সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, শিগগিরই প্রজ্ঞাপন

দেশের খবর: মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়।

রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা আজকে কেবিনেটে আলাপের পর সিদ্ধান্ত হয়েছে যে, জয় বাংলাকে কেবিনেট থেকে একটা সার্কুলার দিয়ে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে। কোর্টের ইনস্ট্রাকশন নিয়ে আমরা নোটিফিকেশন দিয়ে দেব।

উল্লেখ্য, ২০২০ সালে ১০ মার্চ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেন, ‘জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান। জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা ৭ মার্চের ভাষণের সঙ্গে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৪ বিশিষ্টজন পেলেন একুশে পদক

দেশের খবর: বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেওয়া হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

এসময় অনুষ্ঠানে নিজে উপস্থিত না থাকতে পেরে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্ত গুণীজনদের শুভেচ্ছা জানান। পরবর্তী কোনও সময়ে দেখা হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষে পদক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পদক হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

পদক পাওয়া বিশিষ্টজনেরা হলেন—ভাষা আন্দোলনে মোস্তফা এম. এ. মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর), শিল্পকলায় (নৃত্য) জিনাত বরকতউল্লাহ, শিল্পকলায় (সঙ্গীত) নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু, অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান এবং আমজাদ আলী খন্দকার।

এছাড়াও পদক পেয়েছেন সাংবাদিকতায় এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, সমাজসেবায় এস. এম. আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের, ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ। এছাড়াও গবেষণায় এককভাবে পদক পেয়েছেন ড. মো. আবদুস সাত্তার মণ্ডল, আর দলগতভাবে পুরস্কার পেয়েছেন ড. মো. এনামুল হক (দলনেতা), ড. সাহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌসী।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং একুশের চেতনাকে ধারণ করে দেশের শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ এবং আলোকিত সমাজ বিনির্মাণে যারা বিভিন্ন ক্ষেত্রে প্রভূত অবদান রাখছেন, তাদের সকলের প্রতি সম্মান জানিয়ে সরকার প্রতিবছর গৌরবময় একুশে পদক প্রদান করেন।

বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধে অবদান, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তি, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়ে থাকে।

একুশে পদক প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, একুশের শহীদগণ যেমন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, তেমন দেশের বিভিন্ন ক্ষেত্রে সকল গুণীজন জাতির গর্ব ও অহংকার। যদিও প্রকৃত গুণীজন পুরস্কার বা সম্মাননার আশায় কাজ করেন না, তবু পুরস্কার-সম্মাননা জীবনের পথ চলায় নিরন্তর প্রেরণা যোগায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
সুন্দর ব‌নের অাদ‌লে সবুজের চাদরে মোড়ানো বাংলা‌দেশ ও ভারত সীমা‌ন্তের কালিন্দী নদীর বুক চি‌রে গড়ে ওঠা
১৮’শ বিঘা বনভূ‌মি‌ ‌বাঁশঝা‌ড়িয়া মি‌নি সুন্দরব‌ন পর্যটন কেন্দ্র ও পিক‌নিক স্পটের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া মিনি সুন্দরবনে শিল্পকলা একাডেমির চড়ুইভা‌তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, রেফেল-ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত হ‌য়ে শিল্পকলা একাডেমির সভাপতি ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম আনুষ্ঠানিক ভাবে সাইনবোর্ড লাগিয়ে পর্যটন কেন্দ্র ও পিকনিক কর্নারের উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র প‌রিচালনায় এসময় চড়ুইভাতি অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রাবন্ধিক (অবসরপ্রাপ্ত) অধ্যাপক গাজী আজিজুর রহমান, এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী সামিরা খন্দকার,

থানার অফিসার ইনচার্জের সহধর্মীনি সাবরিনা আক্তার, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠ‌নিক সম্পাদক এম, হা‌ফিজুর রহমান, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, অাহম্মাদ উল‌্যাহ বাচ্ছু, রেডিও নলতা স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার, ব্যবসায়ি আজিজ আহমেদ পুটু, কবি মনজুর লুৎফুর রহমান, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, শিক্ষিকা কনিকা সরকার, সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ, সৈ‌য়েদ মো‌মেনুর রহমানসহ কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী, নাট্য অভিনেতা, সাংবাদিক, জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাসহ বি‌ভিন্ন শ্রেণি পেশার শতা‌ধিক ব‌্যা‌ক্তিবর্গ উপস্থিত ছিলেন। চড়ুইভা‌তি অনুষ্ঠা‌নে মিনি সুন্দরবন নিয়ে লেখায় সাংবাদিকতায়, কবিতা অাবৃ‌ত্তি, সংগীত ও নাট‌্য অভিনয়ে পুরস্কার প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগঞ্জ সা‌র্কে‌লের অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
কালিগঞ্জ সার্কেলের নবাগত অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার আমিনুর রহমান যোগদান করেছেন। গত ১৭ ফ্রেব্রুয়ারী যোগদান করার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার)
তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) ইকবাল হোসেন প্রমুখ।

অা‌মিনুর রহমান ৩৩তম বিসিএস ক‌্যাডার হি‌সে‌বে বাংলা‌দেশ পু‌লি‌শ বা‌হিনী‌তে যোগদান ক‌রেন। এর আগে তি‌নি (এপিবিএন) খুলনারসহ অধিনায়ক পদে, শরিয়াতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) ও সাতক্ষীরায় সিআইডিতে সুনামের সা‌থে দায়িত্ব পালন করেন। শনিবার দুপু‌রে থানায় অতিরিক্ত পুলিশ সুপারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন‌্য স্বাক্ষাত ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,

প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উ‌ল‌্যাহ বাচ্চু। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গনমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তি‌নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় আছিয়া খাতুন (৩৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি ) সকালে মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের সুরমান সরদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়,

আছিয়া স্বামী পরিত্যক্ত হয়ে পিতার বাড়িতে থাকতেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান,

স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আছিয়া খাতুনকে বাড়ির পাশের এক আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ’র সুরাতহাল সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আছিয়া’র কিশোরী বয়সে বিয়ে হয়। কিছুদিন পর সে স্বামী পরিত্যাক্তা হয়। শনিবার সকালে এলাকাবাসী ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জে মাদকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : বিশেষ কায়দার রাখা  ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে

থানার উপ-পরিদর্শক হাসানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের খানজিয়া সীমান্ত এলাকা থেকে ৪৩ বোতল ফেনসিডিলসহ অাটক  করা হয়
জয়নুদ্দীনের স্বীকারোক্তি মোতাবেক বাকি দুই মাদক ব্যবসায়িকে অাটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়িরা হলো খুলনা খালিশপুর থানার দক্ষিণ কাশিপুর গ্রামের আশরাফ

চৌধুরীর ছেলে জয়নুদ্দিন উদ্দীন চৌধুরী। কালিগঞ্জ উপজেলার সেহারা গ্রামের রহিম গাজীর ছেলে একাধিক মামলার আসামি মাদক সম্রাট সিদ্দিক গাজী (৫০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৪৫)
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মোটর সাইকেলে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসািকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে|#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুদিন সাপ্তাহিক ছুটি কার্যকর করা হবে।আহ শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলাম উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান (আর্টস, কমার্স ও সায়েন্স) বিভাগ আর থাকবে না। শুধু জ্ঞান নয়, এর সঙ্গে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়ন হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকছে না। এখন পাইলটিং চলবে। ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করবো।

ডা. দীপু মনি আরও বলেন, একসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে কারিকুলাম বাস্তবায়ন করতে বিশাল আকারের বিনিয়োগ করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত বড় পরিবর্তন আনতে হবে। সমস্ত সরঞ্জাম দিতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে, ল্যাবরেটরি অ্যাসিসটেন্ট নিয়োগ করতে হবে। এটা একটি বড় বিনিয়োগ। শিক্ষায় আমাদের বড় বিনিয়োগ করতেই হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১২ দিনে দ. আফ্রিকায় ৫ বাংলাদেশি খুন

অনলাইন ডেস্ক: সংসারের টানাপোড়েনের ইতি টানতে এবং উন্নত জীবনের আশায় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই আশা পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। দারুণ উচ্ছ্বাস নিয়ে বিদেশে পাড়ি জমানো মানুষগুলোর প্রাণ ঝরছে সন্ত্রাসীদের গুলিতে-ছুরিকাঘাতে। পরিবার ভাসছে শোকের সাগরে।

দক্ষিণ আফ্রিকায় এভাবে প্রবাসী বাংলাদেশিদের হত্যা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ দিনে দেশটিতে সন্ত্রাসীরা পাঁচ বাংলাদেশিকে হত্যা করেছে।

দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় মুদি ব্যবসা করতেন মো. গোলাম মোস্তফা (৩২)। সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এ বাংলাদেশি যুবককে গুলি করে মৃত্যু নিশ্চিত করে মালামাল নিয়ে পালিয়ে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী। গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে সন্ত্রাসীরা তাকে হত্যা করে।

গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে। ওইদিন রাতে তার মৃত্যুখবর গ্রামের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। মোস্তফার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

মনির হোসেন ও তার মেঝো ভাই ইমদাদুল হক প্রায় ১০ বছর আগে উন্নত জীবনের আশায় পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। দেশটির প্রিটোরিয়া শহরে রড-সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা বেশ ভালোই চলছিল। গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সন্ত্রাসীরা মনিরের ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দেয়। এসময় মনির বাধা দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর টাকা নিয়ে পালিয়ে যায়।

মনির টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের পলান মিয়ার ছেলে।

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি মৃত্যু হয় সাইফুল ইসলাম নামে বাংলাদেশি এক তরুণের। নোয়াখালীর মাইজদীর বাসিন্দা সাইফুল আফ্রিকার কুরমান এলাকায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালুর এক মাসের মধ্যে গুলিবিদ্ধ হন। দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিম্বার্লি প্রাদেশিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের বেননী এলাকায় নিজ বাসায় ডাকাতের গুলিতে খুন হন মীর হোসেন মিরাজ নামে আরেক বাংলাদেশি ব্যবসায়ী।

অস্ত্রের মুখে মিরাজের বাসায় থাকা অন্যান্য সদস্যদের বাথরুমের মধ্যে আটকে রেখে নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র ও ব্যাংকের কার্ড নিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল মিরাজের বুকে ও মাথায় বেশ কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

মিরাজের এক ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, তার কোনো শত্রু ছিল না। এই হত্যাকাণ্ড পরিকল্পিত।

সবশেষ গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দেশটির প্রিটোরিয়া সংলগ্ন হামাসক্রালে মো. হাসান নামে আরেক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। রাত ১০টার দিকে কয়েকজন ডাকাত দোকানে প্রবেশ করে হাসানকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। পরে ডাকাত দল দোকানের নগদ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নব্বই এর দশক থেকে বাংলাদেশের মানুষ দক্ষিণ আফ্রিকায় কাজের সন্ধানে যেতে শুরু করেন। দেশটিতে বৈধভাবে এক লাখের মতো বাংলাদেশি রয়েছেন। দেশটিতে এখনো শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাপক এবং ভূমির মালিকানা নিয়েও রয়েছে চরম অসন্তোষ।

সেই সঙ্গে গত কয়েক বছর ধরে দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে, স্থানীয়দের মধ্যে বেকারত্বের হার ২৮ শতাংশ। কর্মসংস্থান না থাকায় কেপটাউন এবং জোহানসবার্গসহ বড় শহরগুলোর অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়া দেশটির একটি বড় সমস্যা।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি কমিউনিটির এক নেতা বলেন, প্রবাসীদের মালিকানাধীন দোকানপাটে হামলা এবং লুটতরাজ প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে কেপটাউন, জোহানসবার্গ, প্রিটোরিয়া এবং ব্লুমফন্টেইনে অভিবাসী বিরোধী হামলার শিকার হয়েছেন বহু বাংলাদেশি।

তিনি বলেন, এখানে আমরা প্রতিনিয়ত যে সমস্যায় আতঙ্কিত হয়ে উঠেছি তার নাম ‘কিডন্যাপ’। আর এ শব্দের সঙ্গে এ দেশের কালো বা সাদা কেউ অতটা পরিচিত ছিল না। কিছু বাংলাদেশি এবং পাকিস্তানি এ জঘন্য ঘৃণিত কাজে লিপ্ত। তাই আমাদের চলাফেরা ও কথাবার্তায় সতর্ক থাকতে হবে। আর যদি কাউকে সন্দেহ হয়, তার প্রতি বিশেষ নজর রাখতে হবে। একা চলার অভ্যাস পরিহার করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest