ৩৮ রান করেন মঈন। দুই চার ও এক বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস।

ফরচুন বরিশালের হয়ে বল হাতে ২৭ রান খরচায় দুটি উইকেট নেন মুজিব উর রহমান। শফিকুলও নিয়েছেন দুটি উইকেট। ৩০ রান দিয়ে সাকিব আল হাসান নিয়েছেন এক উইকেট। মেহেদী হাসান রানা ও ব্রাভোর শিকারও একটি।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ানস : ২০ ওভারে ১৫১/৯ (নারাইন ৫৭, লিটন ৪, মাহমুদুল ৮, ডু প্লেসি ৪, ইমরুল ১২, আরিফুল ০, মঈন ৩৮, আবু হায়দার ১৯, শহিদুল ০, তানভীর ০ , মুস্তাফিজ ০ ; মুজিব ৪-০-২৭-২ , সাকিব ৪-০-৩০-১, রানা ৪-০-৩৪-১, শফিকুল ৪-০-৩১-২ ও ব্রাভো ৪-০-২৬-১)।

ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৫০/৮ (মুনিম ০, সৈকত ৫৮, গেইল ৩৩, সোহান ১৪, সাকিব ৭, নাজমুল ১২, ব্রাভো ১, তৌহিদ ৯, মুজিব ৪; মুস্তাফিজ ৪-০-৩০-১, নারাইন ৪-০-১৫-২, মঈন ৩-০-২৮-০, শহিদুল ৪-০-৩৬-১, আবু হায়দার ১-০-১৪-০, তানভীর ৪-০-২৫-২)।

ফল : এক রানে জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ানস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ বছর পর সাংবাদিক পরিচয়ে লুকিয়ে থাকা ফাঁসির আসামি গ্রেপ্তার

দেশের খবর: স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি ১৭ বছর ধরে ‘সাংবাদিক’ পরিচয়ে পালিয়ে বেড়ানোর পর ধরে পড়েছে র‌্যাবের জালে। সাভারের আশুলিয়া থেকেবৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আশরাফ হোসেন কামাল নামের ৪৭ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

হত্যা মামলায় মৃত্যদণ্ড পাওয়ার পর নিজেকে বাঁচাতে মিথ্য সাংবাদিক পরিচয় দিয়ে কীভাবে তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন, তা উঠে এসেছে র‌্যাবের তদন্তে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, স্ত্রীকে হত্যার দায়ে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আশরাফকে মৃত্যুদণ্ড দেয়।কিন্তু ২০০৫ সালের ওই হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পালিয়ে ছিলেন। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে র‌্যাব তাকে শনাক্ত করতে সক্ষম হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আশরাফের গ্রামের বাড়ি নোয়াখালীতে। ১৯৯৮ সালে ঢাকার জগন্নাথ কলেজ থেকে স্নাতেকোত্তর করে ২০০১ সালে সোনারগাঁওয়ে একটি সিমেন্ট কারখানায় কাজ শুরু করেন তিনি। ২০০৩ সালে সানজিদা আক্তারের সঙ্গে বিয়ের পর ওই সিমেন্ট কোম্পানির আবাসিক এলাকাতেই থাকা শুরু করেন তারা। তাদের একটি ছেলেও হয়। ২০০৩ সালে সানজিদা আক্তারের সঙ্গে বিয়ের পর ওই সিমেন্ট কোম্পানির আবাসিক এলাকাতেই থাকা শুরু করেন তারা। তাদের একটি ছেলেও হয়। পরে ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি ওই আবাসিক এলাকা থেকে সানজিদার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ ঘটনায় পুলিশ সন্দেহবশত আশরাফকে গ্রেপ্তার করলেও ১৫ মাস বয়েসের শিশু সন্তানের কথা ভেবে ১২দিন পর সানজিদার বাবা সাদেক মিয়া আশরাফের জামিনের ব্যবস্থা করেন। জামিনে মুক্তি পাওয়ার একদিন পরই আশরাফ এলাকা ছাড়েন। পালিয়ে থাকার এ দীর্ঘ সময়ে তিনি নিজের সন্তানসহ কোনো স্বজনের সঙ্গে যোগাযোগ রাখেননি। এর মাঝে ২০০৬ সালে আশুলিয়ায় পরিচয় গোপন করে আরেকটি বিয়ে করেন। ওই ঘরেও তার ১৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

এদিকে ২০০৫ সালের এপ্রিলে সানজিদার লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক জানান, শ্বাসরোধে হত্যা করা হয়েছে ওই তরুণীকে। সোনারগাঁ থানায় তখন হত্যা মামলা দায়ের হয়। পুলিশের তদন্তেও হত্যার বিষয়টি বেরিয়ে আসে।তদন্ত শেষে পুলিশ ওই মামলায় অভিযোগপত্র দেয়। আশরাফের অনুপস্থিতিতেই তার বিচার চলে। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।

র‌্যাব কর্মকর্তা আল মঈন বলেন, সোনারগাঁ থেকে পালিয়ে যাওয়ার পর বেশিরভাগ সময় আশুলিয়ায় ছিলেন আশরাফ। সেখানে তিনি কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতা করেন বলে পরিচয় দিয়ে যাচ্ছিলেন।এমনকি যুক্ত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সঙ্গেও। তিনি মূলত বিভিন্ন ভূইফোঁড় সংবাদপত্র ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ থেকে তাকে শনাক্ত করতে সমর্থ্য হয় র‌্যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রিটেনে স্মরণকালের শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত

বিদেশের খবর: যুক্তরাজ্যে আঘাত হেনেছে স্মরণকালের শক্তিশালি ঘূর্ণিঝড় ইউনেস।স্থানীয় সময় শুক্রবার সকাল বেলা আঘাত হানে ঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে।

বিবিসি জানিয়েছে, ইউনিসের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে দেশটির কয়েক লাখ মানুষ। তাদেরকে নিজের বাড়িতে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ট্রেন ও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। হিথ্রো বিমানবন্দরে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে ঝড়ের কারণে। আয়ারল্যান্ডে ৫৫ হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানা গেছে।

এদিকে বৃটিশ সরকার ঝড়ের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করেছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত হতে পারে। দক্ষিণ ইংল্যান্ডের একটি দ্বীপ আইল অব ওয়াইটের একটি স্থানে বাতাসের গতি ইতোমধ্যে ঘণ্টায় ১২২ মাইল ছিল বলে রেকর্ড করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কোথাও কোথাও তুষারপাতের ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরে সাতক্ষীরা পৌর শ্রমিকলীগের আনন্দ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা পৌর শাখার কমিটি অনুমোদন হওয়ায় শহরে আনন্দ মিছিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় পৌর কমিটির বাবু-মিজানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল সাতক্ষীরার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিলটি খুলনারোড মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এসময় পৌর কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় পৌর কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেএম আজম খসরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,

জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, সদস্য শেখ রবিউল ইসলাম রবি, কাজী আকতারুজ্জামান মহব্বত, মোঃ জাকির হোসেন টিটু, শেখ শফিউল ইসলাম শফি, আব্দুস ছালাম হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, পৌর কমিটির যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি, আরাফাত হোসেন সুজন, রবিউল ইসলাম, সৈয়দ শাহানাজ আলী চঞ্চল,

আব্দুর রাজ্জাক, রেজোয়ান, শাহিনুর রহমান শাহিন, মোঃ সাইফুল ইসলাম, মহাসিন আলম রাজু, আব্দুল হাই, সেলিম হোসেন, আক্তার হোসেন, রুবেল হোসেন, রতন, ভ্যাদল, মেহের আলী, ইমন, শিমুল, শরীফ হোসেনসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নদী ও পরিবেশ রক্ষা কমিটির কার্যনির্বাহী কমিটি গঠন

সাতক্ষীরায় নদী ও পরিবেশ রক্ষা কমিটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে এক জরুরি সভায় উক্ত কমিটি গঠন করা হয়।
আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বে কমিটি ভেঙে দেওয়া হয়। একই সাথে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আদিত্য মল্লিককে সভাপতি, মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও আবু সেলিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নদী ও পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কওছার আলী, শওকত আলী,

মামুন হোসেন, মফিজুর রহমান, আবু সেলিম,আব্দুস সামাদ, হাবিবুর রহমান, সেলিম হোসেন, নাজমুল হাসান বাবু, আবু সুফিয়ান সজল, সাহাজান আলী, ইসমাইল হোসেন, মাসুদ রানা, সেলিম তরফদার, আদিত্য মল্লিক, আব্দুর রব পলাশ, ইউছুফ আলী সরদার প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষনা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সাতক্ষীরার জন্য তার এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হোক। এছাড়া সম্প্রতি মহাসড়কের ধার থেকে হওয়া সকল ভূমিহীনদের তালিকা তৈরি করে দ্রুত তাদের পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কেড়াগাছি সীমান্তের মজুমদার খাল এলাকা থেকে ২৩ কেজি রুপার গহনা জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালে এ জব্দের ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান,

কাঁকডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার সিদ্দিকুর রহমান সীমান্তের মজুমদার খাল এলাকায় টহল দিচ্ছিলেন। অজ্ঞাত চোরাকারবারীরা টহলরত দলকে ধাওয়া করতে দেখে ভারত থেকে আনা রুপার গহনার ৩টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা প্যাকেটটি জব্দ করে। প্যাকেটে ২৩ কেজি রুপার গহনা রয়েছে। যার মুল্য প্রায় ৩০ লাখ টাকা।

তবে এঘটনায় কোন চোরাবারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে বলে জানান অধিনায়ক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের একাংশের সভাপতি জহুরুল হক ও তালা থানা বিএনপির সভাপতি আলতাফ হোসেন হত্যা মামলার বাদি শেখ আব্দুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বৃহষ্পতিবার রাত ৮টার দিকে তাদেরকে পাটকেলঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জহুরুল হক (৪৫) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার চৌগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকার থানা প্রতিনিধি। অপর গ্রেপ্তারকৃত শেখ আব্দুর রহমান পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি গ্রামের ফজর আলী শেখের ছেলে।
মামলার বাদি গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আরিফুর রহমান জানান,প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে অধস্তনদের বিরুদ্ধে বেনামী দরখাস্ত,স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমুলক বক্তব্য লেখাসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে বৃহষ্পতিবার সদর থানায় মামলা হয়েছে। মামলায় পাটকেলঘাটার জহুরুল ইসলাম,

আব্দুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়েছে। এই মামলায় জহুরুল ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, পাটকেলঘাটার কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সদ্য বিদায়ী তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য লেখায় সাংবাদিক জহুরুল হকের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানা পুলিশের তৎপরতায় সদ্য দিনেই ২ কিশোরী উদ্ধার

দেবহাটা ব্যুরো : দেবহাটা থেকে হারিয়ে যাওয়া ২ শিশু কন্যাকে উদ্ধার করলেন দেবহাটা থানা পুলিশ। হারিয়ে যাওয়া শিশুদের পিতার দেবহাটা থানায় দায়ের করা জিডির সূত্র ধরে পুলিশ তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হারিয়ে যাওয়া ২ শিশু কন্যাকে গোয়ালন্দ এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ ও স্থানীয় সূত্র মতে জানা গেছে, উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মফিজুল ইসলামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যা মরিয়ম (১১) ও একই গ্রামের কামরুল ইসলামের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া কন্যা ইতি আক্তার খুশি (৯) গত ইং ১৬ ফেব্রুয়ারী, ২২ তারিখ দুপুর ২ টার দিকে প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয়।

কিন্তু সন্ধ্যার পরেও তারা বাড়িতে না ফিরে আসায় তাদের পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। কিন্তু কোথাও তাদেরকে খুজে না পেয়ে মরিয়মের পিতা মফিজুল ইসলাম গত ইং ১৭-০২-২০২২ তারিখে বাদী হয়ে দেবহাটা থানায় ৫৭৩ নং জিডি করেন। পুলিশ ঐ জিডির সূত্র ধরে দ্রুত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অভিযান পরিচালনা করে গোয়ালন্দ এলাকা থেকে শুক্রবার ভোরের দিকে তাদেরকে উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসে। ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, হারিয়ে যাওয়া শিশুর পিতার জিডির সূত্র ধরে পুলিশ তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest